Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানুষের সঙ্গে সমান তালে লড়ছে গুগলের এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২
মানুষের সঙ্গে সমান তালে লড়ছে গুগলের এআই
Share on FacebookShare on Twitter

প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ প্রযুক্তির বড় অর্জনের ঘোষণা দিয়েছে গুগলের মালিকানাধীন এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিপমাইন্ড’।

কোডিং প্রতিযোগিতায় রক্ত-মাংসের মানব কোডারদের সঙ্গে তাল মিলিয়ে লড়েছে প্রতিষ্ঠানটির তৈরি ‘আলফাকোড’ এআই।

পাঁচ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত ১০টি প্রতিযোগিতার সিমুলেশনে শীর্ষ ৫৪ শতাংশের মধ্যে জায়গা করে নিয়েছে আলফাকোড।

তবে, প্রতিযোগিতায় সাফল্য পেলেও, এআইটিকে প্রযুক্তি জগতের শীর্ষ প্রোগ্রামারদের সমপর্যায়ে আনতে এখনও অনেক কাজ বাকি বলে জানিয়েছে এর নির্মাতা ডিপমাইন্ড।আর ভিন্ন ধাঁচের কোডিংয়ের সক্ষমতাও এখনও নেই এর।

প্রতিযোগিতায় যে সমস্যাগুলোর সমাধান করতে হয়েছে, প্রশিক্ষণ চলা অবস্থায় তার কোনোটি দেখার সুযোগ হয়নি এআইটির।তাই, সমস্যাগুলোর সমাধানের জন্য ‘আলফাকোড’কে বিশ্লেষণমূলক চিন্তার ক্ষমতা, যুক্তি, অ্যালগরিদম, কোডিং আর ভাষা বোঝার সক্ষমতার সঠিক সমন্বয় করতে হয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

প্রোগ্রামিং প্রতিযোগিতার অংশ হিসেবে এআই ও মানব প্রতিযোগীদের যে সমস্যাগুলো সমাধান করতে হয়েছে, তার মধ্যে ছিল নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে দালান ও রাস্তাঘাট বসানো এবং বোর্ড গেইম জেতার সঠিক কৌশল খুঁজে বের করার মতো একাধিক চ্যালেঞ্জ।

ব্যক্তিগত জীবনে প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে সবসময়ই একটা মুগ্ধতার অনুভূতি কাজ করত বলে জানিয়েছেন ডিপমাইন্ডের প্রধানগবেষক ওরিয়ল ভিনইয়ালস। ‘আলফাকোড’ নির্মাতা দলের সদস্য হওয়ার বিষয়টিকে তিনি আখ্যা দিয়েছেন ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ বলে।

কিন্তু, প্রতিযোগিতায় এআইটির “মানব প্রতিযোগীদের সমতূল্য” অর্জন একেবারেই অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন তিনি।

এআইটিকে ‘প্রতিশ্রুতিশীল নতুন প্রতিযোগী’ বলে আখ্যা দিয়েছেন প্রতিযোগিতার পরিচালক প্রতিষ্ঠান ‘কোডফোর্স’-এর প্রতিষ্ঠাতা মাইক মির্জায়ানভ।

“আমি এটা নিরাপদেই বলতে পারি যে আলফাকোড আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে।”

“আমি প্রথমে সন্দেহগ্রস্থ ছিলাম কারণ একদম সহজ প্রতিযোগিতামূলক সমস্যাগুলোতেও শুধু অ্যালগরিদমের প্রয়োগ করলেই হয় না, ক্ষেত্রবিশেষে এর উদ্ভাবন করতে হয় যা সবচেয়ে কঠিন কাজ,”যোগ করেন তিনি।

প্রায় একই মত দিয়েছেন গুগলের সফটওয়্যার প্রকৌশলী এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামার পিটার মিত্রিচেভ; “প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং সমস্যাগুলোর সমাধান করা খুবই কঠিন একটা কাজ। এক্ষেত্রে কোডিং দক্ষতা আর সমস্যা সমাধানের সৃজনশীলতা দুটোই লাগে।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা
ই-কমার্স

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

সম্প্রীতি ও মহানুভবতার বার্তা ছড়িয়ে দিতে টিকটকের রমজান ক্যাম্পেইন

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে

টুইটার ব্লুতে ৬০ মিনিটের ভিডিও শেয়ারের সুযোগ
প্রযুক্তি সংবাদ

টুইটারের আরো ২০০ কর্মী ছাঁটাই

gopro
প্রযুক্তি সংবাদ

গোপ্রো আনবে ‘বিশেষায়িত’ নতুন ক্যামেরা

ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ক্যাশ ভাউচার তুলে দিলেন চিত্রনায়ক ইমন-সাইমন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix