Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 February 2021
দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফিচার ও পারফরম্যান্সের সমন্বয় করে এবং কর্মদক্ষতা বাড়াতে ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এম২ প্রো সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে দীর্ঘস্থায়ী ৫০০০এমএএইচ ব্যাটারি ও বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসছে। এর সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটআপ। পোকো এম২ প্রো ফটোগ্রাফির অভিজ্ঞতাকে অভূতপূর্ব স্তরে উন্নীত করেছে। ‘ফিল দ্য পাওয়ার’ ট্যাগলাইন নিয়ে পোকো এম২ প্রো সরবরাহ করে উচ্চমানের ফিচার, উচ্চমানের পরিশীলিত সফটওয়্যার। আমরা আত্মবিশ্বাসী, নতুন স্মার্টফোনটি পোকো ফ্যান এবং নতুন গ্রাহকরা একইভাবে পছন্দ করবেন।’

পোকো এম২ প্রো ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০০*১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যেকোনো ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে।

কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ডিভাইসটি। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, আছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ব্যবহারকারীরা ১১৯ ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড ভিউ, ডিটেইল ক্লোজআপ নেয়া যাবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রোতে। রয়েছে অটোফোকাস এবং ভিডিও শ্যুট করা যাবে ১০৮০ পিক্সেলে।

এ ছাড়া দুর্দান্ত সেলফি নিতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা। কমিউনিটির চাহিদার ভিত্তিতে এতে দেয়া হয়েছে প্রথমবারের মতো নাইট মোড।

মাল্টি-টাস্কিং ও উচ্চ পারফরশ্যান্স নিশ্চিত করতে পোকো এম২ প্রো ফোনটিতে রয়েছে ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার।

৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট।

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য পোকো এম২ প্রো স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, যা ৫০ শতাংশ চার্জ করে মাত্র ৩০ মিনিটে।

পোকো এম২ প্রো গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্ট এ আসছে। ৬জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পোকোপোকো এম২ প্রোশাওমিস্ন্যাপড্রাগন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি আনলো শাওমি
নির্বাচিত

চার্জিং গতি কমিয়ে দেবে শাওমি

অ্যাপলের বিরুদ্ধে রাশিয়ার ‘ব্যবহারকারীদের’ মামলা
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে ৮ হাজার ৩০০ কোটি ডলার আয় অ্যাপলের

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?
কিভাবে করবেন

কোনটি কিনবেন: ল্যাপটপ নাকি ডেস্কটপ?

নতুন যে অ্যাপে মজেছেন আমেরিকানরা
নির্বাচিত

নতুন যে অ্যাপে মজেছেন আমেরিকানরা

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে
নির্বাচিত

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে

অনলাইন সার্চ ট্র্যাপ থেকে রক্ষা পেতে করণীয়
কিভাবে করবেন

অনলাইন সার্চ ট্র্যাপ থেকে রক্ষা পেতে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2021

দেশের বাজারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix