Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি ৮ প্রো ‘ইল্যুমিনেটিং ইয়েলো’: ব্ল্যাক জ্যাং ও স্যামজোনের তারুণ্যের চেতনায় উদ্ভাসিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 31 May 2021
রিয়েলমি ৮ প্রো ‘ইল্যুমিনেটিং ইয়েলো’: ব্ল্যাক জ্যাং ও স্যামজোনের তারুণ্যের চেতনায় উদ্ভাসিত
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির ফ্ল্যাগশিপ ‘৮ সিরিজ’ ইতোমধ্যেই বাজারে আলোড়ন তৈরি করেছে। এ সিরিজের রিয়েলমি ৮ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা, ৫০ ওয়াটের সুপারডার্ট চার্জার এবং ইনফিনিট বোল্ড ডিজাইনসহ অসাধারণ সব ফিচার; যার চাহিদাই ব্যবহারকারীদের মাঝে এখন বেশি। এরই ধারাবাহিকতায়, রিয়েলমি বাজারে নিয়ে এসেছে ৮ প্রো’র লিমিটেড প্রিমিয়াম এডিশন ইল্যুমিনেটিং ইয়েলো। এই লিমিটেড এডিশনটি তরুণদের অপ্রতিরোধ্য চেতনাকেই প্রকাশ করে।

এই স্মার্টফোনের বিশেষত্ব হলো এর ব্যাকশেলে ফ্লুরোসেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাই কিছুক্ষণ আলোতে রাখার পর এটির ব্যাকশেল অন্ধকারেও জ্বলে ওঠে। গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় এই বিশেষ ডিজাইনটি জীবনের কঠিন সময়ে হাল না ছেড়ে স্বমহিমায় উদ্ভাসিত হওয়াকে প্রতিফলিত করে। আর এই ধারণা থেকেই রিয়েলমি দ্বারা আয়োজিত রাফসান সাবাবের সাথে এক আলোচনায় অংশ নেন বর্তমান সময়ের তরুণদের আইকন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং (বিজি নামেও পরিচিত) এবং ইউটিউব টেক রিভিউয়ার স্যামজোন। আলোচনা শুরু হয় হিপহপ তারকা ব্ল্যাক জ্যাং’কে দিয়ে, যেখানে ব্ল্যাক জ্যাং তাঁর ক্যারিয়ারের উত্থানের কথা তুলে ধরেন। ব্ল্যাক জ্যাং’র হিপ হপের প্রতি আগ্রহ সেই ছোটবেলা থেকেই। তখনকার সময় শেখানোর মতো কেউ বাংলাদেশে স্বশরীরে না থাকলেও, কিছুদিন পর ব্ল্যাক জ্যাং নিজের মতো হিপহপ মিউজিক শিখতে শুরু করেন। নিজেদের পরিচিতদের নিয়ে গড়ে তোলেন হিপ হপ কমিউনিটি; যারা নিজেদের চেষ্টায়, পরিশ্রমের মাধ্যমে কেউ হয়ে উঠেছেন মিউজিশিয়ান, কেউ গীতিকার, কেউ কম্পোজার, কেউ সাউন্ড ইঞ্জিনিয়ার আবার কেউবা গ্রাফিক্স ডিজাইনার। এরপরে সময়ের সাথে বাংলাদেশের হিপহপ মিউজিককে অন্যমাত্রায় নিজে গেছেন ব্ল্যাক জ্যাং। আর তাঁর অনবদ্য উপস্থাপনা একটি অনন্য মাইলফলক হিসেবে নেটফ্লিক্সে যায়। ব্ল্যাক জ্যাং বহু মানুষকে হিপ হপ গান শুনতে, শিখতে এবং মিউজিক জগতের এমন বৈশ্বিক ট্রেন্ড সম্পর্কে জানতে উৎসাহিত করেছেন। তার স্টাইল এবং চলাফেরার ভঙ্গি বহু তরুণকে হিপহপ সংস্কৃতির সাথে বেড়ে উঠতে অনুপ্রাণিত করে। হিপহপ পছন্দ করেন এমন তরুণদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং বহু মানুষ তাঁকে ফেসবুকে অনুসরণ করেন।

ঠিক একইভাবে স্যামজোনও জানান যে কীভাবে তিনি দৈনন্দিন গতানুগতিকতার বেড়াজাল থেকে বেরিয়ে তাঁর নিজের পছন্দের পথে সাহসিকতার সাথে এগিয়ে গিয়েছেন। তিনি টেক বিষয়ক গ্যাজেট নিয়ে পড়াশুনা করে, সামাজিক মাধ্যমে রিভিউ করে ধীরে ধীরে বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে খ্যাতি অর্জন করেন। বর্তমানে ইউটিউবে তাঁর দশ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি খুব বিনয়ের সাথে জানান যে, তাঁকে এখন কোনো গতানুগতিক চাকরির জন্য দৌড়াতে হয় না, বরং তিনি নিজেই অন্যদের চাকরির অফার দিতে পারেন। কিন্তু তাঁর এই যাত্রা মোটেই সহজ ছিল না। তবে কঠিন হলেও, তিনি তাঁর জীবনের স্বপ্নকে, ভালো লাগার জায়গাকে খুঁজে বের করতে পেরেছেন। যারা গতানুগতিক জীবনের বাইরে আলাদাভাবে নিজেদের জীবনকে, তাদের স্বপ্ন অনুযায়ী গড়তে চান; তাদের জন্য স্যামজোন অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। ইউটিউবিং করা বাংলাদেশে খুবই নতুন একটি ধারণা। কিন্তু স্যামজোন গতানুগতিক সব ধারাকে ভেঙ্গে টেকটিউবিং – কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।

রিয়েলমি ৮ প্রো-এর ইল্যুমিনেটিং ইয়েলো, ব্ল্যাক জ্যাং এবং স্যামজোন এর মত গতানুগতিক ধারাকে ভেঙ্গে নিজের স্বমহিমায় উদ্ভাসিত হওয়াকেই তুলে করে। মাত্র ২৭,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনটি এর ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা, তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিজেদের সৃজনশীলতা দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ও অসাধারণ ছবি তুলতে এবং ভিডিও তৈরিতে সাহায্য করবে। ব্ল্যাক জ্যাং যেমন শুধু সমস্যার কথা না বলে সমাধানের কথাও হিপ হপের মাধ্যমে তুলে ধরেন কিংবা স্যামজোন যেমন গতানুগতি ধারার ক্যারিয়ার গড়ার ধারণাকে ভেঙ্গে নিজের স্বপ্নের পথে পা বাড়িয়ে নিজের ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করেন। ঠিক তেমনি রিয়েলমি ৮ প্রো এর বিশেষ সংস্করণ ‘ইল্যুমিনেটিং ইয়েলো’ও তরুণদেরকে নিজেদের মেধা ও মননে বিশ্বাস রেখে নিজের স্বপ্নজয়ের দুঃসাহসী রাস্তা অতিক্রম করতে উৎসাহিত করে। দুর্দান্ত এই স্মার্টফোনটি সম্পর্কে আরো জানতে ক্লিকঃ https://cutt.ly/realme_8Pro_IY

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি ৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের
নির্বাচিত

আরঅ্যান্ডডি খাতে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের

মটোরোলার কমদামি ফোনে এআই ক্যামেরা
নির্বাচিত

মটোরোলার কমদামি ফোনে এআই ক্যামেরা

করোনাভাইরাস: সুইচ তৈরি ও রপ্তানি পেছালো নিনটেনডো
নির্বাচিত

করোনাভাইরাস: সুইচ তৈরি ও রপ্তানি পেছালো নিনটেনডো

ফাঁস হয়েছে রেডমি নোট ১০ সিরিজের রিটেইল বক্স এবং ফিচার্স
নির্বাচিত

ফাঁস হয়েছে রেডমি নোট ১০ সিরিজের রিটেইল বক্স এবং ফিচার্স

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

থেমে নেই ইভ্যালির কার্যক্রম, ওয়ার্ক ফ্রম হোম কর্মীদের

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?
নির্বাচিত

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?

Load More

ট্রেন্ডিং টপিক

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2021

রিয়েলমি ৮ প্রো ‘ইল্যুমিনেটিং ইয়েলো’: ব্ল্যাক জ্যাং ও স্যামজোনের তারুণ্যের চেতনায় উদ্ভাসিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix