Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি এমআই ১১ আল্ট্রা স্মার্টফোনের ক্যামেরায় চমক! এই প্রথম ইন-বিল্ট ডিসপ্লে, ১২০ এক্স জুম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 February 2021
নতুন চমক নিয়ে আসছে শাওমি এমআই ১১ আল্ট্রা
Share on FacebookShare on Twitter

কিছু দিন আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছে এমআই ১১। আর সেই সঙ্গেই জল্পনাও শুরু হয়েছিল এমআই ১১ ফ্ল্যাগশিপ সিরিজের আর এক নতুন মডেল নিয়ে। এবার এক ফিলিপিনো ইউটিউবার (Tech Buff PH) সেই জল্পনাই আরও উস্কে দিলেন। এমআই ১১ আল্ট্রা মডেলের ছবি ও ভিডিও শেয়ার করলেন। সেখান থেকে পরিষ্কার, এখনও অবধি এত চমৎকার ক্যামেরা সেটআপ কোনও ফোনেই দেয়নি শাওমি।

ভিডিও টি তুলে নেওয়া হলেও, রয়ে গিয়েছে ছবি। সম্প্রতি সেই ডিভাইস Eurasian Economic Commission (EEC) এবং Bureau of Indian Standards (BIS) থেকে সার্টিফিকেশন পেয়েছে, যার মডেল নম্বর M2012K1G এবং কোডনেম ‘স্টার’। জনপ্রিয় সেই ইউটিউবারের দাবি, এই ফোনটিই আসলে এমআই ১১ আল্ট্রা। পাশাপাশিই ইঙ্গিত এ-ও মিলেছে যে, একবার যখন ফোনটি BIS সার্টিফিকেশন পেয়ে গিয়েছে, ভারতে শীঘ্রই লঞ্চ হবে।

যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে শাওমি এমআই ১১ আল্ট্রার দুটি রঙের অপশন দেখানো হয়েছে: একটি কালো এবং আর একটি সাদা। ফোনটি এক ঝলক দেখলে যে কারও প্রথমেই নজর কাড়বে, ফোনের ক্যামেরা বাম্প। বীভৎস এই ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যাতে একটি পেরিস্কোপ জ়ুম লেন্স দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলের ক্যামেরাই বাজি হতে চলেছে শাওমির। রয়েছে, ১২০ এক্স আল্ট্রা পিক্সেল এআই্ ক্যামেরা, একটি ট্রিপল LED ফ্ল্যাশ ইউনিট এবং একটি ছোট্ট সেকেন্ডারি স্ক্রিন। এই সেকেন্ডারি স্ক্রিন অনেক কাজে আসতে পারে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, স্ক্রিনটি ফোনে যে কোনও অ্যাপ ডিসপ্লে করতে পারে। এমনকী রিয়ার ক্যামেরা ব্যবহার করেই সেলফি তুলতেও সাহায্য করবে এই স্ক্রিন।

এমআই ১১ আল্ট্রা র অন্যান্য স্পেসিফিকেশনস –

শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলে একটি 6.8 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে কার্ভড এজেসও থাকছে। এই স্ক্রিন WQHD+ রেজেলিউশন অফার করবে যার রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লের ঠিক উপরের বাঁ দিকে পাঞ্চ-হোল কাট থাকছে। সেখানেই ফ্রন্ট ফেসিং সেন্সর হিসেবে একটি ২০মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass Victus দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68 রেটিং-সহ লঞ্চ হবে।

প্রসেসর হিসেবে এই এমআই ১১ আল্ট্রাফোনে কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজের সঙ্গে। হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ৬৭ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং, ৬৭ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং ১০ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা অপশনে এই মুহূর্তে মার্কেটের অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে এমআই ১১ আল্ট্রা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হচ্ছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, 10x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, এই শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলেই হারমান কারডন ডুয়াল স্পিকার্স এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হতে পারে। এক্সডিএ ডেভেলপারস-এর একটি রিপোর্টে বলা হচ্ছে, MIUI 12.5 অপারেটিং সিস্টেম দ্বারাই চালিত হবে ফোনটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি এমআই ১১শাওমি এমআই ১১ আল্ট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রফেশনালরা সহজে চাকরি খুঁজতে লিঙ্কডইন এ নতুন টুল
নির্বাচিত

প্রফেশনালরা সহজে চাকরি খুঁজতে লিঙ্কডইন এ নতুন টুল

স্টার্টআপদের কল্যাণে আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নির্বাচিত

স্টার্টআপদের কল্যাণে আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নতুন রুপে নিয়ে আসছে শাওমি রেডমি নোট ৯ প্রো ৫জি
নির্বাচিত

নতুন রুপে নিয়ে আসছে শাওমি রেডমি নোট ৯ প্রো ৫জি

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র চমকপ্রদ সব সংযোজন

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন
নির্বাচিত

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন

ওয়ালটন এসি কেন কিনবেন?
নির্বাচিত

এসির বিদ্যুৎ বিল কমানোর জাদুকরী কৌশল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু
অর্থ ও বাণিজ্য

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2021

শাওমি এমআই ১১ আল্ট্রা স্মার্টফোনের ক্যামেরায় চমক! এই প্রথম ইন-বিল্ট ডিসপ্লে, ১২০ এক্স জুম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix