Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 February 2026
ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রযুক্তি ও বিনোদনের অনন্য মেলবন্ধনে এবার বাংলাদেশে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে অটো জুম সেলফি ক্যামেরা; যা আজকের কনটেন্ট-নির্ভর প্রজন্মের জন্য আরও স্মার্ট গ্রুপ ফটোগ্রাফি ও প্রশস্ত ফ্রেম নিশ্চিত করে। সাজেক ভ্যালি থেকে অনুপ্রাণিত অপো এ৬এস প্রোর পরিশীলিত মাউন্টেন ফরেস্ট ডিজাইন প্রাকৃতিক শক্তি, দৃঢ়তা ও তরুণদের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে; যা অপোর ‘স্টে রুটেড, গো বিয়ন্ড’ দর্শনের সাথেও মিলে যায়।

ব্যাচেলর পয়েন্টের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ এই পর্বে প্রথমবারের মতো একটি সমন্বিত সামাজিক দায়বদ্ধতাকে (সিএসআর) গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাটকে পণ্য উপস্থাপনার ধারণা থেকে ভিন্ন। আবেগঘন এই পর্বে দলের সদস্যরা নিজেদের শিকড়ের টানে নিজ নিজ গ্রামে ফিরে যান। যেখানে তারা শৈশবের অজানা গল্প, ব্যক্তিগত সংগ্রাম ও বেড়ে ওঠার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন। এই গল্প নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত থাকা ও সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার গুরুত্বকে তুলে ধরে। গল্প এগিয়ে ঈদের আবহে পৌঁছালে এতে অর্থবহ সামাজিক সহায়তা ও দাতব্য কার্যক্রম যুক্ত হয়, যা সহমর্মিতা, ঐক্য ও সামাজিক দায়িত্বের বার্তা জোরালোভাবে তুলে ধরে। আর পারিবারিক পুনর্মিলন, উদযাপন ও সহায়তার মুহূর্তগুলোর ভেতর খুব স্বাভাবিকভাবেই অপো এ৬এস প্রো যুক্ত হয়ে যায়।

এই উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। গ্রুপ ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি এআই ফেইস রিকগনিশন অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেমে সামঞ্জস্য করে নেয়; ফলে, আলাদা করে কোনো সেটিং না বদলেও সবাইকে নিখুঁতভাবে ফ্রেমে আনা সম্ভব হবে। ঈদে পারিবারিক মিলনমেলা, কমিউনিটি উৎসব কিংবা ভ্রমণের স্মৃতি, সবক্ষেত্রেই এই উন্নত আল্ট্রা-ওয়াইড লেন্স আরও পরিষ্কার, প্রশস্ত ও ইন্টেলিজেন্ট সেলফি নিশ্চিত করে, যা বাংলাদেশের ফ্রন্ট ক্যামেরা অভিজ্ঞতায় নতুন মানদণ্ড স্থাপন করে।

এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করতে অপো এ৬এস প্রোতে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য পাঁচ বছর পর্যন্ত টেকসই কর্মক্ষমতা নিশ্চিত করতে সক্ষম। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ভ্রমণ, বিনোদন ও সামাজিক ব্যস্ততার দিনেও ডিভাইসটি দীর্ঘসময় ধরে ব্যবহারকরা সম্ভব হবে এবং দ্রুত চার্জিংয়ের মাধ্যমে প্রোডাক্টিভিটি ও বিনোদন অব্যাহত থাকবে।

ডিভাইসটি ছয় বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি, ডিভাইসটিতে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসহ আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০% ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেজমেন্ট প্রিভেনশন এবং সাবলীল ফ্লুয়েন্সি নিশ্চিতে অরোরা ইঞ্জিন ও টাইডাল ইঞ্জিন সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়নড’ দর্শনের বাস্তব প্রতিফলন। ব্যাচেলর পয়েন্টের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা উদ্ভাবন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে যুক্ত করেছি, যেন প্রযুক্তি বাস্তব জীবনের অর্থবহ মুহূর্তগুলোকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়। বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই স্মুথ পারফরম্যান্সের মাধ্যমে অপো এ৬এস প্রো ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও বেশি সমৃদ্ধ করা, আরও বেশি উপভোগ করা এবং তাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা জোগাবে।”

অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত সারাদেশে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে; ডিভাইসটি ০৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু’র মতো আকর্ষণীয় দুইটি রঙের এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯,৯৯০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপপে থেকে ০% সুদে কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। ফ্রি উপহার হিসেবে একটি এলিট ব্যাকপ্যাক পাবেন তারা; একইসাথে, বিনামূল্যে ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন ক্রেতারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো এ৬এস প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২০ আল্ট্রা কে পিছনে ফেললো ওয়ানপ্লাস ৮ প্রো
টেলিকম

গ্যালাক্সি এস২০ আল্ট্রা কে পিছনে ফেললো ওয়ানপ্লাস ৮ প্রো

আসছে ডেলের দশম জেনারেশান ইন্টেল কোর আই৭ প্রসেসর
নির্বাচিত

আসছে ডেলের দশম জেনারেশান ইন্টেল কোর আই৭ প্রসেসর

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

জরিমানা পরিশোধে সম্মত ফেসবুক

শাওমির ফোনে কোনো সেন্সরশিপ টুলের প্রমাণ পায়নি জার্মান ওয়াচডগ
নির্বাচিত

স্মার্টওয়াচ তৈরিতে শাওমির নতুন পেটেন্ট অনুমোদন

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজে থার্ড পার্টি উইজেট যুক্ত করবে মাইক্রোসফট

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2026

ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix