Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন বদলে দেবে যুদ্ধের কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন বদলে দেবে যুদ্ধের কৌশল
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) অর্থাৎ সফটওয়্যার নিয়ন্ত্রিত ও চালকবিহীন ড্রোন একে অন্যের সঙ্গে সমন্বয় করে আক্রমণ চালাতে সক্ষম। এতে সহজেই ভেঙে পড়তে পারে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এটি যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনবে।

সম্প্রতি মার্কিন-জার্মান স্টার্টআপ অটেরিয়ন ‘নেমিক্স’ নামে একটি নতুন সফটওয়্যার উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেমে চলা এ অ্যাপ যেকোনো ড্রোনকে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমন্বিত বাহিনীতে রূপান্তর করতে পারে।

অটেরিয়নের প্রধান নির্বাহী লরেনজ মেয়ার একে ‘খুব বড় মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও যুদ্ধক্ষেত্রে এখনো এআই ড্রোন ব্যবহার করা হয়নি। তবে পেন্টাগনের সঙ্গে চুক্তির অধীনে প্রতিষ্ঠানটি ৩৩ হাজার এআই ড্রোন কিট ইউক্রেনে পাঠাচ্ছে। এসব ড্রোনও নেমিক্স দিয়ে আপগ্রেড করা সম্ভব।

মেয়ার বলেন, ‘বিভিন্ন দেশের সামরিক বাহিনী জানে যে এ ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। তাই তারা এখন এ প্রযুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করছে।’

হেলসিং কোম্পানির সহপ্রতিষ্ঠাতা গুন্ডবার্ট স্কার্ফ বলেন, ‘এ প্রযুক্তি একজন ব্যক্তিকে একসঙ্গে একাধিক ড্রোন নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয়। এতে আক্রমণ কৌশল আরো সহজ হয়, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে। তার মতে, এআই ড্রোনের ধারণা হলো একজন মানুষকে কাজে লাগিয়ে যুদ্ধে নিজেদের শক্তি বহুগুণে বাড়ানো।’

এদিকে ২০০৬ সালে মার্কিন নৌবাহিনীর এফ-১৮ যুদ্ধবিমান থেকে মাইক্রোড্রোন নামানোর মাধ্যমে প্রথম বড় আকারের ড্রোন পরীক্ষা শুরু হয়। পরে ২০১৭ সাল থেকে চীনও বড় পরিসরে ড্রোন প্রদর্শন করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের বেশকিছু প্রতিষ্ঠান ড্রোনের এ ঝাঁক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে। কিয়েভভিত্তিক প্রতিষ্ঠান স্বার্মার দাবি করেছে, তাদের এ প্রযুক্তি ৮২ হাজারের বেশি অভিযানে ব্যবহার হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সের্হি কুপ্রিয়েংকো ড্রোন ঝাঁককে জীবন্ত প্রাণীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘ড্রোনগুলো একে অন্যের সঙ্গে সমন্বয় করে কীভাবে উড়বে ও আক্রমণ করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেয়।’

অন্যদিকে গত বছর ইউক্রেনীয় সেনারা এআই সফটওয়্যার ব্যবহার করে পরীক্ষামূলক হামলা চালায়। রাশিয়াও একযোগে ‘শাহেদ ড্রোন’ ব্যবহার করে ইউক্রেনের শহরে আক্রমণ চালাচ্ছে। এতে প্রতিরক্ষা দুর্বল হয়ে লক্ষ্যবস্তুতে আঘাতের হার বেড়েছে।

ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থাগুলো বলছে, তাদের কাছে ড্রোন ফুটেজের বিশাল ডাটাবেজ থাকায় তারা বিদেশী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে। কেবল ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলোরই ‘ইউনিভার্সাল মিলিটারি ডাটাসেট’-এ প্রবেশাধিকার আছে। কিয়েভের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিথ্রির অংশীদার ইভলিন বুচাটস্কির মতে, বিপুল যুদ্ধ ডাটা এ প্রযুক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিস্টেম্যাটিক কোম্পানির মাইকেল হোলম জানান, এখন ড্রোন নির্মাতারা উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করছে। এতে অল্প সময়ে কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকরী ড্রোনের ঝাঁক তৈরি করা সম্ভব হচ্ছে।

কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এআই-চালিত অ্যালগরিদম মানুষের নিয়ন্ত্রণ সীমিত করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অস্ত্র ব্যবহারে মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা বাধ্যতামূলক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডাটাবেজড্রোন ফুটেজশাহেদ ড্রোনসিস্টেম্যাটিক কোম্পানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও
নির্বাচিত

১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক
নির্বাচিত

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক

ডাটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

কর্মীদের ফেরাতে বিকল্প পথে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
নির্বাচিত

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ
প্রযুক্তি পরামর্শ

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ সেপ্টেম্বর ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ড্রোন বদলে দেবে যুদ্ধের কৌশল

Techzoom.TV |
TechzoomTV