Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 9 January 2020
সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য
Share on FacebookShare on Twitter

পরিধেয় প্রযুক্তি পণ্যের তালিকায় এবার চীনা জায়ান্ট হুয়ামির নতুন সংযোজন অ্যামাজফিট পাওয়ারবাডস। এ পণ্যটি এবারের সিইএস আসরে নজর কেড়েছে। কালো, হলুদ ও সাদা এ তিন রঙের থ্রিডি প্যাটার্নের পাওয়ারবাডস প্রদর্শন করেছে কোম্পানিটি। এটি দিয়ে গান শোনার পাশাপাশি ফোন কল রিসিভ করা যাবে। একই সঙ্গে হার্টরেট যাচাইয়ের সুবিধা রয়েছে এ পাওয়ারবাডসে। ব্যবহারকারীর হূদস্পন্দন হঠাৎ করে কমে কিংবা বেড়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন প্রদান করবে। এতে আইপি৫৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে ৪৫০ এমএএইচ ব্যাটারি। ফলে একবার চার্জ পূর্ণ করে এ পরিধেয় প্রযুক্তি পণ্যটি একনাগারে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। তবে অ্যামাজফিট পাওয়ারবাডস কবে নাগাদ বাজারে পাওয়া যাবে কিংবা দাম কত হবে—এসব ব্যাপারে ধারণা দেয়া হয়নি।

এবারের সিইএস আসরে নতুন স্মার্টওয়াচ দিয়ে নজর কেড়েছে চীনা কোম্পানি হুয়ামি। অ্যামাজফিট টি-রেক্স নামের এ পরিধেয় প্রযুক্তি পণ্যটি সর্বোচ্চ ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যবহার করা যাবে। এর গোলাকৃতি ডায়াল, জলপাই রঙের মেটালের আর্মি আউটলুক স্মার্টওয়াচটির প্রতি মানুষের মনোযোগ কেড়েছে।

এতে রয়েছে ১ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে গরিলা গ্লাস ৩ প্রটেকশন। স্মার্টওয়াচটিতে যুক্ত করা হয়েছে ৫এটিএম ওয়াটার রেজিস্টেন্স সুবিধা। এ সুবিধা পানির ৫০ মিটার পর্যন্ত গভীরে গিয়েও কার্যকর থাকবে। স্মার্টওয়াচটিতে ৩৯০ এমএএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে। ফলে একবার চার্জ পূর্ণ করলে টানা ২০ দিনের বেশি ব্যবহার করা যাবে। এরই মধ্যে চীনের বাজারে এ মডেলের স্মার্টওয়াচ বিক্রি শুরু হয়েছে।

ইলেকট্রিক গাড়ি
এবারের সিইএস আসরের প্রথম দিন ল্যাপটপ, স্মার্টটিভি, ক্যামেরা নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও দ্বিতীয় দিন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইলেকট্রিক গাড়ি। এদিন জাপানি জায়ান্ট সনি ও জার্মান প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ দুটি ইলেকট্রিক গাড়ির মডেল মঞ্চে প্রদর্শন করেছে। ভিশন-এস নামের ইলেকট্রিক গাড়ির এ মডেল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সনি। এটি কোম্পানিটির আইকনিক প্রজেক্ট বলা যায়। এ মডেলে গাড়ির সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে সনি। রয়েছে ৩৬০ ডিগ্রি সাউন্ড সিস্টেমসহ অসংখ্য স্মার্ট ফিচার। অন্যদিকে মার্সিডিজের ইলেকট্রিক গাড়িতে রয়েছে অনবদ্য লাইটিং ফ্যাসিলিটি। চলতি বছরের কোনো একসময় এ দুটি ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়তে পারে সনি ও মার্সিডিজ।

পিএস৫ গেমিং ডিভাইস
এবারের সিইএস আসরের দ্বিতীয় দিনে প্রদর্শন করা হয়েছে প্লেস্টেশন ৫ গেমিং ডিভাইস। পণ্যটি প্রদর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় দিন দর্শকদের মনোযোগ কেড়েছে জাপানি ইলেকট্রিক পণ্য নির্মাতা সনি। এ গেমিং ডিভাইসটি সনির প্লেস্টেশন ৪ ডিভাইসের আধুনিক সংস্করণ। এতে ৮কে গেমিংয়ের অনুভূতি পাবেন ব্যবহারকারীরা। আরো রয়েছে দ্রুতগতির এসএসডি। এ প্লেস্টেশনটি ব্যবহারের জন্য এইট-কোর সিপিইউ প্রয়োজন হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ে প্লেস্টেশন ৫ গেমিং ডিভাইসটি বাজারে পাওয়া যেতে পারে।

ডেলের কনসেপ্ট ল্যাপটপ
গতবারের সিইএস আসরে ইউএফও পিসি দেখিয়ে নজর কেড়েছিল ডেল। এবার পিসি থেকে ল্যাপটপে সরে এসেছে কোম্পানিটি। এবারের আসরের দ্বিতীয় দিন দুটি বিশেষ মডেলের ল্যাপটপ প্রদর্শন করেছে ডেল। দুটি মডেলই ফোল্ডেবল বা ভাঁজ করা যায়।

একটির নাম ডেল কনসেপ্ট ওরি। এটা অনেকটাই লেনোভোর ফোল্ডিং ল্যাপটপের মতো। রয়েছে হাই রেজল্যুশনের ফোল্ডিং ওএলইডি ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চির পর্দা। অন্য ডিভাইসটির নাম ডেল কনসেপ্ট ডুয়েট। এটির পর্দার মাপ ১৩ দশমিক ৪ ইঞ্চি। দুটো মডেলের ল্যাপটপেই টাচ-বেজড কিবোর্ড যুক্ত করেছে ডেল। বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এ দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাছে গাছে কত কথা, কী গল্প হয় তাদের! সামনে এলো ভিডিও
পাঁচমিশালি

গাছে গাছে কত কথা, কী গল্প হয় তাদের! সামনে এলো ভিডিও

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নেয়া প্রথম বাংলাদেশি তিনি
পাঁচমিশালি

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নেয়া প্রথম বাংলাদেশি তিনি

পাবজি মোবাইল ১.0 আপডেটে নিয়ে এসেছে গেমপ্লে এনহ্যান্সমেন্টস ও নিউ ইরাঙ্গেল ম্যাপ
পাঁচমিশালি

পাবজি মোবাইল ১.0 আপডেটে নিয়ে এসেছে গেমপ্লে এনহ্যান্সমেন্টস ও নিউ ইরাঙ্গেল ম্যাপ

১৭ মিনিটে ফুল চার্জ হবে ফোন!
পাঁচমিশালি

উপযুক্ত সময়ে ফোন চার্জ দিচ্ছেন তো?

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম
পাঁচমিশালি

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 January 2020

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

Techzoom.TV |
TechzoomTV