Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 March 2020
শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের
Share on FacebookShare on Twitter

নতুন করোনাভাইরাস কোভিড-১৯-এর সঙ্গে মানুষের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার লড়াইয়ের কৌশল আবিষ্কারের দাবি করেছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। আজ মঙ্গলবার এ–সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গবেষণা পত্রিকা নেচার মেডিসিনে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নেচার মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, সাধারণ ফ্লু থেকে মানুষ যেভাবে সেরে ওঠে, ঠিক একই প্রক্রিয়ায় করোনাভাইরাস থেকেও সেরে উঠছে। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার কোন কোষগুলো সক্রিয় ভূমিকা নেয়, তা খুঁজে পেলে এর প্রতিষেধক তৈরি সহজ হবে।

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নতুন এ ফলাফল আশ্বস্ত করেছে গবেষণারত অন্য বিজ্ঞানীদের। মেলবোর্নের পিটার ডোহার্টি ইনস্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি পরিচালিত এ গবেষণাকে অনেকেই ‘ব্রেক–থ্রু’ হিসেবে বর্ণনা করছেন। এরই মধ্যে এ–সম্পর্কিত গবেষণা আরও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে নতুন করে আর্থিক তহবিল দিয়েছেন অস্ট্রেলীয় সরকার ও চীনের ধনকুবের জ্যাক মা।

গবেষক দলটির অন্যতম সদস্য অধ্যাপক ক্যাথেরিন কেডজিয়েরস্কা বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। কারণ, এই প্রথমবারের আমরা বুঝতে শুরু করেছি যে আমাদের শরীর করোনাভাইরাসের সঙ্গে কীভাবে লড়াই করে।’

বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ১৫২টি দেশের ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে সাত হাজারের বেশি মানুষ। আক্রান্ত মানুষের একটি বড় অংশই সেরে উঠছে। অর্থাৎ, মানুষের রোগ প্রতিরোধব্যবস্থা সফলভাবে ভাইরাসটির সঙ্গে লড়তে পারছে। কিন্তু কীভাবে এ সাফল্য আসছে, তা এত দিন বোঝা যাচ্ছিল না। সর্বশেষ এই গবেষণা সেই উত্তরটিই দেওয়ার চেষ্টা করেছে।

প্রথমবারের মতো বিজ্ঞানীরা শরীরের চারটি প্রহরী কোষকে শনাক্ত করেছেন, যা নতুন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে। এই কোষগুলোকে শনাক্তের জন্য বিজ্ঞানীরা মাঝারি মাত্রায় আক্রান্ত এক ব্যক্তিকে পর্যবেক্ষণ করেন, যাঁর আগে অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস নেই। অস্ট্রেলিয়ার এক হাসপাতালে চিকিৎসা নেওয়া চীনের উহানের ৪৭ বছর বয়সী ওই আক্রান্ত নারী ১৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

গবেষকেরা জানান, চিকিৎসাকালে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের পুরো দল ওই রোগীর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা কীভাবে সাড়া দিচ্ছে, তা পর্যবেক্ষণ করেন। ওই নারীর শরীরের উন্নতি হতে শুরু করার তিন দিন আগে থেকে তাঁর রক্তে বিশেষ কিছু কোষের উপস্থিতি দেখা যায়। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর ক্ষেত্রেও সেরে ওঠার আগে আগে একই ধরনের কোষের আবির্ভাব দেখা যায়।

অধ্যাপক ক্যাথেরিন কেডজিয়েরস্কা বিবিসি অনলাইনকে বলেন, ‘পর্যবেক্ষণের এই ফলাফল আমাদের ভীষণভাবে আবেগাপ্লুত করে। চার সপ্তাহ ধরে আমরা একটানা কাজ করেছি।’

কথা হলো এই গবেষণা কেন গুরুত্বপূর্ণ? সোয়াইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির স্বাস্থ্যবিজ্ঞানের ডিন ব্রুস থমসন বলেন, ‘ভাইরাসটি মোকাবিলায় শরীরের প্রহরী কোষের সক্রিয় হওয়ার ক্ষণ নির্ধারণের মধ্য দিয়ে এর গতিপ্রকৃতি সম্পর্কে অনুমান করা সম্ভব। শরীর কখন সাড়া দিচ্ছে, জানলে ভাইরাসটি থেকে মুক্তি পাওয়ার পথে আপনার অবস্থান কোথায়, তাও আপনি জানবেন।’

এই অগ্রগতির বিষয়ে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানান, এই আবিষ্কার ভাইরাসটির প্রতিষেধক খুঁজে পেতে সহায়তা করবে। একই সঙ্গে এটি আক্রান্ত ব্যক্তিদের সম্ভাব্য চিকিৎসার পথও বাতলে দেবে।

এ বিষয়ে অধ্যাপক ক্যাথেরিন কেডজিয়েরস্কা জানান, বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য হবে, কেন কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধব্যবস্থার দুর্বলভাবে সাড়া দেয়, তা খুঁজে বের করা। কিছু রোগীর ক্ষেত্রে কী এমন ঘাটতি থাকে যে এ থেকে মুক্তি পাওয়া এত কঠিন হয়ে পড়ে। আর এটি বুঝতে পারলেই সুরক্ষার উপায়টিও আমরা বুঝে যাব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: করোনাভাইরাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

AirPods Pro 3: স্টিভ জবসের অডিও উত্তরাধিকার কি চূড়ান্ত রূপ পাবে?
পাঁচমিশালি

AirPods Pro 3: স্টিভ জবসের অডিও উত্তরাধিকার কি চূড়ান্ত রূপ পাবে?

গ্রেডিয়েন্ট রঙে জমবে এবারের শরৎ
পাঁচমিশালি

গ্রেডিয়েন্ট রঙে জমবে এবারের শরৎ

২০২১ সালে শাওমি মোবাইলের দাম
পাঁচমিশালি

২০২১ সালে শাওমি মোবাইলের দাম

সেলফি তুলেই জানা যাবে ব্লাড প্রেসার কত?
পাঁচমিশালি

সেলফি তুলেই জানা যাবে ব্লাড প্রেসার কত?

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া
পাঁচমিশালি

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া

বিশ্বের প্রথম ১৫০ ইঞ্চি স্ক্রিন-সাউন্ড লেজার টিভি আনল Hisense, থাকছে ১৫টি স্পিকার
পাঁচমিশালি

বিশ্বের প্রথম ১৫০ ইঞ্চি স্ক্রিন-সাউন্ড লেজার টিভি আনল Hisense, থাকছে ১৫টি স্পিকার

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2020

শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের

Techzoom.TV |
TechzoomTV