Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কল অব ডিউটির সিজন নাইন উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 August 2020
কল অব ডিউটির সিজন নাইন উন্মুক্ত
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় মোবাইল গেম কল অব ডিউটি। প্রায়ই নতুন চ্যালেঞ্জ, ফিচার বা সিজন এনে এই গেমটি পাবজি গেমকে টেক্কা দিচ্ছে। বেশ কয়েকদিন ধরেই এই গেমটির নতুন সিজনের জন্য অপেক্ষা করছিল সমস্ত প্লেয়াররা। তবে আর চিন্তা নেই! সম্প্রতি কল অব ডিউটির নির্মাতা অ্যাকটিভিশন ঘোষণা করেছে, ১৫ আগস্ট থেকে কল অব ডিউটি মোবাইলের নবম সিজন শুরু হচ্ছে। কনকোয়েস্ট নামের এই নতুন সিজনে প্লেয়াররা একটি ব্যাটেল পাস, গেম মোড, এবং আরো কিছু ফিচার দেখতে পাবেন। আসুন জেনে নিই সিজন নাইনে ঠিক কী কী নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে।

এই সিজনে প্লেয়াররা নতুন ব্যাটেল রয়্যাল অঞ্চল দেখতে পাবেন। এরজন্য ব্যাটেল রয়্যাল ম্যাপটি আপডেট করা হয়েছে, যেখানে অস্ত্র লুট করা ও শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য চারটি নতুন লোকেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এতে ক্যাম্পগ্রাউন্ড, ডরমিটরি, আউটপোস্ট এবং রাডার বেস যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন আর্মার প্লেট আইটেম। এটি প্লেয়ারের ক্ষতিগ্রস্ত বর্ম মেরামত করে, যাতে সে লড়াইয়ে আরও কিছুটা সময় টিকে থাকতে পারে।

ব্যাটেল রয়্যাল ম্যাপের আপডেটের পাশাপাশি মাল্টিপ্লেয়ার মোডে নতুন ক্লোজার-কোয়ার্টার ম্যাপ ‘শিপমেন্ট ১৯৪৪’ যুক্ত করা হয়েছে। এছাড়া থাকছে একটি বিশেষ রোডম্যাপ। অন্যদিকে, প্লেয়াররা এখন থেকে ‘কল অব ডিউটি:ওয়ারফেয়ার’ গেমটির মতো গানস্মিথ ফিচারের সাহায্যে তাদের অস্ত্র কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানেই শেষ নয়। এই গানস্মিথ ফিচারের সাহায্যে প্লেয়াররা ২০টি নতুন রেটিকেল, ৫০টিরও বেশি অ্যাটাচমেন্ট এবং ৬০টি উইপন (অস্ত্র) লেভেল পার্সোনালাইজ করতে পারবেন বলে মনে হচ্ছে।

আগেই বলেছি এই মৌসুমে প্লেয়াররা নতুন ব্যাটেল পাস পাবেন। অতিরিক্তভাবে নতুন ক্যারেক্টার, উইপন স্কিন, নতুন স্কোর স্ট্রাইক, একটি নতুন অস্ত্র এবং আরো কিছু ফিচার সহ একটি প্রিমিয়াম টায়ার দেখতে পাওয়া যাবে। এই প্রিমিয়াম টায়ারে ব্ল্যাক অপস সিরিজ, এবং ওয়ার্ল্ড অ্যাট ওয়্যার আনলক করা যেতে পারে, অন্যদিকে ২১তম টায়ারে পৌঁছালে নতুন কিলো বোল্ট-অ্যাকশন রাইফেল পাওয়া যাবে।

এছাড়া কনকোয়েস্ট সিজনে ইউজার ইন্টারফেস আপডেট, অস্ত্রের ভারসাম্য বা গেমপ্লে অপ্টিমাইজেশানের বিষয়টির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।নতুন প্লেলিস্টে প্লেয়ারের সংখ্যা বাড়ানো যাবে এবং ক্রসফায়ার, শিপমেন্ট, এবং টেকঅফ ইত্যাদি অপশন দেখা যাবে। অন্যদিকে এই সিজনে একটি মার্কি ইভেন্ট থাকবে। যেখানে প্লেয়াররা ভার্চুয়াল ম্যাপে শহর জয় করার জন্য একটি সেনাবাহিনী একত্রিত করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি এ২১ এস
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ২১ এস

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!
নির্বাচিত

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন
নির্বাচিত

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন

১৭ মিনিটে ফুল চার্জ হবে শাওমি নতুন গেমিং ফোন
নির্বাচিত

চলতি বছরে শাওমির সেরা ১০ স্মার্টফোন

পাবজি মোবাইল রয়্যাল পাস-এর সিজন ১৮ শুরু হচ্ছে মিউজিক্যাল থিম
গেম

পাবজি মোবাইল রয়্যাল পাস-এর সিজন ১৮ শুরু হচ্ছে মিউজিক্যাল থিম

বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল
নির্বাচিত

বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2020

কল অব ডিউটির সিজন নাইন উন্মুক্ত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix