Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরে ১০০ কোটি রুপি বিনিয়োগ পরিকল্পনা শাওমির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ মার্চ ২০২১
‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির
Share on FacebookShare on Twitter

ভারতের প্রান্তিক শহর ও প্রত্যন্ত অঞ্চলে নিজেদের অবস্থান জোরদারে ১০০ কোটি রুপি বিনিয়োগে যাচ্ছে শাওমি। আগামী দুই বছরে দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতে এক্সক্লুসিভ শোরুমের সংখ্যা বাড়াতে এ বিনিয়োগ করবে চীনা স্মার্টফোন জায়ান্টটি। খবর ইটি টেলিকম।

শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু কুমার জৈন বলেন, আগামী দুই বছরের মধ্যে ভারতে শাওমির এক্সক্লুসিভ শোরুমের সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছি। এতে প্রায় ১০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে।

তিনি আরো জানান, অতিরিক্ত এ তিন হাজার অংশীদারের শোরুম সংস্কার, আসবাবপত্র সংযোজন, প্রচারণা, প্রযুক্তিগত সহায়তা, বিল আদায়ের জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন সংযুক্তকরণ ও প্রচারণার জন্য লোকবল নিয়োগে সহায়তা করতে আমরা আনুমানিক ১০০ কোটি রুপি ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সময়ের সঙ্গে সঙ্গে এসব খুচরা বিক্রেতারা যেন শাওমির শীর্ষস্থানীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দাঁড়ায়, সেজন্য আমরা এমআই রিটেইল একাডেমি থেকে তাদের সেভাবে প্রশিক্ষণ দিতে চাই।

স্মার্টফোন বিক্রির দিক থেকে ভারতে ১৩ প্রান্তিক ধরে শীর্ষে রয়েছে শাওমি। বর্তমানে সেখানে ৩ হাজার এক্সক্লুসিভ শোরুম, ৭৫টি এমআই হোম এবং ১০ হাজারের বেশি রিটেইল পয়েন্ট রয়েছে।

ভারতে বৃহত্তম ভোক্তা নেটওয়ার্ক শাওমির, যা স্যামসাংয়ের চেয়ে প্রায় ৪৪ শতাংশ বড়। শীর্ষ অনলাইন ব্র্যান্ড হিসেবে বাজারের ৪০-৪৫ শতাংশের নিয়ন্ত্রণ থাকলেও অফলাইন শেয়ার মাত্র ১৮-২০ শতাংশ। শাওমির মোট বিক্রির প্রায় ১০ শতাংশই হচ্ছে তাদের অনলাইন প্লাটফর্ম এমআইডট কম থেকে। অনলাইন ও অফলাইন মাধ্যমে বিক্রির অনুপাত ৫০:৫০ নিয়ে আসাই শাওমির প্রধান লক্ষ্য।

শাওমি অনলাইন প্লাটফর্মের কেনাবেচাকে প্রাধান্য দিয়েছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন জৈন। তিনি বলেন, শাওমি কর্তৃপক্ষ পণ্যের তীব্র সংকট থাকলেও অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই সমান গুরুত্ব দিয়েছে এবং সমানভাবেই পণ্য বণ্টন করেছে।

তিনি আরো বলেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, এমআইডটকম, ক্রোমা, রিলায়েন্স রিটেইলসহ দেশজুড়ে বিস্তৃত থাকা ১০ হাজারের বেশি রিটেইল পার্টনারের কাছে আমরা সমানভাবে পণ্য বণ্টন করেছি। আমাদের কোনো পণ্য আলাদাভাবে কোথাও উন্মুক্ত করা হয়নি।

শাওমি রিটেইলারদের কোনো টার্গেট বেধে দেয়ার ব্যাপারে আগ্রহী নয়। বরং বিনিয়োগের বিপরীতে মুনাফা অর্জনের ব্যাপারেই বেশি আগ্রহী বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমাদের মতো ব্যবসায়িক মডেল যাদের, তাদের দৃষ্টি বিনিয়োগের বিপরীতে মুনাফা অর্জনের দিকেই বেশি থাকে। কারণ আমরা পুল ব্র্যান্ড। আমরা রিটেইলারদের এক সপ্তাহের জন্য পণ্য সংরক্ষণের সুযোগ দিয়ে থাকি। তারা মাসে চারবার এটি পরিবর্তন করতে পারবে। এখানে প্রতি মাসে আপনি যে লভ্যাংশ পাবেন, সেটা আপনার বাজারে প্রচলিত পুশ ব্র্যান্ডের মতোই হবে। কিন্তু বাড়তি বিক্রির কারণে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন।

রিটেইলার কমিউনিটি থেকে প্রকাশিত ই-পোর্টাল ভারতে স্মার্টফোনের তালিকা প্রকাশের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জৈন বলেন, যদি কোনো মাধ্যম আমাদের পণ্য বিক্রির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে তাদের স্বাগতম। আমরাও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে রিটেইলার কমিউনিটি থেকে আমরা এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ গ্রহণের খবর পাইনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফটোগ্রাফিরদের  হুয়াওয়ের ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা
নির্বাচিত

দেশে ১ জিবি র‍্যামের স্মার্টফোনের চাহিদা বেশি

দেশজুড়ে ফাইভজি কাভারেজে বিশ্বের প্রথম দেশ বাহরাইন
নির্বাচিত

দেশজুড়ে ফাইভজি কাভারেজে বিশ্বের প্রথম দেশ বাহরাইন

রিয়েলমি কিউ ৫ প্রোঃ সাধ্যের মধ্যে দুর্দান্ত ফোন
নির্বাচিত

রিয়েলমি কিউ ৫ প্রোঃ সাধ্যের মধ্যে দুর্দান্ত ফোন

সাশ্রয়ী মূল্যে জিটিইর নতুন স্মার্টফোন ব্লেড এ৩১
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে জিটিইর নতুন স্মার্টফোন ব্লেড এ৩১

অপোর ২০২৫ এর আসন্ন ফোনের তালিকা
নির্বাচিত

অপোর ২০২৫ এর আসন্ন ফোনের তালিকা

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে গান শোনার সুবিধা চালু হলো বাংলাদেশে

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’
ই-কমার্স

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ও অনলাইন শপিংয়ের সুবিধার আড়ালে...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মার্চ ২০২১

দুই বছরে ১০০ কোটি রুপি বিনিয়োগ পরিকল্পনা শাওমির

Techzoom.TV |
TechzoomTV