Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 September 2021
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ৫জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতকরণে শীর্ষ অবস্থান অর্জন করেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের হিসাব বলছে, বিগত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র স্মার্টফোন বাজারজাতকরণে প্রবৃদ্ধির হার ২১৫ শতাংশ, যা অন্য যেকোনো স্মার্টফোন প্রতিষ্ঠানের চেয়ে বেশি। এবারই প্রথম কোনো প্রান্তিকের হিসাবে, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫জি স্মার্টফোনের বাজারে শীর্ষ অবস্থানে উঠে এলো ভিভো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ অঞ্চলে ৫জি স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ প্রবৃদ্ধি ছিল ভিভো’র, অর্থাৎ বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকেও স্মার্টফোন বাজারের ১৩ শতাংশ ছিল ভিভো’র দখলে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভো’র পরের অবস্থানে আছে চীনের আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির মি ব্র্যান্ড। স্মার্টফোনের বাজারের ১৯ শতাংশ মি ব্র্যান্ডের দখলে। এরপর আছে যথাক্রমে অপ্পো, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামস্যাং।

বছরের প্রথমদিকে এক প্রতিবেদনে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স জানিয়েছিল, বিশ্বের দ্বিতীয় দ্রুত ক্রমবর্ধমান ৫জি ব্র্যান্ড ভিভো। চলতি বছরের প্রথম প্রান্তিকেও বাজারে সুসংহত অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।

আরেক বাজার গবেষণার বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের (আইডিসি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোনের বাজারেও শীর্ষস্থান দখল করেছে ভিভো। কেবল চীন নয়, বৈশ্বিক স্মার্টফোন বাজারেও অবস্থান দৃঢ় করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে নিজেদের প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে ভিভো। ৪০ কোটির বেশি গ্রাহক ব্যবহার করছেন ভিভো’র স্মার্টফোন।

৫জি প্রযুক্তিতে সাড়া জাগানো উন্নতি, বিভিন্ন দেশের ক্রেতাদের মনন, রুচি ও সংস্কৃতির কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি এবং বাজারজাত; সবকিছুই চমৎকারভাবে করে চলেছে ভিভো। ফলে ক্রেতারা এই প্রযুক্তি প্রতিষ্ঠানের স্মার্টফোনের প্রতি আগ্রহী হন এবং ব্যবহার করে সন্তুষ্ট থাকেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো রেনো ৪ এখন বাজারে
নির্বাচিত

অপো রেনো ৪ এখন বাজারে

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ

ভারতের বাজার থেকে রেডমি নোট৭ তুলে নিবে শাওমি
নির্বাচিত

ভারতের বাজার থেকে রেডমি নোট৭ তুলে নিবে শাওমি

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সুখবর আসছে : মোস্তাফা জব্বার

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

এক বছরে পাবজির থলিতে ১৫০ কোটি ডলার
গেম

এক বছরে পাবজির থলিতে ১৫০ কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2021

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

Techzoom.TV |
TechzoomTV