Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্মার্টফোন, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিকস পণ্য বিক্রির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের ৪৫ শতাংশ মুনাফা বেড়েছে। তবে তুষার ঝড়ের কারণে মার্কিন কারখানায় চিপ উৎপাদন বন্ধ থাকায় এ বিভাগে লোকসানের মুখে রয়েছে সংস্থাটি। তবে বর্তমানে এ ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে স্যামসাং। খবর রয়টার্স।

রেফিনিটিভ স্মার্ট এস্টিমেটের ১৬টি গবেষণার তথ্যানুযায়ী, এ প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্টের সম্ভাব্য আয় ৮২০ কোটি ডলার। মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন কার্যকর করা হয়েছিল। ফলে গৃহবন্দি অবস্থায় মানুষ গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য, স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারসহ বিবিধ পণ্য ক্রয় করেছে।

২০১৮ সালের পর কোনো বছরের প্রথম প্রান্তিকে এটিই হবে স্যামসাংয়ের সর্বোচ্চ আয়। এ বছর প্রতিষ্ঠানটির আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহেই স্যামসাং এ প্রান্তিকে নিজেদের বাজার অবস্থার প্রাক-প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে।

মূলত স্যামসাংয়ের মোবাইল ডিভিশন এ প্রান্তিকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল। জানুয়ারির মাঝামাঝি গালাক্সি এস২১ উন্মুক্ত করার মাধ্যমে বাজারে ভালো প্রভাব বিস্তার করে এ প্রতিষ্ঠান।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এ প্রান্তিকে স্যামসাং বৈশ্বিক বাজারের ২৩ শতাংশ নিজেদের আয়ত্তে আনতে পেরেছে। এর পেছনে মূলত এস২১র বাজারজাত ও প্রিমিয়াম ডিভাইসগুলোকে তুলনামূলক কম দামে বিক্রিই জড়িত। যেমন গ্যালাক্সি এস২১ পূর্বের এস২০-এর থেকে ২০০ ডলার কমে বাজারজাত করা হয়।

এছাড়া গ্যালাক্সি ইয়ারবাডও স্যামসাংয়ের বাজার বৃদ্ধিতে অবদান রেখেছে। সেই সঙ্গে স্যামসাংয়ের টিভি এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিক্রির মাধ্যমে এ প্রান্তিকে প্রায় ৮৮ কোটি ৬৫ লাখ ডলার মুনাফা অর্জন করবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে চিপের বাড়তি চাহিদা থাকলেও এ খাতে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি লোকসানের মুখে পড়বে। ফেব্রুয়ারির মাঝামাঝি তুষার ঝড়ের কারণে টেক্সাসের একটি কারখানায় ব্যাপক লোকসানের মুখে পড়ে স্যামসাং। তবে মার্চের শেষ দিকে ওই কারখানার উৎপাদন আবার স্বাভাবিক হতে শুরু করেছে বলে প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে।

গবেষকরা ধারণা করছেন টেক্সাসের কারখানায় উৎপাদন বন্ধের কারণে স্যামসাং ১ হাজার ২৪২ কোটি ২১ লাখ ৭৩ হাজার ডলার ক্ষতির মুখে পড়তে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে জুয়ার মাধ্যমে টাকা পাচার হচ্ছে
নির্বাচিত

অনলাইনে জুয়ার মাধ্যমে টাকা পাচার হচ্ছে

কত টাকা দিতে পারবে গ্রামীণফোন, জানতে চান আদালত
টেলিকম

কত টাকা দিতে পারবে গ্রামীণফোন, জানতে চান আদালত

মোবাইল ব্যাংকিং করুন ইন্টারনেট চার্জ ছাড়াই
নির্বাচিত

মোবাইল ব্যাংকিংয়ে আনা যাবে ফ্রিল্যান্সিংয়ের আয়

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি : বড়  ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি : বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

আসছে ইনফিনিক্সের প্রথম ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

আসছে ইনফিনিক্সের প্রথম ফাইভজি স্মার্টফোন

নির্বাচিত

স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২১

প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV