Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলা প্রদেশের প্রথম মহিলা কলেজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 August 2021
বাংলা প্রদেশের প্রথম মহিলা কলেজ
Share on FacebookShare on Twitter

বাংলা প্রদেশের প্রথম মহিলা কলেজ- ইডেন মহিলা কলেজ। বর্তমানের ইডেন মহিলা কলেজ আর উনিশ শতকের ইডেন স্কুলের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য।

ইডেন স্কুল প্রতিষ্ঠা সম্পর্কে দুই ধরনের মতামত পাওয়া যায়।

১মটি হলো- ঢাকার তৎকালীন গণ্যমান্য নাগরিক দীননাথ সেনের মেয়ে সুশীলা দেবীর ( জন্ম-১৮৬২)। সামাজিক প্রথাকে উপেক্ষা করে দীননাথ চেয়েছিলেন মেয়েকে শিক্ষিত করে তুলতে। আর তাই সূত্রাপুরে রামচন্দ্র বসুর বাসায় খোলা হয়েছিল একটি পাঠশালা। ছাত্রী ছিলেন -রামচন্দ্র বাবুর মেয়ে সুশীলা ও আরো দুজন ছাত্রী। শিক্ষক ছিলেন বিহারীলাল সেন৷

২য় মতামত পাওয়া যায় ইডেন স্কুলের একজন প্রতিষ্ঠাতা ও ব্রাহ্ম সমাজের অন্যতম কর্মী নবকান্ত চট্টোপাধ্যায়ের আত্মজীবনী থেকে।তিনি লিখেছেন -সর্বপ্রথম বিখ্যাত অভয়চন্দ্র দাস তার বাসাটিকে তার পুত্র বাবু প্রাণকুমার দাস ও কয়েকজন ব্রাহ্মণ যত্ন করে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। তিনি বলেন -তিনিও এই বিদ্যালয়ের একজন পরিচালক ছিলেন। কিছুদিন এই বিদ্যালয়ের কার্যক্রম নবকান্ত চট্টোপাধ্যায়ের ফরাসগঞ্জের বাসায় চলেছিলো। পরে এই বিদ্যালয়টি বাবু বঙ্গচন্দ্র রায়, বিহারীলাল সেন, কৈলাশচন্দ্র নন্দী এবং নবকান্ত চট্টোপাধ্যায় যত্ন করে “যুবতী বিদ্যালয়” পরিনত হয় এবং বাবু আনন্দমোহন দাস প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় হয় “ঢাকা ইডেন ফিমেল স্কুল”।

২য় মতামত ভাষ্যটি বেশী গ্রহণযোগ্য।তবে সুশীলা ও নবকান্ত দুজনই একই স্কুলের কথা বলেছেন। আর শিক্ষক হিসেবে বিহারীলাল সেনের কথা জানান। দুজনের তথ্যকে একত্রিত করে বলা হয় – ব্রাহ্মদের উদ্যোগে মেয়েদের শিক্ষার জন্য কিছু চিন্তা করা হয়। ব্রাহ্মণদের দ্বারা প্রতিষ্ঠিত ফিলান থ্রপিক সোসাইটি ফর সোশ্যাল রিফর্ম (১৮৭১) বা “শুভ সাধিনী সভা” থেকে উদ্যোগ নেওয়া হয়। “ফিমেল এডাল্ট স্কুল” হিসেবেই এটি পরিচিত ছিলো। এ স্কুল দেখেই ১৮৭৬ সালে মেরী কার্পেন্টার বাংলা সরকারকে লিখেছিলেন ”

Dacca the capital of East Bengal, though somewhat remote, is considerably in advance of other places in female education, through the efforts of many enlightened Native Gentleman. Here I found a small adult school unique in this character, whose husbands desire for them intellectual improvement.”

তৎকালীন সরকার এই রিপোর্ট এর উপর ভিত্তি করেই ১৮৭৮ সালে মেয়েদের মিডল ভার্নাকুলার স্কুল হিসেবে যাত্রা শুরু করার অনুমতি দেন ইডেন স্কুলকে। তখন বাংলার গর্ভণর ছিলেন স্যার অ্যাশলি ইডেন। তার শিক্ষার প্রতি আগ্রহকে শ্রদ্ধা জানিয়ে স্কুলের নামকরন করা হয় ইডেন ফিমেল স্কুল। লক্ষীবাজারে স্থাপিত হয়েছিলো স্কুলটি এবং কমিটির প্রথম সচিব ছিলেন নবকান্ত চট্টোপাধ্যায়।

সরকারী সাহায্য ছাড়াও স্থানীয় ভদ্রলোকেরাও সাহায্য করতেন। ১৮৮৩ সালে ঢাকা প্রকাশের এক রিপোর্টে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বেতনাদি সম্পর্কে জানা যায়। প্রধান শিক্ষিকা বাড়িসহ বেতন পেতেন ১শত ৬০ টাকা। ইংরেজি শিক্ষক বেতন পেতেন ৪০ টাকা এবং পণ্ডিত পেতেন ২০ টাকা।

১৮৯৭ সালে উৎপত্তি স্থল আসাম হতে ৮.৭ মাত্রার তীব্র ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে লক্ষীবাজারের স্কুলটি ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে স্থানান্তরিত করা হয়েছিলো উকিল ঈশ্বরচন্দ্রের বাসায়।

১৯২৬-২৭ সালে ইডেনকে রূপান্তরিত করা হয়েছিল উচ্চ মাধ্যমিক কলেজে। সদরঘাটেই ছিলো স্কুল ও কলেজের শাখা। ১৯৪৫ সালে স্কুল ও কলেজকে নিয়ে আসা হয় বর্তমান সচিবালয়ে। তখনই সচিবালয়ের নাম হয় ইডেন বিল্ডিং যা চালু ছিলো কিছুদিন আগেও।

১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্ত হওয়ার পর ও ইডেন স্কুলের অস্তিত্ব বিলীন হতে থাকে। পরে এক বছরের মধ্যে স্কুল ও কলেজকে একসাথে স্থানান্তরিত করা হয় কমিশনার অফিসে এবং সবশেষে কামরুন্নেসা স্কুলের সাথে।

১৯৪৮ সালে ইডেন কলেজ শাখাটি স্থানান্তরিত করা হয়ছিলো বখশীবাজারে।ঐ বছরই কলেজে ডিগ্রী ক্লাস শুরু করা হয়। ১৯৪৯ সালে বিজ্ঞান বিভাগ চালু করা হয়। তবে ১৯৫৫ সাল পর্যন্ত বিজ্ঞানের ক্লাস করার জন্য যেতে হতো ঢাকা কলেজে। ১৯৬২ সালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখা বখশীবাজার রেখে (বর্তমানের বদরুনন্নেসা কলেজ) আজিমপুরে বর্তমান জায়গায় খোলা হয়েছিল কলেজের স্নাতক ও ডিগ্রী কোর্স।

১৯৬২ সালে আজিমপুরে ১৮ একর জমিতে গড়ে উঠে ইডেন কলেজ। ১৯৬৩ সালে একটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে “ইডেন মহিলা কলেজ” নামে পরিচালিত হয়।

জোবেদা খাতুন নামক প্রথম মুসলিম ছাত্রীর লেখায় বেশ কিছু তথ্য পাওয়া যায়। ১৯০৭ সালে ক্লাস টুতে ভর্তি হয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন- বাংলা, ইংরেজি,অংক, গান সবই শেখানো হতো স্কুলে। তখন ছিলো রবীন্দ্র যুগ, স্কুলের গানের শিক্ষিকা প্রভাদি কলকাতায় গিয়ে নতুন নতুন গান তুলে আসতেন তারপর তাদের শেখাতেন। জোবেদা খাতুন আরো জানিয়েছিলেন – তার ভর্তির ব্যাপারে ক্ষুব্ধ হয়ে নবাব সলিমুল্লাহ জোবেদা খাতুন এর বাবার কাছে ক্ষোভ প্রকাশ করেন। এর উত্তরে তার বাবা বলেছিলেন – “আমরা মেয়েদের পড়াবো বলে ভর্তি করিয়েছি। আমরা তো ঢাকা সমাজের নই, সিলেটের”।

দেশ বিভাগের পর ইডেনের প্রথম অধ্যক্ষা নিযুক্ত হয়েছিলেন ফজিলাতুননেসা জোহা৷

ইডেন মহিলা কলেজের উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রীরা হলেন-

প্রীতিলতা ওয়াদ্দেদার – বাঙালী বিপ্লবী

শেখ হাসিনা- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী

আমেনা বেগম- রাজনীতি বিদ

মনিরা রহমান – মানবাধিকার কর্মী

ফেরদৌসী মজুমদার – নাট্য ব্যক্তিত্ব

মতিয়া চৌধুরী – রাজনীতি বিদ

দিলারা জামান – নাট্য ব্যক্তিত্ব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানে তৈরি হল কৃত্রিম হাড়
পাঁচমিশালি

ইরানে তৈরি হল কৃত্রিম হাড়

শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের
পাঁচমিশালি

শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের

সাতক্ষীরায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
পাঁচমিশালি

সাতক্ষীরায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
পাঁচমিশালি

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

বাংলাদেশি উদ্যোক্তাদের আমিরাতের বাজারে প্রবেশ সহজ করতে চায় স্টার্টএক্সপ্রেস
পাঁচমিশালি

বাংলাদেশি উদ্যোক্তাদের আমিরাতের বাজারে প্রবেশ সহজ করতে চায় স্টার্টএক্সপ্রেস

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2021

বাংলা প্রদেশের প্রথম মহিলা কলেজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix