Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ : মিড বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 October 2020
ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ : মিড বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

গত আগস্ট মাসে ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ করা হয়। বাংলাদেশে এটি লঞ্চ করা হয় আগস্ট মাসের ৩০ তারিখে৷

যাদের বাজেট ১৫ থেকে ১৬ হাজারের ভিতরে, বলাই বাহুল্য তাদের জন্য একদম পারফেক্ট ফোন ইনফিনিক্স নোট ৭।

মিড রেঞ্জের এই ফোনটি বাংলাদেশের ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা সেটা নিয়েই এই আর্টিকেল!

তাহলে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক!

আনবক্সিং করলেই প্রথমে আপনারা পেয়ে যাবেন কাঙ্খিত স্মার্টফোনটি। সাথে রয়েছে একটি ম্যানুয়াল গাইড, স্ক্রীন প্রটেক্টর, ব্যাক পার্ট এছাড়া রয়েছে ১৮ ওয়াটের একটি চার্জার এবং তার সাথে রয়েছে একটি কেবল।

ইনফিনিক্স এর অন্যান্য স্মার্টফোনের তুলনায় এবারের স্মার্টফোনটি যথেষ্ট সুন্দর ডিজাইনের৷

বলাই বাহুল্য এর উত্তরসূরী এবং পূর্বসূরী স্মার্টফোনের তুলনায় এটির ডিজাইন বেশ সুন্দর৷ ফোনটির ওজন বেশি নয়, পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যদিওবা দেখে মনে হবে গ্লাস বডি।

ফোনের ডান পাশে রয়েছে ভোলিয়াম আপ ডাউন বাটন, এবং তার সাথে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সমৃদ্ধ পাওয়ার বাটন৷ যেটা আমরা পোকো x2 এবং রিয়েল মি এর বেশকিছু ফোনে ব্যবহার হতে দেখেছি৷ ফোনটির বাম পাশে রয়েছে একটি স্লট৷ যাতে আপনারা দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন৷

উপরের দিকে কিছু নেই৷ তবে নিচের দিকে রয়েছে একটি হেডফোন জ্যাক, প্রাইমারি স্পিকার এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

এবার আসা যাক ডিসপ্লের ব্যাপারে!

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৯৫ ইঞ্চির একটি বড় ডিসপ্লে। এটি আইপিএস এলসিডি দ্বারা নির্মিত । ২৫৮ পিপিআই ডেনসিটি সমৃদ্ধ, কর্নিং গরিলা গ্লাস যুক্ত এবং এর রেজুলেশন ৭২০ × ১৬৪০ পিক্সেল।

যেহেতু ডিসপ্লে অনেক বড় সুতরাং কনটেন্ট প্রেমীরা এটা বেশ উপভোগ করবে৷ তবে আমার মনে হয় ফোনের রেসুলেশন এ একটু ঘাটতি রয়েছে। সানলাইট ভিজিবিলিটি মোটামুটি ছিল৷ একটি বাজেট ফোনে যতটুকু থাকার কথা ততটুকুই ছিল৷

এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে!

ফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এবং ক্যামেরা সেটআপ টি সার্কেল শেপের৷ যেটা ফোনটির সাথে খুবই মানানসই।

প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । এবং তার সাথে রয়েছে ২ মেগাপিক্সেল এর আরো তিনটি ক্যামেরা৷ ক্যামেরাটিতে খুব সুন্দর ছবি আসছিল। তবে ডেলাইট কমার সাথে সাথে ছবিতে এক ধরনের অস্পষ্টতা লক্ষ করা যাচ্ছিল।

তবে এ ধরনের বাজেট ফোনের ক্ষেত্রে সেটা হওয়াটাই স্বাভাবিক৷ এখনকার বাজেট ফোনগুলোতে এর চেয়ে বেশি পারফর্মেন্স আশা করাটা অযৌক্তিক। তবে আপনি যদি সুপার নাইট মোড ব্যবহার করেন তাহলে স্বল্প আলোতেও বেশ ভালো ছবি তুলতে পারবেন।

ফোনের ক্যামেরা দিয়ে তোলা ভিডিও কোয়ালিটি এভারেজ লেভেলের ছিল৷

ফোনের ফ্রন্ট ক্যামেরায় থাকছে সিক্সটিন মেগা পিক্সাল এর ক্যামেরা৷ প্রোপার ডে লাইটে এটা বেশ চমকপ্রদ ছবি তুলতে পারেন৷ তবে মাঝের মধ্যে ফেইস মুভ করিয়ে দিচ্ছিল, ব্যাপারটা অবশ্যই খুব বিরক্তিকর৷ তবে সেটা স্বল্প আলোতেই বেশি হচ্ছিল৷

বাংলাদেশের যে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সেটিতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রোম৷ এই ফোনের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৭০। এটা যথেষ্ট ভাল মানের একটি প্রসেসর৷ বিশেষ করে গেমারদের ক্ষেত্রে। আমরা সকলে জানি মিডিয়াটেকের এই ধরনের প্রসেসরগুলো গেমারদের জন্যই মূলত তৈরি করা৷

বাংলাদেশী মূল্যে এর দাম নির্ধারণ করা হয়েছে ১৫৯৯০ টাকা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স নোট ৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেসলায় আসছে জনপ্রিয় গেমিং সার্ভিস স্টিম
অটোমোবাইল

টেসলায় আসছে জনপ্রিয় গেমিং সার্ভিস স্টিম

জিমেইলেই হবে বাড়তি কাজ
নির্বাচিত

জিমেইলেই হবে বাড়তি কাজ

প্রবাসী বাংলাদেশিদের বিমা সুবিধা দেবে আমি প্রবাসী ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স
নির্বাচিত

প্রবাসী বাংলাদেশিদের বিমা সুবিধা দেবে আমি প্রবাসী ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

ইউক্রেনে আর ফ্রি ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক
নির্বাচিত

সম্পদ হারিয়েও ইতিহাস গড়লেন ইলন মাস্ক

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

অপো A5X ২০২৫: বাজেট দামে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি

বিশ্বের প্রথম ২৪-৭০ মিমি ফুল-ফ্রেম লেন্স আনছে সনি
নির্বাচিত

বিশ্বের প্রথম ২৪-৭০ মিমি ফুল-ফ্রেম লেন্স আনছে সনি

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2020

ইনফিনিক্স নোট সেভেন লঞ্চ : মিড বাজেটের অন্যতম সেরা স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV