Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

বিশ্বব্যাপী কয়েক লাখ ব্যবহারকারীর জন্য সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 October 2019
যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

সুরক্ষিত নয় স্যামসাং এস টেনের ফিঙ্গারপ্রিন্ট

Share on FacebookShare on Twitter

২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসা গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্কের মুখে পড়েছিল স্যামসাং। এরপর গত সপ্তাহে অভিযোগ ওঠে যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যাচ্ছে গ্যালাক্সি এস১০ স্মার্টফোন। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। গত মার্চে বাজারে আসা গ্যালাক্সি এস১০ স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট ইস্যুর রেশ কাটতে না কাটতেই বিশ্বব্যাপী লাখ লাখ গ্যালাক্সি এস১০ ও নোট ১০ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য নতুন করে সতর্কতা জারি করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। খবর ফোর্বস।

ডিভাইসের নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো গ্যালাক্সি এস১০ ও নোট ১০ স্মার্টফোন থেকে তাদের আর্থিক লেনদেনের অ্যাপ সরিয়ে নিতে শুরু করেছে। একই সঙ্গে ডিভাইস দুটি নিরাপদ নয় বলে লাখ লাখ ব্যবহারকারীর জন্য সতর্কতা জারি করেছে।

বিবৃতিতে স্কটল্যান্ডের রয়্যাল ব্যাংকের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। ফলে স্যামসাং পে ব্যবহার করে ব্যাংকিং লেনদেন করতে পারবেন না গ্যালাক্সি এস১০ ও নোট ১০ ব্যবহারকারীরা।

গত সপ্তাহে অভিযোগ ওঠে যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যাচ্ছে গ্যালাক্সি এস১০। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে স্যামসাং। এরই মধ্যে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন ইস্যুর সমাধান দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্যালাক্সি এস১০ স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ত্রুটির বিষয়টি স্বীকার করে নিয়েছে স্যামসাং। একই সঙ্গে শিগগিরই ত্রুটি সারাইয়ে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে প্যাচ সরবরাহের ঘোষণা দিয়েছে স্যামসাং। ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট ইস্যু সম্পর্কে প্রথম জানান ব্রিটিশ নারী লিসা নিলসেন। ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানোর পর তিনি প্রথমে নিজের বাঁ হাতের আঙুলের ছাপ দিয়ে খোলেন নিজের ব্যবহূত গ্যালাক্সি এস১০ ডিভাইসটি। অথচ ওই আঙুলের ছাপে খোলার কথা নয় ডিভাইসটি। পরে কৌতূহলী হয়ে স্বামীকে চেষ্টা করতে বলেন, সেবারও আনলক হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়

আসছে শাওমির হারকিউলিস
নির্বাচিত

আসছে শাওমির হারকিউলিস

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অপরাধে জড়াচ্ছে নারীরা!
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে অপরাধে জড়াচ্ছে নারীরা!

কম দামে ৮ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

কম দামে ৮ জিবি র‌্যামের ফোন

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা
প্রযুক্তি সংবাদ

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে অনর ৬০ এসই
নির্বাচিত

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে অনর ৬০ এসই

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2019

যে কারো ফিঙ্গারপ্রিন্টেই আনলক হয়ে যায় গ্যালাক্সি এস১০ ও নোট ১০

Techzoom.TV |
TechzoomTV