Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজার কাঁপানো দামে এল স্যামসাং গ্যালাক্সি এম২১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 July 2020
বাজার কাঁপানো দামে এল স্যামসাং গ্যালাক্সি এম২১
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, দেশের বাজারে নতুন বাজেট স্মার্টফোন গ্যালাক্সি এম২১ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ । স্যামসাং গ্যালাক্সি এম২০ এর ধারাবাহিকতায় ব্র্যান্ডটি দেশজুড়ে স্যামসাং গ্যালাক্সি এম২১ উন্মোচন করে। ফোনটিতে রয়েছে সুবিশাল ৬০০০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং থেকে নতুন স্মার্টফোনটিকে বলা হচ্ছে #ওয়াটামনস্টার।

দু’টি সংস্করণে স্মার্টফোনটি উন্মোচন করেছে স্যামসাং। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২০,৯৯৯ টাকা। গত ২৭ জুন গ্যালাক্সি এম২১ এর ৬ জিবি রম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি উন্মোচন করে স্যামসাং এবং উন্মোচনের মাত্র ১০ মিনিটের মধ্যেই এ সংস্করণটির সবগুলো ডিভাইস বিক্রি শেষ হয়ে যায়।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী ফিচার ও স্পেসিফেকেশনের কারণে গত বছর এম সিরিজ উন্মোচনের পর থেকেই আমাদের মূল্যবান গ্রাহক, বিশেষত তরুণ মিলেনিয়ালদের মন জয় করে নেয় এই সিরিজের ফোনগুলো। গ্রাহকদের জীবনের মানোন্নয়নে পণ্য তৈরিতে এবং উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে স্যামসাং এর প্রতিশ্রæতিরই প্রমাণ গ্যালাক্সি এম সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। আমাদের প্রতিশ্রæতির সাথে সঙ্গতি রেখেই দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির সাথে নানা স্পেসিফিকেশনের গ্যালাক্সি এম২১ উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত।’

সারাদিন-রাত স্বাচ্ছন্দ্যে ফোন ব্যবহারে গ্যালাক্সি এম২১ এ রয়েছে সুবিশাল-শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাধারণ চার্জারের তুলনায় ৩ গুণ দ্রæত চার্জ নিশ্চিত করবে টাইপ সি চার্জিং ফিচার। এজন্য, ফোনটির সাথে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার।

স্যামসাং গ্যালাক্সি এম২১ এ রয়েছে উজ্জ্বল ও আকর্ষণীয় ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড এফইচডি+ ডিসপ্লে, যা নিশ্চিত করবে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। সকল ধরণের লাইটিংয়ে চমৎকার ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর ৪৮ মেগা পিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ২.০ অ্যাপারচার। এর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ, ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীকে সাধারণ চোখে দেখার মতো ক্যামেরার ভিউইং অভিজ্ঞতা দিবে।

স্মার্টফোনটির ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা চমৎকার লাইভ ফোকাস শটের মাধ্যমে ছবিতে ব্যাকগ্রাউন্ড ও সাবজেক্ট আলাদা করে তুলে ধরার মাধ্যমে চমৎকার মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্যালাক্সি এম২১ এর ২০ মেগাপিক্সেলের সামনের ক্যামেরার সাথে ইন-বিল্ট ফিল্টার এবং ভিন্ন ভিন্ন ক্যামেরা মোডের মাধ্যমে ব্যবহারকারী চমৎকার সেলফি তুলতে পারবে। ডিভাইসটি রয়েছে এক্সিনোজ ৯৬১১ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীকে দিবে চমৎকার নেটওয়ার্ক স্পিড, পাশাপাশি মাল্টিটাস্কিং করার সুযোগ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই ২.০।

স্যামসাং এর অফিশিয়াল সকল প্ল্যাটফর্মে ফোনটি মিডনাইট ব্লু ও র‌্যাভেন ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এম২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

টিকটকে ইফতার এবং ঈদ আয়োজনের সহজ রেসিপি
নির্বাচিত

টিকটকে ইফতার এবং ঈদ আয়োজনের সহজ রেসিপি

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু
নির্বাচিত

দেশের বাজারে অপো এফ১৫ বিক্রি শুরু

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
টেলিকম

২০৩০ সালের মধ্যে চালু হবে ৬জি!

নতুন দুই ফোল্ডেবল সেলফোন আনছে মটোরোলা
নির্বাচিত

নতুন দুই ফোল্ডেবল সেলফোন আনছে মটোরোলা

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2020

বাজার কাঁপানো দামে এল স্যামসাং গ্যালাক্সি এম২১

Techzoom.TV |
TechzoomTV