Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে গ্যালাক্সি নোট২০ সিরিজের প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ আগস্ট ২০২০
দেশের বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০
Share on FacebookShare on Twitter

সদ্য উন্মোচিত হওয়া স্যামসাং’র পাওয়ার ফোন গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু হয়েছে আজ থেকে। আকর্ষণীয় ইএমআই সুবিধা ও ক্যাশব্যাক অফারে এ প্রি-অর্ডার অফার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

৬.৭ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ ও ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, এ পাওয়ার ফোন দু’টি এখন পর্যন্ত স্যামসাংয়ের নোট সিরিজের ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস দু’টির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট২০ ডিভাইসে রয়েছে ৮জিবি র‌্যাম ও ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দু’টি ডিভাইসেই রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ৯ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা।

রোমাঞ্চকর মুহূর্তগুলো ধারণের জন্য গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র পেছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। গ্যালাক্সি নোট২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে ব্যবহারকারীরা ‘লিংক টু উইন্ডোজ’ ও ‘স্যামসাং ডেক্স’ এর মতো ফিচারগুলো ব্যবহার করতে পারবে। গ্যালাক্সি নোট২০ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাবে। যথা: মিস্টিক গ্রিন ও মিস্টিক গ্রে। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি পাওয়া যাবে মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক- এ দু’টি রঙে।

গ্যালাক্সি নোট২০ প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং নোট২০ আল্ট্রা ফাইভজি প্রি-অর্ডারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন কিংবা বিনামূল্যে একজোড়া গ্যালাক্সি বাডস লাইভ পাবেন, যা নির্ভর করবে লাকি ড্র -এর ওপর।

ডেলিভারির সময় বাকি অর্থ পরিশোধকালে ক্রেতারা সুদবিহীন ইএমআই সুবিধা পাবেন। প্রি-অর্ডারে গ্যালাক্সি নোট২০ ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা এবং গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ক্রেতারা ১৮ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রেতারা সুদবিহীন ইএমআই সুবিধা লাভ করতে পারবেন।

সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডধারীরা প্রথম দিন ডেলিভারি ভিত্তিতে ইএমআই সুবিধায় গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে অতিরিক্ত ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। অ্যামেক্স কার্ডধারীরা নোট২০ পাওয়ার ফোনটির জন্য বিনাসুদে ১৮ মাস পর্যন্ত এবং নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

এছাড়াও, স্যামসাং বাংলাদেশ এ পাওয়ার ফোনগুলো ক্রয়ে এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে। নির্দিষ্ট মডেলের ডিভাইসগুলোর প্রচলিত এক্সচেঞ্জ মূল্যের সাথে অতিরিক্ত ১১ হাজার টাকা একচেঞ্জ ভ্যালু যোগ হবে। এ অতিরিক্ত ক্যাশব্যাক নোট২০ ও নোট২০ আল্ট্রা ফাইভজি উভয় ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ডিভাইসগুলো ক্রয়ে ক্রেতারা গ্রামীণফোন, রবি-এয়ারটেল ও বাংলালিংকের আকর্ষণীয় ডাটা বান্ডেল উপভোগ করবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘কানেক্টিভিটির এ যুগে আমাদের ক্রেতাদের কর্মদক্ষতা বাড়াতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে সচেষ্ট। অত্যাধুনিক প্রযুক্তির নোট২০ সিরিজ আমাদের ক্রেতাদের কর্ম ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে এবং গ্যালাক্সি ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে।’

শক্তিশালী এ ডিভাইস দু’টি স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর থেকে এবং অনলাইনে (www.note20preorder.com) প্রি-অর্ডার করা যাবে। এছাড়াও, জিপি শপ, রবি শপ, বাংলালিংক শপ, ইভ্যালী, পিকাবু ও দারাজ থেকেও ডিভাইস দু’টি প্রি-অর্ডার করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সিদারাজস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে
টেলিকম

দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট সুবিধার বাইরে

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, আরও ৭ সিদ্ধান্ত
নির্বাচিত

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, আরও ৭ সিদ্ধান্ত

চমকপ্রদ ফোন নিয়ে আসছে অপো রেনো৫ জেড
ছাড় ও অফার

অপোর ফোন কিনে বাড়ি ফিরুন বাইক জিতে

চিপ খাতে স্বস্তিতে শুধু অ্যাপল শঙ্কায় বাকিরা
নির্বাচিত

চিপ সংকটে বিশ্ব, এআই ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে শাওমি
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে শাওমি

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

দেশে এখন বৈধ মোবাইল সিম রয়েছে ৩২ কোটি ৮২ লাখ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে...

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ আগস্ট ২০২০

দেশে গ্যালাক্সি নোট২০ সিরিজের প্রি-অর্ডার শুরু

Techzoom.TV |
TechzoomTV