Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ক্যাম কল থেকে মুক্তির উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
স্ক্যাম কল থেকে মুক্তির উপায়
Share on FacebookShare on Twitter

সাবধান! এই ধরনের কল ভুলে রিসিভ করলেও কোনো কথা বলবেন না। কারণ অ্যাপগুলো আপনার কণ্ঠ রেকর্ড করতে পারে এবং কম্পিউটারের সাহায্যে আপনার কণ্ঠ নকল করে অন্য জালিয়াতিমূলক কাজে ব্যবহার করবে। তাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হচ্ছে এ ধরনের স্ক্যাম কল রিসিভ করে ফেললেও একটি শব্দও উচ্চারণ না করা। আর কলটা রিসিভ না করলেই সবচেয়ে ভালো হয়।

কিন্তু কলটা যে স্ক্যাম, সেটা বুঝবেন কী করে! আমাদের মোবাইলে প্রতিনিয়ত কত রকমের কল আসে। কোনটা জরুরি আর কোনটা স্ক্যাম, সেটা সব সময় বোঝা যায় না। আমাদের স্মার্টফোন যদি কোনো কলকে চিহ্নিত করতে না পারে, তাহলে এই বিপদের সম্ভাবনা বেশি। কিন্তু এখন থেকে আপনি এ ধরনের স্ক্যাম কল মোবাইলে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন।

আপনার স্মার্টফোন থেকে কল ব্লক করুন
প্রায় প্রতিটি ফোনেই স্ক্যামারদের রুখতে প্রতিরক্ষা টুল আছে। এটি হচ্ছে ‘ব্লক’ অপশন। আপনি যদি নিশ্চিত হন যে নির্দিষ্ট কোনো কল স্ক্যামারের কাছ থেকে এসেছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ব্লক করুন।

আইফোন থেকে- ফোন অ্যাপে গিয়ে যে নাম্বারটিকে ব্লক করতে চান, তার পাশেই ‘ইনফো’ বাটনে ক্লিক করুন। একটি বৃত্তের ভেতরে থাকা ছোট হাতের ‘i’ বাটনটিই ইনফো বাটন। এটিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামলে ‘ব্লক দিস কলার’ অপশন আছে। এখানে ক্লিক করে নির্দিষ্ট কলারকে ব্লক করা যাবে।

অ্যান্ড্রয়েড থেকে- ফোন অ্যাপ থেকে ‘কল হিস্ট্রি’ অপশনে যান। যে নাম্বারটি ব্লক করতে চান সেটির বাম পাশে আইকনের উপর ক্লিক করুন। এবার স্ক্রল করে নিচের দিকে নামলে বক্লক অপশন থাকবে।

কিন্তু অপরিচিত নাম্বার থেকে আসা স্প্যাম কলের ক্ষেত্রে? আপনি হয়তো এ ধরনের সব কলই বন্ধ করতে চাইবেন, কিন্তু সেখানে আসল ও জরুরি কলও তো থাকতে পারে। ফোনের এমন অপশন আছে যেখানে অপরিচিত নাম্বার থেকে আসা কল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করে দেবে। তবে হাসপাতাল, ডাক্তার বা অন্যান্য জরুরি কলের ক্ষেত্রেও সেটি হতে পারে। জরুরি কলের ক্ষেত্রে রিসিভার কল সিরিভ না করলে সাধারণত সেন্ডার কোনো ভয়েস বা টেক্সট মেসেজ পাঠিয়ে থাকে।

আইফোনে অপরিচিত নাম্বার নিষ্ক্রিয় করতে- প্রথমে সেটিংস অপশনে গিয়ে ফোন সেটিংসে যান। স্ক্রল করে নিচের দিকে থাকা ‘সাইলেন্স আননোন কলারস’ অপশনে ক্লিক করুন।

অ্যান্ড্রয়েডে অপরিচিত নম্বর নিষ্ক্রিয় করতে- ফোন অ্যাপে ঢুকে ‘থ্রি ডট’ অপশনে ক্লিক করে সেটিংসে যান। এরপর সেটিংস থেকে ব্লকড নাম্বার লিস্টে গিয়ে ‘ব্লক কলস ফ্রম আনআইডেনটিফায়েড কলারস’ অপশনটি চালু করে দিন। এখানে উল্লেখ্য যে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বিভিন্ন ভার্সন ও ফোনে এই অপশনগুলোর নামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকতে পারে।

মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতাদের টুল
আপনার মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতারাও স্প্যাম কল ঠেকানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে। কেউ কেউ আধুনিক কলার আইডি ব্যবহার করে যার সাহায্যে কোনো স্প্যাম কল বা টেক্সটের ক্ষেত্রে আগে থেকেই বোঝা সম্ভব এবং সেভাবে তারা গ্রাহককে সতর্কও করে। বিদেশের অনেক উন্নত টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলো আবার গ্রাহকের জন্য আরও সুরক্ষিত অ্যাপও তৈরি করে, যা স্প্যাম কল ও টেক্সকে আটকে দিতে সক্ষম। যেমন- টি-মোবাইলের ‘স্ক্যাম শিল্ড’, এটিঅ্যান্ডটি’র ‘অ্যাকটিভ আর্মার’ ভেরাইজনের ‘কলার ফিল্টার’, ইত্যাদি।

থার্ড পার্টি অ্যাপ
অনেক থার্ড পার্টি অ্যাপও স্প্যাম বা স্ক্যাম কল বুঝতে পারে। আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয়ের জন্যই এমন অনেক কার্যকরী অ্যাপ আছে। এসব অ্যাপগুলো স্প্যাম কলকে হয় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে অথরা স্ক্রিনে নোটিফিকেশন দিবে যে এটি একটি স্প্যাম কল।

Tags: স্ক্যাম কল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মশা নিয়ন্ত্রণের ৬ আধুনিক প্রযুক্তি
পাঁচমিশালি

মশা নিয়ন্ত্রণের ৬ আধুনিক প্রযুক্তি

আইফোনেও আসছে ফাইভজি
পাঁচমিশালি

আইফোনেও আসছে ফাইভজি

চাঁদের জন্ম নিয়ে যে তথ্য দিলেন বিজ্ঞানীরা
পাঁচমিশালি

চাঁদের জন্ম নিয়ে যে তথ্য দিলেন বিজ্ঞানীরা

পথ চলা শুরু হলো উইমেন ইন ই-কমার্স মার্কেটপ্লেসের
পাঁচমিশালি

পথ চলা শুরু হলো উইমেন ইন ই-কমার্স মার্কেটপ্লেসের

আসছে রিয়েলমি এক্সটি
পাঁচমিশালি

আসছে রিয়েলমি এক্সটি

এবার করোনাভাইরাসে আক্রান্ত অ্যামাজন কর্মী
নির্বাচিত

এবার করোনাভাইরাসে আক্রান্ত অ্যামাজন কর্মী

Load More

ট্রেন্ডিং টপিক

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন
অর্থ ও বাণিজ্য

মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট সাবস্ক্রিপশন সম্পন্ন

অনিয়মের অতলে প্রিমিয়ার ব্যাংক: সুপারস্টার গ্রুপকে সীমা লঙ্ঘন করে ঋণ
অর্থ ও বাণিজ্য

অনিয়মের অতলে প্রিমিয়ার ব্যাংক: সুপারস্টার গ্রুপকে সীমা লঙ্ঘন করে ঋণ

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল অ্যাকাউন্টিংয়ে জোর টেকসই রাজস্ব আহরণে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম...

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের আয় কমে ৩৪ পয়সা

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix