Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 March 2024
ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে
Share on FacebookShare on Twitter

ডিজিটাল প্রযুক্তির অন্তর্ভুক্তিতে দেশের ব্যাংকিং খাত ক্রমান্বয়ে নতুন ইনোভেশন নিয়ে আসছে। এ খাত আরো স্মার্ট করে গড়ে তুলতে আগামীতে আরো প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাহকের চাহিদা, নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে এ পরিবর্তনে সংযুক্ত করতে হবে। প্রযুক্তিগত পরিবর্তনের সমান্তরালে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তা না করা হলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়বে দেশের ব্যাংক খাত।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। আর্থিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান সোনালী ইন্টেলেক্ট লিমিটেড এবং ইন্টেলেক্টসের যৌথ উদ্যোগে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলেক্ট ডিজাইন এরিনা লিমিটেড ‘ডিজাইন থিংকিং ফর ডিজিটাল এন্টারপ্রাইজ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচকরা বলেন, ডিজিটাল এন্টারপ্রাইজের রূপান্তর শুধুমাত্র ক্লাউডে স্থানান্তর বা মোবাইলবান্ধব ইন্টারফেস তৈরি করা নয়। এর বাইরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল এন্টারপ্রাইজের যাত্রা, ব্যাংক খাত পুনরায় ডিজাইন করাও এর অন্তর্ভুক্ত। এ খাতে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস ও সেন্ট্রালাইজড প্লাটফর্মের সমস্ত কার্যক্রম সহজও করতে হবে। এছাড়া দেশের ব্যাংকিং এবং বীমা শিল্প খাত স্মার্ট বাংলাদেশের ভিশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতমুখী দেশ গড়বে।

২০২৫ সালের মধ্যে দেশে স্মার্টফোনের হার হবে ৬৩ শতাংশ। স্মার্টফোনের এ প্রবৃদ্ধির সঙ্গে ব্যাংকিং ও আর্থিক শিল্পের গ্রাহকরা আরো বেশি চাহিদাসম্পন্ন হয়ে উঠবে। এ গ্রাহকদের চাহিদা পূরণে ব্যাংকগুলোর যে প্রযুক্তি প্রয়োজন তা কেবলমাত্র একটি ডিজিটাল রূপান্তরের মাধ্যমে করা সম্ভব। এটি ব্যাংকগুলোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও অংশীদারত্বে আরো বেশি বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় বলেন,”ডিজিটাল ট্রান্সফরমেশন বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য অনেক সুযোগ এনেছে। ডিজিটাল প্রযুক্তির শক্তি কাজে লাগানোর মাধ্যমে ব্যাংকগুলো শুধু গ্রাহকদের অভিজ্ঞতাই বাড়ায় না, বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় দক্ষও করে তোলে। যেখানে স্থানীয় পর্যায়ের লোকজন প্রচলিত ব্যাংকের শাখাগুলোয় যাওয়ার সুযোগ কম পান সেখানে ডিজিটাল প্লাটফর্ম মানুষকে সুবিধাজনকভাবে তাদের আর্থিক লেনদেন পরিচালনা করার এবং এ বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠার সুযোগ দেয়।”

ব্যাংকস বিকামিং ডিজিটাল মার্কেটপ্লেস-বিজনেস অ্যান্ড টেকনোলজি শীর্ষক প্যানেল আলোচনায় সোনালী ইন্টেলেক্টের ডিরেক্টর এবং ইন্টেলেক্ট ডিজাইন এরিনার ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও রামানন এসভি বলেন, শিল্পের ভবিষ্যৎ দ্রষ্টা ও বিশেষজ্ঞদের সম্মিলিত চিন্তা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল দিক দিয়ে ক্ষমতায়ন করতে বহু ধারণার জন্ম দিতে পারে। এটি এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ইন্টেলেক্ট ৫৭ দেশে ২৭০ টিরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। ব্যাংকিং খাত, সম্পদ ব্যবস্থাপনা, বীমা এবং পুঁজিবাজারসহ বিভিন্ন ভ্যাটিক্যাল ব্যবসায় ইম্যাক ডট এআই আর্কিটেকচারের মাধ্যমে প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। গতিশীল এবং উদ্ভাবনী প্রযুক্তির যুগে গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে ব্যাংকগুলো পরিচালনা পদ্ধতি পরিবর্তন করবে।

এ সময় আরো বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফজাল করিম, সিআইটিও মোহাম্মদ রেজওয়ান আল বখতিয়ার, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, সোনালী ব্যাংকের পরিচালক ও সোনালী ইন্টেলেক্টের স্বাধীন পরিচালক বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ইভিপি ইন্টেলেক্ট ডিজাইন এরিনার রাজু দারিয়ানি প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনো স্পার্ক ৭: টেকনোর নতুন ধামাকা
পাঁচমিশালি

টেকনো স্পার্ক ৭: টেকনোর নতুন ধামাকা

চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
পাঁচমিশালি

চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

ভিভো ওয়াই ৪০০ প্রো ৫জি
পাঁচমিশালি

ভিভো ওয়াই ৪০০ প্রো ৫জি: মিড-রেঞ্জের নতুন তারকা?

পাঁচমিশালি

এক চার্জে ৬০০ কিলোমিটার দৌড়াবে যে গাড়ি

অবৈধ নিষেধাজ্ঞা আরোপ বন্ধের রায় চেয়ে আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

এইবার চীনা নিষেধাজ্ঞা শুরু

পোকো এফ ৩: পোকো এর নতুন এডিশন
পাঁচমিশালি

পোকো এফ ৩: পোকো এর নতুন এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 March 2024

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে

Techzoom.TV |
TechzoomTV