Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আগামী ১০ বছরে আইসিটি খাত ২০ বিলিয়নের করা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 June 2022
জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু

আহমেদুল ইসলাম বাবু

Share on FacebookShare on Twitter

আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার আয় করছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী ও বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম বাবু। সাক্ষাৎকারটি নিয়েছেন মিরাজুল ইসলাম।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা সম্পর্কে জানতে চাই
আহমেদুল ইসলাম বাবু :বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আইটি একমাত্র ক্ষেত্র, যেখানে আমাদের কাজ করার অফুরান সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আমরা আগামীতে দেশকে আইটিতে লিডিং পজিশনে নিয়ে যেতে পারবো। সে সক্ষমতা আমাদের আছে। ইতোমধ্যেই আমাদের সে দক্ষতা ও অভিজ্ঞতা হয়েছে। এখন যদি সঠিক নেতৃত্ব ও পরিকল্পনা অনুসারে আমরা আগাতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো ফল অপেক্ষা করছে। গার্মেন্টসের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর হলো আইটি। আইটিকে নিয়ে সরকারের ব্যাপক কর্মযজ্ঞ রয়েছে। সরকার আগামী ২০২৫ সালের মধ্যে আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমরা এখন ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে আছি। এটাকে ৫ বিলিয়ন ডলারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সরকার, বেসিসসহ সদস্য কোম্পানিগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। যেভাবে সবাই কাজ করছে, আমার বিশ্বাস ২০২৫ সালের মধ্যে আমরা ৫ বিলিয়ন ডলার অর্জন করতে পারবো। এর বাইরে আমরা চাচ্ছি এই ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রায় যেন সীমাবদ্ধ না থাকি। আমরা যদি এটাকে আগামী ১০ বছরের মধ্যে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের দিকে নিয়ে যেতে পারি, তাহলে এই সেক্টরকে একটা রিয়েল ইন্ডাস্ট্রি আকারে দাঁড় করানো যাবে। আমি মনে করি এটা করা সম্ভব।

আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশি সফটওয়্যার খাতকে কীভাবে মূল্যায়ন করবেন?
আহমেদুল ইসলাম বাবু :
বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা আন্তর্জাতিক বাজারের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত। এই সেক্টরে আমরা পৃথিবীর সাথে সমান তালে এগিয়ে যাচ্ছি। আইটি ইন্ডাস্ট্রিতে যখনই কোনো নতুন টেকনোলজি আসে, তখনই আমাদের ছেলে-মেয়েরা সেগুলোর সাথে নিজেদের আপডেট করে নিচ্ছে। সফটওয়্যার তৈরির বিষয়ে যদি একদম কোর জিনিসের কথা বলেন, সেখানে হয়তো পশ্চিমা বিশ্ব কিছুটা এগিয়ে আছে; কিন্তু ওই টেকনোলজিকে ব্যবহার করে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করছি, সেখানে আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। সেগুলো বিশ্বের অন্যান্য দেশের চেয়েও ভালো এবং গুণগতমানসম্পন্ন। যেমন, বর্তমানে বাংলাদেশের কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাইরের কয়েকটি উন্নত দেশেও ৪র্থ শিল্প-বিপ্লবের সাথে সংশ্লিষ্ট সল্যুশন তৈরি করে তা রপ্তানি করে যাচ্ছে। তবে একটা বিষয়ে নজর দিলে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে সেটা হলো, আমাদের টেকনোলজি ইনোভেশনে আরো বেশি জোর দেয়া দরকার। তাহলে দেশের মার্কেটে আরো মানসম্পন্ন পণ্য তৈরি করা সম্ভব।

দেশীয় বড় কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিদেশ থেকে সফটওয়্যার আমদানি করে কেন?
আহমেদুল ইসলাম বাবু :
আমাদের দেশে আইটিশিল্পটা খুব বেশি দিনের না। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যাপাসিটি সম্পর্কে অনেকেই জানেন না। আমরা যে দেশেই বিশ্বমানের সফটওয়্যার তৈরির মতো ক্যাপাসিটি তৈরি করে ফেলছি, এটা অনেকের কাছেই অজানা। আমাদের তৈরি কোড, সফটওয়্যার সল্যুশনগুলো বিশ্বমানের, অথবা এর চেয়েও ভালো। বিষয়টা অনেক জায়গায় জানানো সম্ভব হয়নি। আর দেশীয় প্রযুক্তিতে তৈরি সফটওয়্যারের যে গ্রহণযোগ্যতা, সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা আমাদের জানার ও সচেতনতার অভাব। অন্যদিকে আমাদের মানসিকতাও একটা বিষয়। বিদেশি পণ্যই ভালো, দেশীয় পণ্য তত বেশি ভালো না। আন্তর্জাতিক ব্র্র্যান্ডের জিনিসের প্রতি মানুষের একটা অন্ধ বিশ্বাস রয়েছে। অথচ আমাদের দেশেও অসংখ্য বিশ্বমানের সফটওয়্যার কোম্পানি আছে। এসব প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক গুণগতমনসম্পন্ন সফটওয়্যার তৈরি করছে। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের সাথে সফলভাবে ব্যবসা করে আসছে, এই বিষয়গুলো সবাই জানেন না। এসব সফলতার গল্পগুলো জানলে দেশি বড় বড় কোম্পানিগুলো তাদের কোম্পানির অটোমেশনের কার্যক্রম পরিচালনার জন্য লোকাল সফটওয়্যার নিবে। এই জায়গাটাতে কাজ করতে হলে আমাদের ব্র্যান্ডিংয়ের কোনো বিকল্প নেই। লোকাল সফটওয়্যার সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা দিতে হবে।

দেশের সফটওয়্যার শিল্প বিকাশে কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন?
আহমেদুল ইসলাম বাবু :
দীর্ঘ ২৫ বছর ধরে আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছি। সেই অভিজ্ঞতা থেকে বলব, যে কোনো ইন্ডাস্ট্রি বিকাশে বিশেষ ভূমিকা রাখে দক্ষ মানবসম্পদ। এর কোনো বিকল্প নেই। আমাদের অনেক মেধাবী তরুণ রয়েছে। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ব্র্যান্ডিং প্রয়োজন। কেননা প্রচারেই প্রসার। অন্য যে বিষয়টাতে বিশেষ নজর দিতে হবে সেটি হলো, নতুন নতুন মার্কেট তৈরি করা। আমাদের অধিকাংশ রেভিনিউ আসে আমেরিকা, ইউরোপ থেকে। এশিয়ার মধ্যে আসে জাপান থেকে। এখন আমরা যদি নতুন নতুন মার্কেট তৈরি করতে পারি, তাহলে মার্কেটের আকার বড় হবে। মার্কেট বড় হওয়া মানে ব্যবসা বড় হওয়া। তার মানে ইন্ডাস্ট্রি বড় হওয়া।

লোকাল মার্কেটে কোর সফটওয়্যার ব্যবসায়ীরা ব্যর্থ হন কেন? আপনার অভিজ্ঞতা কী বলে?
আহমেদুল ইসলাম বাবু :
সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা অনেক যুদ্ধ করে বিশ্বের আইটি বাজারে নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। এটা একটা চলমান যুদ্ধ। কেউ কেউ এই যুদ্ধ মোকাবেলা করতে গিয়ে হেরে যান। তখন হতাশ হন। আবার চেষ্টা করেন। যারা অধ্যবসায়ী তারা সামনে এগিয়ে যান। মূলত, সফটওয়্যার ব্যবসাটা নির্ভর করে একজন ব্যবসায়ীর ডেডিকেশন, কঠোর পরিশ্রম, মেধা, কৌশল ও যোগাযোগ দক্ষতার ওপর। যার যত ক্লায়েন্ট, তার ব্যবসাটাও তত ভালো। আমাদের মধ্যে কারো কারো কোনো প্রোডাক্টের অনেক ক্লায়েন্ট আছে। তাদের শুরুটাও দীর্ঘ সময় ধরে। তারা অনেক ভালো আছে। এখন কেউ লোকাল মার্কেটে ব্যবসা করতে চাইলে খুবই নিস একটা প্রোডাক্ট ঠিক করতে হবে। অনেক বড় বাজেট নিয়ে নামতে হবে। আর লম্বা সময় অপেক্ষা করতে হবে। তাহলে একদিন সফল আসবেই। ব্যবসায় সফলতার জন্য প্রয়োজন অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর লেগে থাকা। এর বিকল্প কোনো পথ নেই।

সফটওয়্যার ইন্ডাস্ট্রি দেখতে চান?
আহমেদুল ইসলাম বাবু :
দেখুন, আমাদের দেশে অসংখ্য ভালো ও বিশ্বমানের সফটওয়্যার কোম্পানি আছে। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি করছে। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের সাথে ব্যবসা করে আসছে। আবার অনেক কোম্পানি আছে যেগুলো ভালো মানের সফটওয়্যার তৈরি করছে, কিন্তু নানান প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায় ভালো করতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমার দৃষ্টিতে এই যুদ্ধটা সম্মিলিতভাবে করা গেলে ইন্ডাস্ট্রির সবাই ভালো করতে পারবে। সবাই ভাল ব্যবসা করলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ইমেজ আরো উজ্জ্বল হবে। এর পরিধি আরো বড় হবে। ইন্ডাস্ট্রি একটা ভালো অবস্থানে আছে। আমি মনে করি, সঠিক কর্মপরিকল্পনা এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করতে পারলে আগামীতে আইটি তথা সফটওয়্যার ইন্ডাস্ট্রিই বাংলাদেশকে লিড করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আহমেদুল ইসলাম বাবু

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শাওমি মিক্স ফ্লিপে স্যাটেলাইট কমিউনিকেশন থাকছে না
পাঁচমিশালি

শাওমি মিক্স ফ্লিপে স্যাটেলাইট কমিউনিকেশন থাকছে না

best camera phone 2025 in BD
পাঁচমিশালি

২০২৫ সালের সেরা ৫ ক্যামেরা ফোন

তুলতে জানলে স্মার্টফোনেও উঠবে নান্দনিক ছবি
পাঁচমিশালি

তুলতে জানলে স্মার্টফোনেও উঠবে নান্দনিক ছবি

১৭ মিনিটে ফুল চার্জ হবে ফোন!
পাঁচমিশালি

উপযুক্ত সময়ে ফোন চার্জ দিচ্ছেন তো?

তিন দিনের বিনামূল্যে এমডব্লিউসি বার্সেলোনা সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
পাঁচমিশালি

তিন দিনের বিনামূল্যে এমডব্লিউসি বার্সেলোনা সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 June 2022

‘আগামী ১০ বছরে আইসিটি খাত ২০ বিলিয়নের করা সম্ভব’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix