Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্ল্যাগশিপ ফিচারের রিয়েলমি ৭ প্রো এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 21 October 2020
ফ্ল্যাগশিপ ফিচারের রিয়েলমি ৭ প্রো এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে রিয়েলমি ৭ প্রো ও রিয়েলমি ৭ আই স্মার্টফোন দু’টি অবমুক্ত করেছে। রিয়েলমি ৭ প্রো ডিভাইসটিতে রয়েছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং প্রযুক্তি, যা বর্তমান সময়ে বাংলাদেশের দ্রুততম চার্জিং ফোন। ২৭,৯৯০ টাকা মূল্যের রিয়েলমি ৭ প্রো ডিভাইসটি বর্তমানে সকল রিয়েলমি ব্র্যান্ড শপ, স্মার্টফোনের দোকানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, এ স্মার্টফোনটি অনলাইনেও কেনা যাচ্ছে।

সম্প্রতি রিয়েলমি ৭ প্রো-এর ফার্স্ট সেল ডে সেলিব্রেশনের মাধ্যমে ১৩-১৯ অক্টোবর পর্যন্ত প্রি-অর্ডারকারিদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ‘ফেস অব রিয়েলমি স্মার্টফোন’ আরিফিন শুভ। ফার্স্ট সেল সেলিব্রেশন উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে রিয়েলমি ব্র্যান্ডশপগুলো। আরিফিন শুভ-এর কাছ থেকে পুরষ্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন ১ম পুরষ্কার বিজয়ী ডাক্তার অরিজিৎ রায়। বলেন, “রিয়েলমি বাংলাদেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড। আমি নিজেও রিয়েলমি ৭ প্রো সবগুলো ফিচার দেখে সিদ্ধান্ত নিয়েছি যে, সেরা স্পেসিফিকেশন, আউটলুক সব মিলিয়ে আমার জন্য এই স্মার্টফোনটি একদম মানানসই।”

৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং প্রযুক্তির রিয়েলমি ৭ প্রো ডিভাইসটিতে রয়েছে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা মাত্র ৩৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে, যা ডিভাইসটিকে বাজারের দ্রুততম চার্জিং স্মার্টফোনে পরিণত করেছে।

ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে; যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে সনি সেন্সরের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা; রয়েছে ১১৯-ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স এবং ব্যবহারকারীদের যে কোন লাইট কন্ডিশনে ঝকঝকে ছবি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে একটি পোর্ট্রেট লেন্স। স্বল্প আলোতে পরিষ্কার ও উজ্জ্বল সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনে থাকা ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় রয়েছে সুপার নাইটস্কেপ মোড।

রিয়েলমি ৭ প্রো ডিভাইসটিতে রয়েছে ৮ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৭২০জি । ডুয়াল চ্যানেল ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ইউএফএস২.১ রম সমৃদ্ধ অক্টাকোর প্রসেসরের রিয়েলমি ৭ প্রো ডিভাইসটি ২.৩ গিগাহার্টজ পর্যন্ত উন্নীত করা যাবে। প্রথম স্মার্টফোন হিসেবে ডিভাইসটি টিইউভি রেইনল্যান্ড স্মার্টফোন রিলায়েবিলিটি ভেরিফিকেশনে উত্তীর্ণ হয়েছে ।

ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৮ শতাংশ। রিয়েলমি ৭ প্রো ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাচ্ছে- মিরর ব্লু ও মিরর সিলভার। প্রকৃতির মিরর স্পেস থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি ৭ সিরিজ আয়নার ডিজাইন প্রতিফলিত হয়েছে। এ ডিজাইনটি নতুন ভিজ্যুয়াল ইমপ্যাক্ট নিয়ে এসেছে। আকর্ষণীয় লাইট ইফেক্টের কারণে এতে ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটবে।

প্রযুক্তিপ্রেমীদের কথা বিবেচনা করে রিয়েলমি সবসময় অত্যাধুনিক ও টেকট্রেন্ডি ফোন বাজারে নিয়ে আসে। আন্তর্জাতিক পরিসরে ব্র্যান্ডটির পাঁচটি পণ্য টপ ইন্টারন্যাশনাল ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেছে। রিয়েলমি এক্স মাস্টার সংস্করণ জার্মান ডিজাইন অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অব গুড ডিজাইন অস্ট্রেলিয়া অর্জন করেছে। অন্যদিকে, রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশন রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড, গুড ডিজাইন অ্যাওয়ার্ড ২০২০, অ্যাওয়ার্ড অব গুড ডিজাইন অস্ট্রেলিয়া অর্জন করেছে। রিয়েলমি এক্স৫০ ফাইভজি মাস্টার এডিশন গুড ডিজাইন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছে। অন্যদিকে, ব্র্যান্ডটির প্রথম ফাইভজি ফ্ল্যাগশিপ ডিভাইস রিয়েলমি এক্স৫০ প্রো ফাইভজি গুড ডিজাইন অ্যাওয়ার্ড ২০২০ ও গোল্ডেন পিন ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে।

বাজারে আকর্ষণীয় মূল্য পরিসীমায় অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন নিয়ে আসতে সচেষ্ট রয়েছে রিয়েলমি। নান্দনিক ডিজাইনসমৃদ্ধ অসাধারণ পারফরমেন্সের রিয়েলমি ৭ প্রো ডিভাইসটি তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ড শপ থেকে রিয়েলমি ৭ প্রো কেনার জন্য ভিজিট করুন: https://realmebd.com/brandshop/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আরো সুরক্ষিত হবে
নির্বাচিত

স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আরো সুরক্ষিত হবে

বেসিস সফটএক্সপোতে আগ্রহ বাড়ছে তরুণদের
নির্বাচিত

বেসিস সফটএক্সপোতে আগ্রহ বাড়ছে তরুণদের

২৩ নভেম্বর আসছে অপোর রেনো ১১, যেসব ফিচার আছে
নির্বাচিত

২৩ নভেম্বর আসছে অপোর রেনো ১১, যেসব ফিচার আছে

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 
নির্বাচিত

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
নির্বাচিত

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2020

ফ্ল্যাগশিপ ফিচারের রিয়েলমি ৭ প্রো এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে

Techzoom.TV |
TechzoomTV