Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার সামনে তাঁর এক দশকের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ১২ জানুয়ারি ২০২০
এবার সামনে তাঁর এক দশকের চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

বছরের শুরুতে নিজেকে চ্যালেঞ্জ জানিয়ে অভ্যস্ত মার্ক জাকারবার্গ। এ বছর আমি মান্দারিন শিখব, প্রতিদিন এক মাইল দৌড়াব, যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য দেখব—এমন সব সংকল্প। গত বছর তথ্যপ্রযুক্তিবিষয়ক আলোচনার আয়োজন করেছেন বিভিন্ন সময়।

এ বছর নিজেকে তেমন কোনো চ্যালেঞ্জ জানাচ্ছেন না ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা। বরং দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘বছর বছর নতুন চ্যালেঞ্জের বদলে, বরং ২০৩০ সালে বিশ্ব ও আমার জীবনকে কেমন দেখতে চাই, তা নিয়ে ভাবার চেষ্টা করেছি।’

মার্ক জাকারবার্গ মনে করেন, এক দশক পর আমাদের এমন প্রযুক্তি থাকবে, যার সাহায্যে আমরা এমন মানুষের উপস্থিতি টের পাব, যিনি হয়তো অনেক দূরে আছেন এবং মানুষের গড় আয়ু আড়াই বছর বাড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট রোগের আরোগ্য বা প্রতিষেধক উদ্ভাবন করতে সাহায্য করবে বৈজ্ঞানিক গবেষণা।

নিজের শৈশব নিয়েও লিখেছেন মার্ক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের লক্ষ্য বদলানো প্রয়োজন বলে জানান। লিখেছেন, ‘আমি যখন ছোট্ট এক শহরে বেড়ে উঠেছি, তখন নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়া সহজ ছিল। তবে কোটি কোটি মানুষের মধ্যে নিজের জন্য অনন্য কোনো কাজ বেছে নেওয়া কঠিন। পরবর্তী দশকে নানা ধরনের ছোট ছোট কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করবে সামাজিক অবকাঠামো, যা আমাদের কাছে থাকার অনুভূতি দেবে।’

জাকারবার্গের আগের বার্ষিক চ্যালেঞ্জ
২০১৮ সালে ফেসবুকের গুরুত্বপূর্ণ নানা সমস্যার সমাধান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন মার্ক জাকারবার্গ। যেমন হয়রানি, ঘৃণাত্মক বক্তব্য, কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ প্রতিহত করা।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে গিয়ে মানুষদের সঙ্গে দেখা করার প্রতিজ্ঞা করেছিলেন। অনেকেই ভেবেছিল, মার্ক বুঝি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন।
২০১৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শিখে এই প্রযুক্তিনির্ভর সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন।
২০১৫ সালে প্রতি মাসে অন্তত দুটি বই পড়ার সংকল্প করেছিলেন মার্ক।
২০১০ সালে চীনা ভাষা মান্দারিন শিখবেন বলে জানান। বছর কয়েক পর নিজের দক্ষতার পরিচয় দিতে চীনে ভাষায় সাক্ষাৎকার দেন।
তাঁর অন্য চ্যালেঞ্জগুলোর মধ্যে দৌড়, বনে শিকার ও রান্না করতে শেখা এবং মানুষের সামনে বক্তৃতা দিতে স্বচ্ছন্দ হওয়া অন্যতম। সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট
প্রযুক্তি বাজার

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

টিকটকের যে নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হবে
নির্বাচিত

টিকটকের যে নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হবে

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
টেলিকম

ডিসেম্বর থেকে ৫জি নেটওয়ার্ক চালু, পাওয়া যাবে যেসব জায়গায়

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনের শক্তিশালী ফিচারের নতুন ওয়ালটন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক
নির্বাচিত

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
নির্বাচিত

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
ই-কমার্স

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জানুয়ারি ২০২০

এবার সামনে তাঁর এক দশকের চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV