Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে তাক লাগিয়েছে যেসব যুগান্তকারী আবিষ্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ জানুয়ারি ২০২২
২০২১ সালে তাক লাগিয়েছে যেসব যুগান্তকারী আবিষ্কার
Share on FacebookShare on Twitter

বিজ্ঞানীরা মানুষের জন্য কতকিছুই না করছেন৷ তাদের একের পর এক আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে তুলছে৷ করোনাকালেও বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে থাকেনি। করোনার বিভীষিকা, মারণক্ষমতা, ভয়াবহতা মানুষের মধ্যে থাকলেও ২০২১ সালে বিজ্ঞানীদের সফলতা থেমে থাকেনি। দেখতে গেলে বিজ্ঞানে কিছু যুগান্তকারী ঘটনাও ঘটল অতিমারী-কবলিত এই ২০২১ সালেই। বিজ্ঞানের চলমান অগ্রগতির সাথে হাঁটতে হলে সাম্প্রতিক সময়ের আবিষ্কার ও উদ্ভাবন সম্পর্কে জানা জরুরি। দেখে নেওয়া যাক কী কী আবিষ্কার।

কোভিড-১৯ টিকা

এই বছরের সব চেয়ে বড় আবিষ্কারটিই করোনা সম্পর্কিত। এই ২০২১ সালেই আবিষ্কৃত হয়েছে কোভিড-১৯ টিকা। ২০২০ থেকেই অবশ্য এই আবিষ্কারের প্রেক্ষিত তৈরি হয়েছে। কিন্তু ২০২১ সালেই তা বাজারে প্রাপ্য হয়। ২০২০ সালের শেষে টিকা বাজারে এসে গিয়েছিল, তবে তা আপৎকালীন ব্যবহারের জন্য।

মঙ্গল গবেষণা

২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গল গবেষণায় যুগান্তকারী ঘটনা ঘটল। পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের অ্যালাইনমেন্ট ঘটল। যা প্রতি ২৬ মাস পর পর ঘটে। এই মহাজাগতিক ঘটনার উপর নির্ভর করে মঙ্গল নিয়ে নানা খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ গবেষণায় মত্ত হতে পারেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। মঙ্গলপৃষ্ঠ বিষয়ে নানা নতুন তথ্য হাতে আসে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

সব থেকে বড় ও সব চেয়ে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই বছরই বিজ্ঞানীদের হাতে এল। এটি প্রায় ১০ লক্ষ মাইল মহাকাশপথে নজরদারি চালাতে পারে!

আদি মানব

চীনে ৯০ বছর আগে একটি করোটির জীবাশ্ম পাওয়া গিয়েছিল। সেটি একটি পরিবারের হাতে গোপন ছিল। তারা ২০১৮ সালে সেটি একটি জাদুঘরে দান করে। আর তার উপর গবেষণার ফল বেরিয়ে আসে এই ২০২১ সালেই। এটি আদি মানবের একটি প্রজাতির করোটি। এই করোটির বড় ক্রেনিয়াম, যাতে মস্তিষ্কের আকারও বেশ বড়। মোটা ভুরু, প্রায় বর্গাকার চোখের কোটর।

নির্বিচার পশুহত্যা

মানবজাতি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রাণীদের বিবর্তনকে থমকে দিচ্ছে। যেমন আফ্রিকায় যে হাতি এখন পাওয়া যাচ্ছে তা দাঁতহীন। আর এটা হয়েছে একদল চোরা শিকারির নির্বিচার পশুহত্যার জেরে। ১৯৭৭ থেকে ১৯৯২ সালে, মোজাম্বিসিয়ান সিভিল ওয়ার সময় পর্বে প্রচুর হাতি হত্যা করা হয়েছে। এখন দাঁত না জন্মাবার ট্রেন্ডটি হাতিদের জিনে ঢুকে পড়েছে।

প্রোটিনের ত্রিমাত্রিক গঠন

নামকরা জার্নাল সায়েন্স ২০২১ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী আবিষ্কারের মর্যাদা দিয়েছে প্রোটিনের ত্রিমাত্রিক গঠনের সহজ ও নির্ভুল উপায় বাতলে দেয়ার প্রোগ্রাম আলফাফোল্ড ও রোজ-টিটিএফোল্ডকে। আলফাফোল্ড সফটওয়্যার প্রোগ্রামটি তৈরি করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ডিপমাইন্ড টেকনোলোজিস।

মানবদেহে ক্রিসপার

মানবদেহের অভ্যন্তরে ক্রিসপার প্রযুক্তি ব্যবহার করে জিন এডিটিংয়ের সফলতা এসেছে এ বছরেই। চিকিৎসাশাস্ত্রে ক্রিসপার প্রযুক্তির প্রথম সফলতা দেখা যায় ২০২০ সালে। তবে সেটা ছিল রক্তের স্টেম সেলকে রোগীর দেহের বাইরে এনে ল্যাবে করা এডিটিং। ২০২১ সালে বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি রোগীর দেহেই জিন এডিটিংয়ের কাজটা সেরে ফেলেছেন। এভাবে তারা রোগীর যকৃতে বিষাক্ত উপাদানের পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি চোখে জেনেটিক ডিজিজে আক্রান্ত একজনের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি পরামর্শ

নকল অ্যাপ চিনবেন যেভাবে

নিশ্চিন্তে পাবজি খেলতে বাবাকে কুপিয়ে হত্যা, পা-মাথা দ্বিখণ্ডিত
গেম

নিশ্চিন্তে পাবজি খেলতে বাবাকে কুপিয়ে হত্যা, পা-মাথা দ্বিখণ্ডিত

রিয়েলমি ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

রিয়েলমি ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

শাওমির পরিকল্পনায় ‘ভার্টিকাল’ ফোল্ডএবল
নির্বাচিত

শাওমির পরিকল্পনায় ‘ভার্টিকাল’ ফোল্ডএবল

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা

করোনা পরীক্ষার নামে আসবে বার্তা, ক্লিক করলেই বিপদ
প্রযুক্তি সংবাদ

করোনা পরীক্ষার নামে আসবে বার্তা, ক্লিক করলেই বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

চ্যাটজিপিটি ও জেমিনিকে এই ৫টি তথ্য ভুলেও দেবেন না
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি ও জেমিনিকে এই ৫টি তথ্য ভুলেও দেবেন না

ফুল সেলফ-ড্রাইভিং চালু করলো টেসলা
অর্থ ও বাণিজ্য

ফুল সেলফ-ড্রাইভিং চালু করলো টেসলা

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

ঈদের বাজারে ৪০ হাজার টাকার কমে যেসব স্মার্টফোনে মিলছে ভালো ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা
প্রযুক্তি সংবাদ

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা

অনলাইন কেনাকাটায় তরুণদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বদলে...

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জানুয়ারি ২০২২

২০২১ সালে তাক লাগিয়েছে যেসব যুগান্তকারী আবিষ্কার

Techzoom.TV |
TechzoomTV