Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০টি ৫জি ফোন আনছে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 October 2019
১০টি ৫জি ফোন আনছে শাওমি

১০টি ৫জি ফোন আনছে শাওমি

Share on FacebookShare on Twitter

আগামী বছরের সম্ভাব্য ১০টিরও বেশী ৫জি ফোন আনার পরিকল্পনা করেছে শাওমি। রোববার পূর্ব চীনের উইঝ্যাংয়ে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে চীনভিত্তিক এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জাং এই ঘোষণা দেন।

এই সেপ্টেম্বরেই শাওমি তার ফ্ল্যাগশিপ ফোন ‘মি ৯ প্রো’ বাজারে এনেছে। স্থানীয় বাজারে আনা এই ফোনটিই ছিল শাওমির প্রথম ৫জি ফোন।

লেই এমন সময় এই ঘোষণা দিলেন যখন শাওমিকে স্বদেশী প্রতিষ্ঠান হুয়াওয়ের দিক থেকে যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হচ্ছে। লেই জানান, বাজারে মি ৯ প্রো ফোনের চাহিদা প্রত্যাশার চেয়ে এতোই বেশি ছিল যে, এর প্রভাব গোটা সরবরাহ ব্যবস্থার ওপর পড়েছে। ফোনটির এমন সাফল্যই প্রতিষ্ঠানটিকে উচ্চ, মাঝারি এবং নিম্ন- এই তিন মূল্য শ্রেণিতেই ৫জি ফোন তৈরির উৎসাহ দিয়েছে।

লেই আরও বলেন, “এই শিল্পের লোকজন ভাবছেন সামনের বছর ৪জি ফোন হয়তো আর বিক্রি হবে না। তবে এক্ষেত্রে আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায়ও নেই।”

“আমরা আশা করতে পারি নেটওয়ার্ক অপারেটররা তাদের ৫জি বেজ স্টেশনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবেন।”

আগের বছর চীনের স্মার্টফোন বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বীতায় শাওমির শেয়ার মূল্য কমে গিয়েছিল। এ বছর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় তারা পূনঃক্রয়ের মাধ্যমে ১৫০ কোটি মার্কিন ডলারের শেয়ার তুলে নেবে।

গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্য অনুযায়ী, চীনে আগের বছরের তুলনায় এ বছর শাওমির দখল কমেছে। আগের বছর বাজারের ১৩.৯ শতাংশ ছিল শাওমির হাতে। সেখানে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কমে এসে ১১.৮ শতাংশে ঠেকেছে।

তবে নতুন আসা ব্র্যান্ড হিসেবে ইউরোপে শাওমি বেশ ভালোই বাজার পেয়েছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপে স্মার্টফোন বাজারের ৯.৬ শতাংশ তারা দখল করতে পেরেছে যেখানে আগের বছর ছিল ৬.৫ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

স্মার্টফোন কিনতে মাথায় রাখুন বিষয়গুলো

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প
নির্বাচিত

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?
অটোমোবাইল

বাজাজ পালসার কেন এত জনপ্রিয়?

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অপো এ৯ ২০২০’
নির্বাচিত

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অপো এ৯ ২০২০’

রিয়েলমির এই ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং
নির্বাচিত

রিয়েলমির এই ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়
নির্বাচিত

কম্পিউটার বিক্রি ১৩ শতাংশ কমেছে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2019

১০টি ৫জি ফোন আনছে শাওমি

Techzoom.TV |
TechzoomTV