Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্স নোট ১২ঃ ২০ হাজারে এই মুহুর্তে সব চাইতে শক্তিশালী ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 June 2022
ইনফিনিক্স নোট ১২ঃ ২০ হাজারে এই মুহুর্তে সব চাইতে শক্তিশালী ফোন
Share on FacebookShare on Twitter

তরুণদের কাছে জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ এর উন্মোচন করেছে। ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি তবে বাংলাদেশের বাজারের জন্য লঞ্চ করা হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি এর ফোন স্টোরেজ অর্থাৎ সেরা কনফিগারের ফোনটিই পাওয়া যাবে বাংলাদেশে। ইনফিনিক্স নোট ১২ ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায়।

এ রিভিউতে ফোনটির ভালো মন্দ তুলে ধরার চেষ্টা থাকছে ।

ইনফিনিক্স মোবাইল যারা তেমন একটা পছন্দ করেননা তারাও এই মোবাইলটির প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে কারণ ফোনটির দুর্দান্ত কনফিগার সাথে মূল্যটি ও হাতের নাগালের মধ্যে। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

প্রথমেই আলোচনা করা যাক ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির ডিজাইন নিয়েঃ
জুয়েল ব্লু এবং ফোর্স ব্ল্যাক ভিন্ন রঙে ফোনটি পাওয়া যাবে। প্লাস্টিক বডির ফোনটির ডিজাইন বেশ আকর্ষনীয়। ইনফিনিক্স এই ফোনটির যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এর ওজন রাখা হয়েছে মাত্র ১৮৪.৫ গ্রাম। ৮ মিলিমিটার পুরুত্বের ফোনটির আয়তনের কথা বলতে গেলে এর আয়তন দেওয়া হয়েছে ১৬৪.৪৩X৭৬.৬৬X৭.৯ মিলিমিটার। এটির পেছনে বামে উপরের কোনার দিকে রয়েছে ক‍্যামেরা সেটআপ ও ফ্ল‍্যাশ। ডানে রয়েছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বামে সিম কার্ড স্লট। নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ‍্যাক। টিয়ারড্রপ নচ ডিসপ্লের ডিভাইসটির চারপাশে বেজেল বেশ কম।

এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ এর ডিসপ্লে প্রথমেই আপনার নজর কাড়তে ব্যর্থ হবে না। বরং এর হাই ডেফিনিশন ভিডিও দেখেও আপনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আমাকেও অবাক হতে হয়েছিল। এখানে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে রিফ্রেশ রেট ও পিপি আই ডেনসিটি সবগুলোই দেওয়া হয়েছে অত্যন্ত প্রশংসনীয়। এতে করে অনেক ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিসপ্লের রঙ এক কথায় এ বাজেটে অসাধারণ।

ইনফিনিক্স নোট ১২ জি৯৬ ফোনটির সাথে দেওয়া হয়েছে ১০০০ নিটস পিক ব্রাইটনেস যার ফলে আউটডোরে ব্যাবহারে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবেনা। আমার ব্যক্তিগতভাবে ফোনটির ডিসপ্লে সেকশনটি খুব ভাল লেগেছে। সাধারণত এই বাজেটের ফোনে এমন ডিসপ্লে দেওয়া তেমন লক্ষ্য করা যায়না।

এবার বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার মূল ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের এবং অপর দুইটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ ও মোনোক্রোম সেন্সর। ফলে পিছনের ক্যামেরা দিয়ে বড় আকারের ওয়াইড ছবি তোলা যাবে। ব্যাক ক্যামেরার ছবির মান বেশ ভালো, কালার ও ডিটেইল সন্তোষজনক। মৃদু আলোতেও নিখুঁতভাবে ছবি ক্যামেরাবন্দি করা যায়।। সবমিলিয়ে ফোনটির ক্যামেরা বাজেটে চলনসই বলা যায়।

