Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ মে ২০২৬
আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক
Share on FacebookShare on Twitter

এই মুহূর্তে সেরা স্মার্টফোনের তালিকায় যে ব্র্যান্ডের নাম প্রথম না হলেও দ্বিতীয় কিংবা তৃতীয়তে বলতেই হয় সেটি হচ্ছে গুগল। গুগলের পিক্সেলের ফোন নিয়ে অ্যাপলের মতোই উন্মাদনা রয়েছে গ্রাহকের মধ্যে। গুগল তাদের পিক্সেল সিরিজের ফোনগুলোতে নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। এর ব্যতিক্রম হবে না গুগল পিক্সেলের ১১ সিরিজের ফোনগুলোর বেলাতেও।

গুগল পিক্সেলের ১১ সিরিজের ফোন বাজারে আসতে বাকি ৪ মাস, আগেই ফাঁস হয়েছে এর ডিজাইন, ক্যামেরা, স্পেসিফিকেশনসহ নানান তথ্য। ২০২৬ সালের আগস্টে ফোনটি বাজারে আসার কথা রয়েছে। তবে গ্রাহকদের সে পর্যন্ত ধৈর্য্য ধরার সময় নেই।

টেলিগ্রামে টিপস্টার মিস্টিক লিকস থেকে গুগলের আসন্ন পিক্সেল ১১ সিরিজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, এই সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এই চারটি মডেল থাকতে পারে। সবগুলো ফোনেই নতুন প্রজন্মের টেনসর জি৬ চিপসেট ব্যবহার করা হতে পারে, যা ২ ন্যানোমিটার প্রযুক্তির হওয়ায় পারফরম্যান্স আরও দ্রুত এবং শক্তি ব্যবহারে আরও দক্ষ হবে।

বেস মডেল পিক্সেল ১১-এ ৬.৩ ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৬০ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনশীল হবে। এতে ৮জিবি বা ১২জিবি র‍্যাম এবং প্রায় ৪,৮৪০এমএএইচ ব্যাটারি থাকতে পারে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের একটি নতুন ক্যামেরা সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা ছবির মান আরও উন্নত করবে।

এতে ‘কেমোশ’ নামে একটি নতুন উন্নত প্রাইমারি সেন্সরও থাকতে পারে, যা প্রায় ৫০ মেগাপিক্সেলের হবে। এটি কালো, সবুজ, গোলাপি এবং বেগুনি রঙে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পিক্সেল ১১ প্রো মডেলেও ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকলেও এতে আরও উন্নত রেজোলিউশন এবং ১ থেকে ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট থাকতে পারে। এতে ১২জিবি বা ১৬জিবি র‍্যাম এবং প্রায় ৪,৭০৭এমএএইচ ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে। ক্যামেরাতেও উন্নতি আসতে পারে, বিশেষ করে মেইন এবং টেলিফোটো লেন্সে।

ক্যামেরারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নতুন মেইন এবং টেলিফোটো ইউনিট থাকবে, যেগুলোর অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছে যথাক্রমে বাস্টেট এবং বারগেস্ট।

পিক্সেল ১১ প্রো এক্সএল মূলত বড় স্ক্রিনপ্রেমীদের জন্য কোডিয়াক কোডনামে তৈরি হতে পারে। এতে ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে, ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রায় ৫,০০০এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। পারফরম্যান্স ও অন্যান্য ফিচারের দিক থেকে এটি প্রো মডেলের মতোই শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে আলাদা হবে পিক্সেল ১১ প্রো ফোল্ড, যেখানে ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। ভেতরের বড় স্ক্রিনের পাশাপাশি বাইরেও একটি আলাদা ডিসপ্লে থাকবে, যা ৬০ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এতে ১২জিবি বা ১৬জিবি র‍্যাম, প্রায় ৪,৬৫৮এমএএইচ ব্যাটারি এবং পিক্সেল ১১-এর মতোই ক্যামেরা সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
নির্বাচিত

ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ

নতুন ফোন দেখিয়ে চমকে দিলো অপো
নির্বাচিত

নতুন ফোন দেখিয়ে চমকে দিলো অপো

ক্রোমের নতুন সংস্করণে ডার্ক থিম অপশন
নির্বাচিত

ক্রোমের নতুন সংস্করণে ডার্ক থিম অপশন

অপোর এনকো ফ্রি টু ইয়ারবাডস
নির্বাচিত

অপোর এনকো ফ্রি টু ইয়ারবাডস

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা
নির্বাচিত

কোটি কোটি ডলার খরচ করে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তারা

মটোরোলার এই ফোন সুপারফাস্ট গতিতে চার্জ হবে
নির্বাচিত

মটোরোলার এই ফোন সুপারফাস্ট গতিতে চার্জ হবে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?
প্রযুক্তি পরামর্শ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল
প্রযুক্তি সংবাদ

চোর’ ফেরত পেল কোটি টাকার ১৮৮ মোবাইল

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন
প্রযুক্তি পরামর্শ

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মে ২০২৬

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ, ক্যামেরা-ডিসপ্লেতে থাকবে বড় চমক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix