Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিচারস বহুল শাওমির নতুন সিকিউরিটি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
ফিচারস বহুল শাওমির নতুন সিকিউরিটি ক্যামেরা
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে অনেকেই আমরা আমাদের বাসা বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকি। যে যেভাবেই থাকি না কেন আমরা চিন্তা করি যে আমাদের সিকিউরিটি বা নিরাপত্তা কিভাবে আরো বেশি শক্তপোক্ত করা যায়। এ কারনে অনেকেই বিভিন্ন সিকিউরিটি ক্যামেরা বা বিভিন্ন গোপনীয় ক্যামেরা বাসা বাড়ির ভিতরে সেট করে রাখে। তো এরকমই দুইটি সিকিউরিটি ক্যামেরা বাজারে নিয়ে এসেছে ‘শাওমি’ ব্র্যান্ড। আজ কথা হবে এই সিকিউরিটি ক্যামেরাগুলো নিয়ে।

চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এর ব্যাপারে বিস্তারিত কিছু তথ্যঃ⤵️

‘শাওমি’কে মূলত আমরা চিনে থাকি মোবাইল ব্র্যান্ড হিসেবে। কিন্তু, এই ব্র্যান্ড তৈরী করে থাকে আরও বিভিন্ন ধরনের গ্যাজেট। এর মধ্যে একটি হচ্ছে ‘সিকিউরিটি ক্যামেরা’। ‘শাওমি’ কিছুদিন আগেই তাদের কিছু নতুন ‘সিকিউরিটি ক্যামেরা’ বাজারে নিয়ে এসেছে। যাদের বাসায় বাচ্চাকাচ্চা বেশি এবং আপনি বেশিরভাগ সময় থাকেন অফিস বা আদালতে, সেক্ষেত্রে এই ক্যামেরা গুলো আপনার জন্য। অনেক সময় আপনার বাচ্চাকে আপনি রেখে গেলেন কাজের লোকের কাছে বা গৃহকর্মীর কাছে। কিন্তু, আপনি নিশ্চিত থাকতে পারছেন না। সেক্ষেত্রে বাসার কোনো গোপনীয় জায়গায় এই ক্যামেরাটি লাগিয়ে আপনি দেখতে পারবেন আপনার বাসায় কি হচ্ছে।

‘শাওমি’র এই দুটি ক্যামেরার বড়টির নাম হচ্ছে ‘এমআই সিকিউরিটি ক্যামেরা ৩৬০°’ এবং ছোটটির নাম হচ্ছে ‘এমআই ম্যাগনেটিক মাউন্ট সিকিউরিটি ক্যামেরা’।

বক্স খোলার পরে পেয়ে যাবেন ক্যামেরা গুলো। সাথে আরও পাবেন চার্জার ক্যাবল৷ থাকছে না কোনো অ্যাডাপ্টর। এই ক্যাবলগুলো ৫ভোল্টের কোনো অ্যাডাপ্টরে লাগিয়ে চার্জ করতে হবে। বক্সে আরও দেয়া হয়েছে মাউন্ট। যেগুলো দিয়ে ক্যামেরা গুলো ওয়ালে সেট করে নিতে পারবেন। ছোট ক্যামেরার সাথে ছিলো ম্যাগনেটিক মাউন্ট। যেটা দিয়ে আপনি যেকোনো ভাবেই সেট করে রাখতে পারবেন ক্যামেরাটি। আসলে এই ক্যামেরাটি, বড়টির মতো ৩৬০° অ্যাঙ্গেলের না। তাই এই ম্যাগনেটিক মাউন্টেড করে দেয়া হয়েছে। বড়টির আপনি যেকোনো উচু জায়গায় রেখে দিলেই আপনার পুরো রুমের খোজ পেয়ে যাবেন। এই ক্যামেরা দুটির বডিগুলো তৈরী প্লাস্টিকের মাধ্যমে। ছোট ক্যামেরাটির মধ্যে দেয়া হয়েছে ‘আইপি ৬৮’ সার্টিফাইড। যেটায় হালকা পানি লাগলে সমস্যা হবে না। চার্জিং পোর্ট এবং সুইচ গুলো রয়েছে এই ক্যামেরাগুলোর নিচে।

বড় ক্যামেরাটির লেন্সের নিচ বরাবর একটি মেমোরি কার্ড স্লট রয়েছে। যেখানে চাইলে মেমোরি কার্ড ব্যাবহার করতে পারবেন। ছোট টাতে রয়েছে এর পিছনে।

ক্যামেরাগুলোর কানেক্ট করার জন্য আপনাকে এর ক্যাবলের পোর্টের সাথে কানেক্ট করে লাগাতে হবে ৫ভোল্টের কোনো একটি অ্যাডাপ্টরে। এরপর আপনার ফোনে ঢুকে ‘এমআই হোম’ নামের একটি অ্যাপ নামিয়ে, অ্যাকাউন্ট খুলে কানেক্ট করে নিতে হবে। এরপর আপনার বাসার ‘ওয়াইফাই’ এর সাথে এই ক্যামেরা গুলোকে কানেক্ট করে নিতে হবে। ‘ওয়াইফাই’ এই ক্যামেরা গুলোর জন্য অবশ্যই দরকার। এরপর আপনার মোবাইলে আসা একটি ‘কিউ আর কোড’, ক্যামেরার সামনে ধরলেই পেয়ে যাবেন ভিডিও। বড়টি পুরো বাসায় ঘুরে ভিডিও সার্ভিস দিলেও, ছোটটি শুধু যেটুকু ক্যামেরা সাইডের দূরত্ব শুধু সেটুকু ভিডিও দেখাবে। এই দুই ক্যামেরার রেজুলেশনই ১০৮০’পি কোয়ালিটির। সব মিলিয়ে সিকিউরিটি ক্যামেরা দুইটি ছিলো ভালো মানের।

বর্তমানে এর বড় ক্যামেরাটির দাম হচ্ছে ৩,৩৫০টাকা এবং ছোটটির দাম হচ্ছে ২,৪৫০টাকা।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়
নির্বাচিত

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক
টেলিকম

আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে
নির্বাচিত

নেটফ্লিক্সে বন্ধ হলো ‘বিরক্তিকর’ অটোপ্লে

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন

আইফোন ১৬-তে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

আইফোন ১৬-তে যেসব ফিচার থাকছে

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম
নির্বাচিত

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম

Load More

ট্রেন্ডিং টপিক

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
টেলিকম

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার...

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix