Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপোর প্রি-অর্ডারের প্রথম দিনই ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 April 2022
অপোর প্রি-অর্ডারের প্রথম দিনই ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো সম্প্রতি দেশের বাজারে সনি আইএমএক্স৭০৯ যুক্ত ইমেজিং পাওয়ারহাউজ অপো এফ২১ প্রো উন্মোচন করেছে। প্রি-অর্ডার পর্যায়ে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়ার পর, এখন আকর্ষণীয় ঈদ অফারে দেশজুড়ে সকল আউটলেটে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

গত ১০ এপ্রিল বাংলাদেশে উন্মোচন করা হয় অপো এফ২১ প্রো। এরপরই ফোনটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়। প্রি-অর্ডারের ঘোষণার পরপরই ক্রেতাদের মাঝে বিক্রির ক্ষেত্রে অভুতপূর্ব সাড়া অর্জন করে অপো। প্রি-অর্ডারের প্রথম দিনই রেকর্ড ব্রেক করা ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি ঘটে আগের এফ সিরিজের প্রজন্মের তুলনায়।

স্মার্টফোন ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করে, অপো ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ঈদ অফার নিয়ে এসেছে। যেসব ব্যবহারকারী এই ঈদে এফ২১ প্রো কিনবেন, তারা অপো থেকে পাবেন আকর্ষণীয় গিফট। ক্রেতারা একটি আকর্ষণীয় সাকিব গিফট বক্স পাবেন, যেখানে থাকবে টি-শার্ট, সাকিব আল হাসানের স্বাক্ষর করা ক্যাপ এবং এফ২১ প্রো ব্যাক কাভার। এই ঈদে বিশ্বের সেরা অল-রাউন্ডার সাকিবের স্বাক্ষর করা ক্যাপ মাথায় পড়ে ঈদ উদযাপনের সুযোগ পাবেন ক্রেতারা!

অপো এফ২১ প্রো বাংলাদেশের প্রথম ফোন যাতে রয়েছে এ সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স ক্যামেরার সাথে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর। মাইক্রোস্কোপিক লেভেল, টেক্সচার, শেপ ও সাইজের চমৎকার সমন্বয়ে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা অপো এফ২১ প্রো কে করে তুলেছে চমকপ্রদ। ফোনটি ব্যবহারকারীদের জন্য নতুন দুনিয়া উন্মোচন করবে, কেননা ডিভাইসটি ছবি তোলা ও ভিডিও ধারণের ক্ষেত্রে ৩০এক্স ম্যাগনিফিকেশন পর্যন্ত সমর্থন করে। আইএমএক্স৭০৯ (অপো ও সনির যৌথ উদ্যোগে তৈরি দেশের প্রথম সনি আইএমএক্স৭০৯ সেলফি সেন্সর) এর ফলে অপো এফ২১ প্রো’তে রয়েছে উদ্ভাবনী ফ্রন্ট ক্যামেরা এবং আরজিবিডব্লিউ সেন্সর টেকনোলজি।

ঝকঝকে ছবির জন্য আরজিবিডব্লিউ (রেড, গ্রিন, ব্লু ও হোয়াইট) পিক্সেল ডিজাইন সহায়ক ভূমিকা রাখবে এবং লাইট সেনসিভিটিও বৃদ্ধি করবে। এআই এইচডিআর সহ এফ২১ প্রো ডিভাইসটিতে সেলফি এইচডিআর রয়েছে, যা অ্যালগরিদমের ওপর গুরুত্বারোপ করে ইমেজের ডার্ক ডিটেল ও এক্সপোজারের মধ্যে ভারসাম্য তৈরি করে। এ ফোনটি দিয়ে ঝামেলাহীনভাবে অনায়াসেই ব্যাকলাইট সেলফি তোলা যাবে।

ইন্ডাস্ট্রি সেরা সেল্ফ-ডেভেলপড আইওএস সার্টিফায়েড ফাইবারগ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইন এর অপো এফ২১ প্রো ডিভাইসিটি মানুষের চোখ ধাঁধিয়ে দিবে। সানসেট অরেঞ্জ রঙের এফ২১ প্রো ডিভাইসটি মানুষের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করবে। নতুন এফ২১ প্রো ডিভাইসটিতে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র্যাম এক্সপেনশন প্রযুক্তিসহ (৫জিবি পর্যন্ত র্যাম এক্সপেনশন সুবিধা পাওয়া যাবে) ৮জিবি র্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাসহ ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৬.৪ ইি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে ও কালারওএস ১২.১ সিস্টেম রয়েছে।

অসাধারণ ফিচারসমৃদ্ধ এ ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা। আগ্রহী ক্রেতারা অপো’র নিকটস্থ আউটলেট থেকে ডিভাইসটি ক্রয় করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট
পাঁচমিশালি

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

হোয়াটসঅ্যাপ
পাঁচমিশালি

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হলো রাশিয়ায়

বেলুনে চড়ে যাওয়া যাবে মহাকাশে
পাঁচমিশালি

বেলুনে চড়ে যাওয়া যাবে মহাকাশে

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

আসছে রিয়েলমি এক্সটি
পাঁচমিশালি

আসছে রিয়েলমি এক্সটি

যেসব ভুলে নষ্ট হতে পারে নতুন কেনা স্মার্টফোনও
পাঁচমিশালি

বিজ্ঞাপনের মাধ্যমে হ্যাক হতে পারে সেলফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2022

অপোর প্রি-অর্ডারের প্রথম দিনই ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix