Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবনা মেন্টাল হাসপাতালে নোবেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 May 2021
পাবনা মেন্টাল হাসপাতালে নোবেল
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত স্ট্যাটাস, মন্তব্যর জন্য আলোচনায় থাকা কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলের দেখা মিলল এবার একটি মানসিক হাসপাতালে। তবে কী কারণে বা কোন মানসিক হাসপাতালে গিয়েছেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি। নোবেলম্যান পেইজ থেকে একটিও ভিডিও ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে নোবেলম্যানের জাতীয় সংগীত পরিবেশনা।

ওই ভিডিওতে দেখা যায় নোবেল মানসিকভাবে অসুস্থ একদল তরুণকে জাতীয় সংগীত গাওয়াচ্ছেন। প্রথমে তিনি গাইছেন, পরে তার সঙ্গে সুর মিলিয়ে বাকিরা গাইছেন। নোবেলকে পেয়ে মানসিক রোগীরা বেশ আনন্দিত হয়েছেন ও সহজেই অনুসরণ করছিলেন নোবেলকে।

নোবেল কোন হাসপাতালে গিয়েছিলেন সেটা জানা যায়নি, যদিও নেটিজেনরা অনেকেই বলছেন এটা পাবনার মানসিক হাসপাতাল। নোবেল অবশ্য গতকাল এক পোস্টে লিখেছেন, ‘সকল সাংবাদিক ভাইবোনদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাই ও আমার পোস্টের মাধ্যম যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃক্ষ প্রকাশ করি। আমি এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক বিচ্যুতি নিয়ে কন্সার্নড। আমার পরিবারের সমর্থনে আমি চিকিৎসা গ্রহণ করছি ও আল্লাহর রহমতে শীঘ্রই সুস্থ হয়ে নতুন গান নিয়ে ফিরে আসবো।’

নোবেলের চোখের চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ আর সঙ্গে স্ত্রীকে দেখে নেটিজেনরা বলছেন সাম্প্রতিক সময়ের জটিলতা থেকে উত্তরণের জন্যই পাবনায় গেছেন। ভিডিওতে আরো স্পষ্ট যে সেখানে নোবেল খুবই স্বাভাবিক আচরণ করছেন যা তার ফেসবুক আচরণের বহির্ভূত।

ভারতের একটি রিয়িলিটি মিউজিক শো থেকে উঠে আসেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না।

এর আগে গতকাল (১৯ মে) দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সকল দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

https://www.facebook.com/tserieshamaarbhojpuri/videos/514128352711246

বুধবার (১৯ মে) দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপি সদর দফতরে এসে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

একইদিন তিনি এক স্ট্যাটাসে বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

নোবেল আরেকটি পোস্টে গতকালই জানান, পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তার মানসিক চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, সেই সূত্রেই বৃহস্পতিবার (২০ মে) সকাল নাগাদ নোবেল গিয়েছেন ঐ মানসিক হাসপাতালে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক
পাঁচমিশালি

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক

ধরনের মেকআপ প্রয়োজন জানিয়ে দেবে প্রযুক্তিযন্ত্র
পাঁচমিশালি

ধরনের মেকআপ প্রয়োজন জানিয়ে দেবে প্রযুক্তিযন্ত্র

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!
পাঁচমিশালি

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!

বিদেশ ভ্রমণে স্মার্টফোনে রাখুন ৫ অ্যাপ
পাঁচমিশালি

বিদেশ ভ্রমণে স্মার্টফোনে রাখুন ৫ অ্যাপ

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল
ই-কমার্স

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
পাঁচমিশালি

সাশ্রয়ী দামে ১৭ ইঞ্চির যত ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2021

পাবনা মেন্টাল হাসপাতালে নোবেল

Techzoom.TV |
TechzoomTV