Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের রাজস্ব বেড়েছে ৩০%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 July 2019
হুয়াওয়ের রাজস্ব বেড়েছে ৩০%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের রাজস্ব বেড়েছে প্রায় ৩০ শতাংশ। নিজেদের পণ্য উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ পেতে জটিলতার মুখেও এ রাজস্ব প্রবৃদ্ধিকে প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে গত মে মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। পাশাপাশি চীনভিত্তিক প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। এর ফলে নিজেদের ডিভাইস উন্নয়নের জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কাছ থেকে সরঞ্জাম কেনা বন্ধ হয়ে যায় হুয়াওয়ের।

চিনা প্রতিষ্ঠঠানটির জটিলতা সৃষ্টি হয় নিজেদের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার নিয়েও।

এমনকি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় এক ডজনের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানি।

বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। চলতি বছরের প্রথম ছয় মাসে রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ হলেও তা প্রথম তিন মাসের ৩৯ শতাংশের চেয়ে কম। তবে গত বছরের চেয়ে কিছুটা বেশি।

প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ের প্রধান ব্যবসা হলো নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাণ এবং সরবরাহ করা। মোবাইল ডিভাইস ব্যবসায় বেশ পরে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে এর নেটওয়ার্ক সরঞ্জাম এবং ডিভাইস ব্যবসায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটি। তবে একই প্রান্তিকে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি নিয়ে একাধিক চুক্তি সম্পন্ন করায় এর রাজস্ব বেড়েছে।

গত মাসে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই জানিয়েছিলেন, বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে তারা স্মরণকালের সংকটপূর্ণ সময় পার করছেন। এ নিষেধাজ্ঞার কারণে কল্পনার চেয়ে বেশি প্রভাব পড়বে হুয়াওয়ের ব্যবসায়। তবে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি।

হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি।

খোদ মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোরও দাবি, যত দ্রুত সম্ভব হুয়াওয়ের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রাজস্বহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ভয়েস দিলে টাকা দেবে ফেসবুক
নির্বাচিত

ভয়েস দিলে টাকা দেবে ফেসবুক

পুরোনো গ্রাফিক চিপেই নতুন চমক এএমডি’র
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন কমেছে

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

গ্রাহক কমছে উইন্ডোজ ৭-এর
নির্বাচিত

গ্রাহক কমছে উইন্ডোজ ৭-এর

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2019

হুয়াওয়ের রাজস্ব বেড়েছে ৩০%

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix