Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমির সবচেয়ে শক্তিশালী ফোন রিয়েলমি এক্স ২ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 October 2019
রিয়েলমির সবচেয়ে শক্তিশালী ফোন রিয়েলমি এক্স ২ প্রো
Share on FacebookShare on Twitter

রিয়েলমি কিছুদিন আগে চীনে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার রিয়েলমি এক্স২ লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নতুন ফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করলো। নতুন এই ফোনটির নাম রিয়েলমি এক্স২ প্রো। রিপোর্ট অনুযায়ী এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসরের সাথে লঞ্চ হবে। যদিও এই ফোন কবে লঞ্চ হবে তা জানা যায়নি, তবে এই ফোনের কিছু ফিচার সামনে এসেছে।

রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার, Xu Qi Chase আজ তার উইবো অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন, কোম্পানি খুব শীঘ্রই স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসরের সাথে তাদের প্রথম ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।

এছাড়াও এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনের অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড কালারওএস ৬.১ । এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। রিয়েলমি এক্স২ প্রো ফোনে VOOC ৩.০ ফাস্ট চার্জিং যুক্ত ৪৫০০ এমএএইচ ব্যাটারি ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। এই ফোনটি রেডমি কে ২০ সিরিজকে টেক্কা দিতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে রিয়েলমি এক্সটি ফোনটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি ওয়াটারড্রপ নচের সাথে এসেছে। এছাড়াও এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর। ফোনটির স্টোরেজের কথা বললে এতে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ স্টোরেজ রয়েছে।

এই ফোনের ক্যামেরার কথা বললে ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মূল আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল স্যামসাং ISOCELL Bright GW1 সেন্সর। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রিয়েলমি এক্সটি ফোনে সোনি আইএমএক্স ৪৭১ সেন্সরের সাথে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিজাইনের কথা বললে এই ফোনের সামনে ও পিছনে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন আছে । এছাড়াও এই ফোনে পাবেন VOOC ৩.০ ফাস্ট চার্জিং যুক্ত ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ইউএসবি টাইপ সি পোর্ট। রিয়েলমি এক্সটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড কালারওএস ৬ অপারেটিং সিস্টেমে চলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গোরিলা গ্লাস ৫রিয়েলমিরিয়েলমি এক্স২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’
নির্বাচিত

গুগলের নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
নির্বাচিত

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই  মিনি-আইটিএক্স মাদারবোর্ড
নির্বাচিত

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই মিনি-আইটিএক্স মাদারবোর্ড

১২০ ওয়াটের কথা বললেও এমআই ১০ আলট্রা আসলে চার্জ হয় ৮০ ওয়াটের
নির্বাচিত

১২০ ওয়াটের কথা বললেও এমআই ১০ আলট্রা আসলে চার্জ হয় ৮০ ওয়াটের

অপো রেনো৫ সিরিজের তথ্য ফাঁস
নির্বাচিত

অপো রেনো৫ সিরিজের তথ্য ফাঁস

ফ্রিজ করা হতে পারে আলেশা মার্টের ব্যাংক হিসাব
ই-কমার্স

এবার উধাও আলেশা মার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2019

রিয়েলমির সবচেয়ে শক্তিশালী ফোন রিয়েলমি এক্স ২ প্রো

Techzoom.TV |
TechzoomTV