এছাড়া ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। ক্যামেরা গুলোর ব্রাইটনেস, শার্পনেস অসাধারণ ছিল সাথে কালার কিছুটা বুস্ট আপ করে দিয়েছে এটি একটি ভাল দিক ছিল। সেলফি ক্যামেরাটিও ছিল অসাধারণ কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি। ফ্রন্ট ক্যামেরাটির ছবির মান বেশ ভালো। বিশেষ করে যারা সেলফি তুলতে ও তা সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোন আদর্শ হতে পারে।

সবমিলিয়ে এ বাজেটের ফোন হিসেবে বেশ ভালো মানের ছবি তোলার অভিজ্ঞতা পাওয়া যাবে। ক্যামেরা ইউআইতে অটো সেলফিসহ অন্যান্য কিছু কাস্টমাইজড ফিচার যোগ করেছে ইনফিনিক্স, যা ব্যবহারকারীকে দারুন অভিজ্ঞতা দেবে।

এবার আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ ফোনটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টাকোর প্রসেসর এবং জিপি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫২ এম সি ২। এই প্রসেসরটিতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মত হাই রেজুলেশনের গেম অনায়াসে খেলতে পারবেন এতে কোন সমস্যা পরীলক্ষিত হয়নি। সবমিলিয়ে ফোনটি থেকে ভালো মানের পারফরমেন্স মিলবে। দৈনন্দিন ব্যবহার কিংবা মাল্টিটাস্কিংয়ে হ্যাং হয়ে যাওয়ায় মতো বিড়ম্বনায় পড়তে হবে না।

ফোনটি দিয়ে মাঝারি থেকে হাই গ্রাফিক্সের গেইম ভালোভাবেই খেলা যাবে কোন বেগ পেতে হবেনা। ফোনটি কেনার পর অন্তত স্পিড বা ল্যাগ নিয়ে চিন্তা করতে হবে না।

অপ্টিমাইজেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের প্রসেসিং স্পিডও সামলাতে সক্ষম ‘নোট ১২’ ডিভাইস; আর তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ সংখ্যা ৯ থেকে বাড়িয়ে সহজেই ২০টি করা সম্ভব কোনো রকম বিঘ্ন ছাড়াই।

ফোনটির সাথে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এখানে চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘন্টা ২০ মিনিট। ব্যাটারিটি ভাল ব্যাক আপ দিবে। স্বাভাবিকভাবে ১ দিনের বেশি ব্যাক আপ পাবেন ফোনটিতে। আর গেইম খেললে ৮/৯ ঘন্টা ব্যাক আপ পাবেন ।

বলতে গেলে ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির সবগুলো সেক্টরই আমার কাছে খুব ভাল লেগেছে আমার মনে হয়না কোন রকম কমতি রাখা হয়েছে। তারুণ্যের কাছে এই মোবাইলটি একটি নতুন অনুভূতি দিবে এবং অন্যরকম এক অভিজ্ঞতা দিবে। সব মিলিয়ে একটি পারফেক্ট ফোন হতে চলেছে এটি। আপনার পছন্দের তালিকায় এটি হতে চলেছে একটি অসাধারণ ফোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স নোটইনফিনিক্স নোট ১২ইনফিনিক্স নোট ১২ জি৯৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ফিচারের টেকনো পোভা ৫ সিরিজ
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ফিচারের টেকনো পোভা ৫ সিরিজ

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?
নির্বাচিত

অপো এফ১৫ রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

শাওমি এমআই এ৩: দেশের সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন
রিভিউ

শাওমি এমআই এ৩: দেশের সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন

ভিডিও

সিম্ফনির নতুন স্মার্টফোন আই ১২০

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনল টেকনো, থাকছে মিলিটারি গ্রেড সুরক্ষা
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনল টেকনো, থাকছে মিলিটারি গ্রেড সুরক্ষা

Load More

ট্রেন্ডিং টপিক

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2022

ইনফিনিক্স নোট ১২ঃ ২০ হাজারে এই মুহুর্তে সব চাইতে শক্তিশালী ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix