Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহার করলে সময়ের সঙ্গে ব্যাটারির অবস্থা যে খারাপ হবে, সেটা স্বাভাবিক। তবে নিশ্চয় চান না সেটা দ্রুত হোক। স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সংশয় আমাদের মধ্যে দেখা যায় সেটি হলো, রাতভর ফোনে চার্জার লাগিয়ে রাখা কি ঠিক? কিংবা স্মার্টফোন শতভাগ চার্জ করার সঙ্গে সঙ্গে কি চার্জার খুলে ফেলতে হবে? চলুন আমরা আজ সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি।

ফোন নির্মাতারা কী বলে
স্মার্টফোন কবে তৈরি হয়েছে, কেবল সেটার ওপর ব্যাটারির আয়ুষ্কাল নির্ভর করে না। আরও অনেক ব্যাপার-স্যাপার আছে। যেমন তাপমাত্রা অত্যধিক ওঠানামা করা কিংবা আপনার চার্জ করার ধরন। আমাদের ফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুলনামূলক কম চার্জ ধারণ করে। সে কারণেই পুরোনো ফোনে দেখবেন সচরাচর চার্জ বেশিক্ষণ থাকে না।

দীর্ঘক্ষণ চার্জ করার ব্যাপারে অ্যাপলের ভাষ্য হলো, আইফোন দীর্ঘ সময় পূর্ণ চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির ক্ষতি হতে পারে। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন তৈরি করে স্যামসাং। তারাও একই কথা বলে থাকে, ‘দীর্ঘ সময় ধরে কিংবা রাতভর আপনার ফোন চার্জারের সঙ্গে যুক্ত রাখবেন না।’ হুওয়ায়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনার ফোনের ব্যাটারির চার্জের পরিমাণ যতটা সম্ভব মাঝামাঝি (৩০ থেকে ৭০ শতাংশ) রাখার চেষ্টা করুন, তাতে ব্যাটারির আয়ুষ্কাল বাড়বে।’

অর্থাৎ আপনার ফোন চার্জ করুন, তবে শতভাগ নয়। অর্থাৎ পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জারের সঙ্গে যুক্ত করে রাখার দরকার কী?

চার্জ পূর্ণ হলে নিজ থেকে ব্যাটারি চার্জ করা বন্ধ করে দেবে আপনার স্মার্টফোন। তবে কিছু কিছু ক্ষেত্রে ৯৯ শতাংশে নামার পর তা শতভাগ হতে আগের চেয়ে বেশি সময় নিতে পারে। আর এ ঘটনার বারংবার পুনরাবৃত্তি ব্যাটারির আয়ুষ্কাল কমিয়ে দেয়।

ফোনের সুবিধা ব্যবহার করুন
আইওএস ১৩ এবং পরবর্তী সংস্করণগুলোতে ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ অপশন আইফোনে পূর্ণ চার্জ থাকার সময় কমিয়ে আনতে সাহায্য করে। সেটি সচল করার পর আপনার আইফোন চার্জ করার অভ্যাস, অর্থাৎ সাধারণত কখন ও কতক্ষণ চার্জে রাখেন, তা পর্যবেক্ষণ করবে। এরপর আপনার প্রয়োজন না হলে সচরাচর ৮০ শতাংশের পর চার্জ করা বন্ধ করে দেবে।

অপশনে পরিবর্তন আনতে চাইলে আইফোন চার্জে থাকা অবস্থায় ‘অপটিমাইজড ব্যাটারি চার্জিং’ পপ-আপে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখুন। সাধারণত আগে থেকেই অপশনটি সচল থাকে। তবু চাইলে দেখে নিতে পারেন। সে জন্য যেতে হবে সেটিংস > ব্যাটারি > ব্যাটারি হেলথ > অপটিমাইজড ব্যাটারি চার্জিং অপশনে।

আইফোন না হোক, যে ব্র্যান্ডের ফোন আপনার হাতে আছে, সেটির অপশন কাজে লাগিয়েই ব্যাটারির আয়ু দীর্ঘ করতে পারেন। আগে দেখে নিন, ফোনের ব্যাটারি সেটিংসে গিয়ে দেখুন কী কী অপশন আছে।

চাইলে অ্যান্ড্রয়েডে ‘অ্যাকুব্যাটারি’ অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারেন। ব্যাটারির অবস্থা পর্যবেক্ষণে সাহায্য করবে সেটি। কখন চার্জার যুক্ত করতে হবে আর কখন খুলতে হবে, তা দেখিয়ে দেবে অ্যাপই।

আরও যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন
পুনরায় চার্জ করার জন্য ব্যাটারি শূন্যের ঘরে নামিয়ে আনার কোনো দরকার নেই। আপনার সুবিধামতো সময়ে চার্জ করুন। ব্যাটারি পার্সেন্টেজ নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো মানে হয় না।

ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। গরম হলে তা ব্যাটারির ওপরও প্রভাব ফেলে। সুতরাং চার্জ করার সময় বালিশের নিচে রাখবেন না। রোদে বা বেশি শীতল পরিবেশে রাখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যে অ্যাপগুলো ফোন গরম করে, সেগুলোর ব্যবহারও কমিয়ে আনুন।

সূত্র: ইউএসএ টুডে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাঁদে বিধ্বস্ত ইসরায়েলের মহাকাশযান
পাঁচমিশালি

চাঁদে বিধ্বস্ত ইসরায়েলের মহাকাশযান

এইবার মন্দিরে রোবটের দেবী
নির্বাচিত

এইবার মন্দিরে রোবটের দেবী

রিয়েলমি আনল বড় ডিসপ্লের স্মার্টফোন
পাঁচমিশালি

রিয়েলমি আনল বড় ডিসপ্লের স্মার্টফোন

নকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা
পাঁচমিশালি

নকিয়ার পাঁচ ক্যামেরায় কুপোকাত বাকি স্মার্টফোন নির্মাতা

শাওমি রেডমি টার্বো ৪ প্রো: একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন
পাঁচমিশালি

শাওমি রেডমি টার্বো ৪ প্রো: একটি পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন

৪৮ মেগাপিক্সেলের ১০এক্স জুম ক্যামেরা নিয়ে এলো অপোর নয়া ফোন
পাঁচমিশালি

৪৮ মেগাপিক্সেলের ১০এক্স জুম ক্যামেরা নিয়ে এলো অপোর নয়া ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
প্রযুক্তি সংবাদ

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার
নির্বাচিত

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২১

স্মার্টফোন শতভাগ চার্জ করলে ক্ষতি কী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix