Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের সাহায্যে চলবে ওয়ালটন স্মার্ট এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 October 2019
স্মার্টফোনের সাহায্যে চলবে ওয়ালটন স্মার্ট এসি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রণযোগ্য নতুন মডেলের স্মার্ট এয়ারকন্ডিশনার বাজারে ছেড়েছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ক্রিস্টালাইন সিরিজের ওই এসি দেড় ও দুই টন আকারে বাজারে পাওয়া যাবে।

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান জানান, ওয়ালটনের আইওটি ভিত্তিক স্মার্ট এসিতে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। এসিতে প্রতিদিন বা মাসিক বিল, ভোল্টেজ তথ্য, কম্প্রেসর লোডের তথ্য জানা এবং সংরক্ষণ করা যাবে। বিশ্বের যেকোনো প্রান্তে বসে স্মার্টফোনের মাধ্যমে এসি পরিচালনা করতে পারবেন। ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই ওয়ালটন স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যাবে।

ওয়ালটনের স্মার্ট এসি অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলবে। থাকছে একই অ্যাপে একাধিক এসি নিয়ন্ত্রণের সুবিধা। অটো আপডেটসহ স্ট্যাটিসটিক্যাল ডাটা সংরক্ষণের সুযোগ রয়েছে এতে।

নতুন আসা স্মার্ট এসি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো ও ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় ও দুই টনের বিভিন্ন মডেলের স্পিট এসি। এর মধ্যে আছে ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার, টুইন ফোল্ড ইনভার্টার, ফিক্সড স্পিড আয়োনাইজার এসি। এগুলোর দাম ৩৬ হাজার ৯০০ থেকে ৭৭ হাজার ৪০০ টাকার মধ্যে।

ওয়ালটন এসির গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের প্রধান প্রকৌশলী সন্দীপ বিশ্বাস জানান, ওয়ালটনের এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ ছাড়ের পর বাজারজাত করা হচ্ছে। ওয়ালটন এসিতে সংযোজিত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর, যা ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। এর টার্বোমুড রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট। রয়েছে আয়োনাইজার প্রযুক্তি।

অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডেটাবেইস তৈরি করছে ওয়ালটন। এ জন্য তারা চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় যেকোনো মডেলের এসি কিনে নিবন্ধন করলেই ক্রেতারা পেতে পারেন ১২ বছর পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ বিল। এ ছাড়া ক্যাশব্যাক ও বিনা মূল্যে ইন্সটলেশন সুবিধা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ‘এপেক্স ২০২০’ আনল ভিভো
নির্বাচিত

বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ‘এপেক্স ২০২০’ আনল ভিভো

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়
নির্বাচিত

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

স্লো ইন্টারনেট হবে ফাস্ট, মানলে এসব নিয়ম
কিভাবে করবেন

স্লো ইন্টারনেট হবে ফাস্ট, মানলে এসব নিয়ম

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

এনইআইআর: শুধু রাজস্ব নয়, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে এক শক্তিশালী ইকো-সিস্টেম

হালকা-পাতলা ফোন আনল ভিভো
নির্বাচিত

হালকা-পাতলা ফোন আনল ভিভো

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হানিওয়েলের!
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার হানিওয়েলের!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 October 2019

স্মার্টফোনের সাহায্যে চলবে ওয়ালটন স্মার্ট এসি

Techzoom.TV |
TechzoomTV