Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল
Share on FacebookShare on Twitter

দামি স্মার্টফোন তৈরির প্রতিযোগিতা থেকে সরে এসেছে গুগল। সম্প্রতি নিজেদের নতুন পিক্সেল ডিভাইসের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এবার আর দামি নয়, সাশ্রয়ী পিক্সেল স্মার্টফোন নিয়ে এসেছে মার্কিন এ ইন্টারনেট জায়ান্ট।

বুধবার গুগলের ঘোষণায় অনুমান করা যেতে পারে, মূল্য সচেতন ভোক্তাদের জন্য নিজেদের নতুন ফোন আনছে তারা। সিএনএন জানিয়েছে, গুগলের নতুন পিক্সেল ৫-এর দাম শুরু হবে ছয়শ’ ৯৯ ডলার থেকে, আর পিক্সেল ৪এ ৫জি স্মার্টফোনটির দাম পড়বে চারশ’ ৯৯ ডলার।

গত বছর এ সময়টিতেই পিক্সেল ৪এ বাজারে এসেছিল। গুগল ওই সময় স্মার্টফোনটির দাম ধরেছিল তিনশ’ ৯৯ ডলার।

নিজেদের নতুন ফোনের দাম কমাতে গিয়ে স্মার্টফোনের কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে গুগলকে। আগের পিক্সেল ফোনের মতো এবারের ফোনগুলোকে গুগল শক্তিশালী করতে পারেনি। স্যামসাং ও অ্যাপল ডিভাইসের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী প্রসেসর ও পর্দা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

নিজেদের নতুন পিক্সেল ৪এ ৫জি’কে পানি নিরোধীও করতে পারেনি তারা। তবে, পিক্সেল ৫কে পানি নিরোধী করেছে প্রতিষ্ঠানটি।

তবে, ক্যামেরা প্রযুক্তিতে ছাড় দেয়নি গুগল। নতুন পিক্সেল ফোনের ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীর হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। “এখন পর্যন্ত সেরা” ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলেও দাবি তাদের। পিক্সেল ৪এ ৫জি এবং পিক্সেল ৫-এর সামনে ও পেছনে একই ক্যামেরা রাখা হয়েছে।

এ ছাড়াও নতুন ‘হোল্ড ফর মি’ ফিচার নিয়ে এসেছে গুগল। এর বদৌলতে ব্যবহারকারীদের আর কল সেন্টরের লাইনে কল করে লম্বা সময় অপেক্ষা করে থাকতে হবে না, ব্যবহারকারীর হয়ে অপেক্ষা করবে গুগল অ্যাসিস্টেন্ট। অপর পাশে প্রতিনিধি আসার পর ব্যবহারকারীকে ‘অ্যালার্ট’ পাঠাবে ফিচারটি।

ব্যাটারি স্বল্পতার জন্যও নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। নতুন ‘এক্সট্রিম ব্যাটারি সেভার’ ফিচারের মাধ্যমে কোন অ্যাপগুলো ব্যবহারকারী সচল রাখতে চান, শুধু সেগুলো নির্বাচন করে দেওয়া যাবে। অন্যান্য সব অ্যাপের কার্যক্রম বন্ধ থাকবে। এভাবে ৪৮ ঘণ্টা পর্যন্ত ‘ব্যাটারি লাইফ’ বাড়ানো যাবে বলে দাবি করেছে গুগল।

দুটি ফিচারই পিক্সেলের আগের মডেলের ফোনগুলোতেও দেওয়া হবে।

অক্টোবরের ১৫ তারিথে প্রথম জাপানের বাজারে বিক্রি শুরু হবে পিক্সেল ৪এ ৫জি। যুক্তরাষ্ট্রসহ মোট আটটি দেশের বাজারে প্রথমে আসবে ফোনটি। পিক্সেল ৫ ফোনটিও অক্টোবরের ১৫ তারিখে আটটি দেশের বাজারে আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি আসবে অক্টোবরের ২৯ তারিখে।

গুগলের নতুন দুটি ফোনই ৫জি সমর্থন করবে, ফোন দুটিতে পরবর্তী প্রজন্মের ‘সুপার ফাস্ট ওয়্যারলেস নেটওয়ার্ক’ থাকবে। অন্যান্য প্রতিষ্ঠানের ৫জি মডেলের ফোনের তুলনায় গুগল পিক্সেলের দাম তুলনামূলক কম।

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেরা তথ্যপ্রযুক্তি সেবাদাতার স্বীকৃতি পেল জেনেক্স ইনফোসিস
নির্বাচিত

সেরা তথ্যপ্রযুক্তি সেবাদাতার স্বীকৃতি পেল জেনেক্স ইনফোসিস

আপনার হাতের স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন-অফিশিয়ালঃ বুঝবেন যেভাবে!
নির্বাচিত

৯ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৪ সালের সেরা ৫ বাজেট-বান্ধব ক্যামেরা ফোন
নির্বাচিত

২০২৪ সালের সেরা ৫ বাজেট-বান্ধব ক্যামেরা ফোন

দানবীয় ব্যাটারী নিয়ে আসছে ভিভো ওয়াই৫৫এস ৫জি 
নির্বাচিত

দানবীয় ব্যাটারী নিয়ে আসছে ভিভো ওয়াই৫৫এস ৫জি 

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

তরুণদের নজর কাড়ছে ভিভো’র ওয়াই সিরিজ

নারায়ণগঞ্জে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
নির্বাচিত

নারায়ণগঞ্জে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix