Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি সি৫৩: ফাস্ট চার্জিং, বিশাল স্টোরেজ ও অনবদ্য ডিজাইনের গেমচেঞ্জার স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 July 2023
রিয়েলমি সি৫৩: ফাস্ট চার্জিং, বিশাল স্টোরেজ ও অনবদ্য ডিজাইনের গেমচেঞ্জার স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

তরুণ ব্যবহারকারীদের জন্য অনবদ্য ‘চ্যাম্পিয়ন’ সি সিরিজের স্মার্টফোন নিয়ে আবার হাজির হয়েছে রিয়েলমি। দুর্দান্ত চার্জিং সক্ষমতা, সুবিশাল স্টোরেজ, ঝকঝকে ছবি তোলার চমৎকার ক্যামেরা আর সর্বাধুনিক ফিচারে ঠাসা রিয়েলমি সি৫৩ স্মার্টফোনে তরুণদের পছন্দের সবই যেন রয়েছে।

সি৫৩ স্মার্টফোনে সেগমেন্টের প্রথম হিসেবে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। এতে করে ডিভাইসটি মাত্র ৩১ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে। পাশাপাশি, হাই-ভোল্টেজ ও লো-কারেন্ট চার্জিং প্রযুক্তির কারণে সেগমেন্টের সবচেয়ে দ্রুত চার্জিং নিশ্চিত করবে এই ডিভাইস। তার ওপর এর সুবিশাল ব্যাটারি স্ট্যান্ডবাই অবস্থায় একটানা ৩৮ দিন পর্যন্ত ও কথা বলার ক্ষেত্রে ৩৬ ঘণ্টা সচল থাকবে।

 

সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে চার্জিং অ্যালগরিদম ও চার্জ প্রোটেকশন। সি৫৩ তে ব্যবহৃত ভিসিভিটি ইনটেলিজেন্ট টিউনিং অ্যালগরিদম ভোল্টেজ ও বিদ্যুতের সমন্বয় করার মাধ্যমে চার্জিং কার্যকারিতার সক্ষমতা বাড়াবে। পাশাপাশি, ৯০-১শ’ শতাংশ পর্যন্ত চার্জিং ইন্টারভালের দক্ষতা বৃদ্ধি করবে এর ভিএফসি ট্রিকল চার্জিং অপটিমাইজেশন অ্যালগরিদম, যা ট্রিকল চার্জিং স্পিড ২শ’ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম। এছাড়াও, সি৫৩ ডিভাইসে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে চার্জিং নিরাপত্তা নিশ্চিত করতে ওভারচার্জ প্রোটেকশন, ওভার-ভোল্টেজ প্রোটেকশন, ওভার-কারেন্ট প্রোটেকশন, ওভার-টেম্পারেচার প্রোটেকশন ও এক্সট্রিম কেইস প্রোটেকশন, এই ৫টি ইনটেলিজেন্ট কোর প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

স্মরণীয় মুহূর্তগুলোকে সংরক্ষণে এই স্মার্টফোনে রয়েছে সেগমেন্টের সবচেয়ে বৃহৎ স্টোরেজ সুবিধা। রিয়েলমি সি৫৩ -তে ব্যবহার করা হয়েছে ডায়নামিক র‍্যাম এক্সপানশন টেকনোলোজি (ডিআরই) সমৃদ্ধ ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম ও ১২৮ জিবি রম। ডিভাইসটির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে ৬ জিবি র‍্যামের সাথে আরও ৬ জিবি পর্যন্ত র‍্যাম বাড়িয়ে নিয়ে মোট ১২ জিবি র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে। অন্যদিকে, এর ১২৮ জিবির সুবিশাল মেমোরি ২৮ হাজারের বেশি ছবি ও ৪৫০ এপিসোডের বেশি টিভি সিরিজ স্টোর করতে সক্ষম। পাশাপাশি, ২টি ন্যানো সিম ও ১টি মাইক্রোএসডি কার্ড একসাথে ব্যবহারের সুযোগ রয়েছে ডিভাইসটিতে। ফলে, ব্যবহারকারীর ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে এখানে। ছবি, ভিডিও, গান, মুভি বা ক্লাস নোট যাই হোক না কেন, আপনার হাতের নাগালেই থাকছে সকল তথ্য।

সি৫৩ স্মার্টফোন একদিকে যেমন স্মৃতি সংরক্ষণের সকল সুবিধা দিচ্ছে, তেমনি অন্যদিকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখারও সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। ডিভাইসটির এফ/১.৮ অ্যাপারচার ও ৫ পিক্সেল লেন্স সহ সেগমেন্ট-সেরা ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা সর্বোচ্চ পিক্সেল পারফরমেন্স নিশ্চিত করবে। হাই-রেজ্যুলেশনের কারণে ক্যামেরায় ধারণ করা প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে ফুটে উঠবে। একইসাথে, ডিভাইসটিতে রয়েছে এফ/৩.০ বিঅ্যান্ডডব্লিউ (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি, ক্যামেরায় তোলা ছবিগুলোতে শিল্পের ছোঁয়া এনে দিতে এতে ব্যবহার করা হয়েছে নানান উদ্ভাবনী ইমেজ ফাংশন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মোড, ভিডিও, নাইট মোড, প্যানারোমিক ভিউ, এক্সপার্ট, টাইমল্যাপ্স, পোর্ট্রেইট মোড, এইচডিআর, এআই সিন রিকগনিশন, ফিল্টার ও স্লো মোশন। ফলে, আপনার ছবি তোলার স্টাইল কখনই পুরোনো হবে না।

রিয়েলমি সি৫৩ ডিভাইসটিকে অনন্যভাবে দর্শনীয় করেছে এর চমকপ্রদ শাইনি চ্যাম্পিয়ন ডিজাইন সহ এই সিরিজের সবচেয়ে পাতলা ৭.৪৯ মিলিমিটার আলট্রা স্লিম বডি। আকর্ষণীয় লুকের পাশাপাশি আরামদায়ক গ্রিপের প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় রাইট-এঙ্গেল বেজেল ডিজাইন। চ্যাম্পিয়ন মুহূর্ত উপভোগ করতেই নিয়ে আসা হয়েছে রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন, আর তাই যেন ফুটিয়ে তোলা হয়েছে এর ব্যাক ডিজাইনে। ব্যাক কাভারের গোল্ডেন লাইন টেক্সচার ও গোল্ডেন লাইট ইফেক্ট অনেকটা গোল্ডেন রিবন ও স্পটলাইটের মতো দেখতে, যা আনন্দ ও আভিজাত্যের মিশেলে চ্যাম্পিয়ন মুহূর্তগুলো ফুটিয়ে তোলে। শাইনি চ্যাম্পিয়ন ডিজাইনের সি৫৩ ডিভাইসটি চ্যাম্পিয়ন গোল্ড ও মাইটি ব্ল্যাক, এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে।

সি৫৩ ডিভাইসে রয়েছে ক্লাসিক মিনি-ড্রপ ডিজাইন সহ ৬.৭৪ ইঞ্চি ৯০ হার্জ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৩ শতাংশ। এতে রয়েছে ৪৫০ নিটস ব্রাইটনেস। ডিসপ্লে দেখার ক্ষেত্রে স্মুথ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে এটি। পাশাপাশি, দুর্দান্ত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ১৫০ শতাংশ আলট্রাবুম স্পিকার।

পাশাপাশি, অ্যান্ড্রয়েডের মধ্যে প্রথমবারের মতো মিনি ক্যাপস্যুল ব্যবহার করা হয়েছিল সি৫৫ ডিভাইসে, যা এই সি৫৩ ডিভাইসেও রয়েছে। ফিচারটি ফ্রন্ট ক্যামেরার পাশে এমন নিখুঁতভাবে মোড়ানো যে ডিসপ্লের সাথে দারুনভাবে মিশে গেছে। ফিচারটি বিভিন্ন রকম আলোর মাধ্যমে ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস, ডেটা ইউসেজ ও স্টেপস স্ট্যাটস দেখাবে।

সি৫৩ তে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটার প্রসেস টেকনোলোজি-নির্ভর শক্তিশালী টি৬১২ প্রসেসর, যার আনটুটু স্কোর ২,২৩,৫৮৪। পাশাপাশি, এতে রয়েছে রিয়েলমি ইউআই টি এডিশন নির্ভর অ্যান্ড্রয়েড ১৩ ও সাইডে থাকা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আপনি স্মার্টফোনের ক্ষেত্রে এমন সব দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন, এখন মাত্র ১৭,৯৯৯ টাকায়। সেগমেন্টের গেমচেঞ্জার অনবদ্য এই স্মার্টফোনটি কিনতে আপনার নিকটস্থ রিয়েলমি স্টোরে যেতে পারেন অথবা সময় বাঁচাতে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৫৩রিয়েলমি সি৫৩ রিভিউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের
টেলিকম

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের

ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র
ই-কমার্স

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

সিম্ফনি জেড ৩০ঃ ফুল স্পেসিফিকেশন
নির্বাচিত

সিম্ফনি জেড ৩০ঃ ফুল স্পেসিফিকেশন

‘৫জি এর কারণে ছড়াচ্ছে করোনা,’ টাওয়ার জ্বালিয়ে দিল যুক্তরাজ্যের জনতা
নির্বাচিত

‘৫জি এর কারণে ছড়াচ্ছে করোনা,’ টাওয়ার জ্বালিয়ে দিল যুক্তরাজ্যের জনতা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2023

রিয়েলমি সি৫৩: ফাস্ট চার্জিং, বিশাল স্টোরেজ ও অনবদ্য ডিজাইনের গেমচেঞ্জার স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix