Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে রোবটের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 January 2022
পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে রোবটের ব্যবহার
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার গিয়নগি প্রদেশের বাসিন্দা কিওন জু-হাইওন। মাত্র এক মাস হলো ঘরদোর পরিষ্কারের রোবট ভ্যাকুয়াম ক্লিনার এনেছেন তিনি। আর এখন এমন হয়েছে যে সেটা ছাড়া তিনি একদিনও চলতে পারেন না।

কিওনের সেই রোবট ভ্যাকুয়াম ক্লিনারের আকার ও গঠন পুরোপুরি একটা পিজ্জার মতো। রিমোট কন্ট্রোলের একটা বোতামে চাপ দিলেই ঘরদোর মোছা নিয়ে আর দুশ্চিন্তা করতে হয় না। সেন্সর, ড্রাইভ রুটিন ও স্বয়ংক্রিয় ডিভাইস ব্যবহার করে সে নিজেই চেয়ারের পাশ দিয়ে, টেবিল-সোফার নিচ দিয়ে নিজের জায়গা করে নেয়। তারপর কোনো মানুষের সাহায্য ছাড়াই মেঝে থেকে ধুলা আর ছোট ছোট কণা তুলে ফেলে।

পরিচ্ছন্নতার জন্য রোবট ছাড়াও স্মার্ট টেক গ্যাজেটগুলো দৈনন্দিন জীবনযাত্রায় অংশ নিয়ে মানুষের কাছাকাছি চলে আসছে। বিশেষ করে করোনা মহামারীর সময়ে মানুষে মানুষে মিথস্ক্রিয়া কমেছে। সেজন্য পরিষেবা দানকারী রোবটগুলোর ক্ষেত্র প্রসারিত হয়েছে। কাজগুলো নিখুঁতভাবে করার ফলে তারা নিজেদের দ্রুত মানুষের জায়গায় প্রতিস্থাপনও করে ফেলছে। পরিষেবা রোবটগুলো যেমন বাড়ির কাজে সাহায্য করছে, তেমনি হোটেল বা রেস্টুরেন্টেও গ্রাহকদের সাহায্য করছে। আরো কিছু রোবট আছে, যেগুলো ডাক্তারদেরও সহযোগিতা করছে সার্জারির সময়ে, তারা ওই সময়ে কোনো ধরনের সংক্রমণ রোধ করতে আশপাশ জীবাণুমুক্ত করার কাজেও সাহায্য করছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর রোবট ইন্ডাস্ট্রি অ্যাডভান্সমেন্টের পলিসি প্ল্যানিং ডিভিশনের নির্বাহী পরিচালক জুন জিন-উ বলেন, পরিচ্ছন্নতার রোবটগুলো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একটি বাজারের সবচেয়ে বাণিজ্যিক খাত হওয়ার ধাপ পার করে ফেলেছে। বর্তমানে এটি হোম অ্যাপ্লায়েন্স বাজারের অংশ। রেস্টুরেন্টগুলোয়ও কম রোবট কাজ করছে না। শিল্প সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়াজুড়ে রেস্টুরেন্টগুলোয় শুধু ডিসেম্বরেই সেবা দিয়েছে তিন হাজার রোবট। রান্নাঘর থেকে গ্রাহকের টেবিলে খাবার পৌঁছে দেয়ার কাজটা তারা করেছে। আর তাতে সময় লেগেছে ৫ থেকে ১০ মিনিট।

এসবের বাইরে রোবট ছড়িয়ে পড়েছে আকাশেও। ডেলিভারি রোবট কাজে লাগিয়ে আকাশপথে মনুষ্যবিহীন ড্রোনে করে খাবার পাঠানো হচ্ছে গ্রাহকের কাছে। গত মাসে ড্রোন ব্যবহার করে নিজেদের তেল স্টেশন থেকে পার্শ্ববর্তী পার্কে গরম তেলও বহন করেছে জিএস ক্যালটেক্স। গিয়নগি প্রদেশের স্থানীয় লাইব্রেরিতেও ব্যবহার হতে যাচ্ছে এ রোবট।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আরেক ধরনের রোবট বানানো হয়েছে, যেটা বয়স্কদের সেবা দেবে। তাদের ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেবে এবং তাদের কথাবার্তা ও চলাফেরায় নজর রাখবে। জরুরি হলে অভিভাবক বা স্বাস্থ্যসেবা বিভাগে বার্তাও পাঠাবে সেই রোবট। বিগওয়েভ রোবোটিকসের সিইও কিম মিন-কিও বলেন, আগে কোরিয়ার ছোট ও মধ্যম আকারের প্রতিষ্ঠানগুলো কেবল কর্মক্ষম রোবট বানাত। এখন স্যামসাং, এলজি, হুন্দাই, দুসান, হানওয়া ও কেটির মতো বড় প্রতিষ্ঠান রোবোটিক ব্যবসার দিকে নজর দিচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরাও অবশ্য সেই পূর্বাভাসই দিচ্ছেন। হুন্দাই মোটর গ্রুপ ও বোস্টন কনসাল্টিং গ্রুপের পূর্বাভাসে বলা হয়, ২০২০ সালে বৈশ্বিক রোবোটিকসের বাজার যেখানে ছিল ৪ হাজার ৪০০ কোটি ডলার, তা ২০২৫ সালে ১৭ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়াবে। ২০৩০ সাল নাগাদ এ বাজারের আকার দাঁড়াবে ২৬ হাজার কোটি ডলার। এ সময়ে বার্ষিক প্রবৃদ্ধি হার থাকবে ৩০ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন?

যেভাবে গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন
প্রযুক্তি সংবাদ

যেভাবে গুগল ম্যাপে নিজের বাড়ির রাস্তা যোগ করবেন

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস
নির্বাচিত

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস

অটোমোবাইল

৯৯ হাজারে সুজুকির মাইলেজ কিং

পুরুষেরা যে ৫টি বিষয় গুগলে সার্চ করেন
নির্বাচিত

পুরুষেরা যে ৫টি বিষয় গুগলে সার্চ করেন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2022

পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে রোবটের ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV