Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ জুলাই ২০২১
বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে
Share on FacebookShare on Twitter

বেশ কিছুদিন ধরে বিভিন্ন দেশের অধিকার সংরক্ষণবিষয়ক আন্দোলনের কর্মী, সাংবাদিক ও আইনজীবীদের মুঠোফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে সরকারি নজরদারির কথা শোনা যাচ্ছে। এক্ষেত্রে উঠে এসেছে ইসরায়েলের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম। গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ অনেক দেশের সরকারকেই তাদের উদ্ভাবিত নজরদারির সফটওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ক্যান্ডিরো নামে আরেক প্রতিষ্ঠান কম্পিউটার ডিভাইসে নজরদারি কার্যক্রম পরিচালনা করার যন্ত্রাংশ সরবরাহ করে। খবর বিবিসি ও রয়টার্স।

জানা যায়, এনএসও গ্রুপটির কাছে প্রায় অর্ধকোটি ফোন নম্বর সংরক্ষণে রয়েছে। এসব ফোন নম্বর তাদের সম্ভাব্য গ্রাহকদের জন্য আগ্রহের কেন্দ্র তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে ঠিক কতজনের ফোন নম্বর তাদের তালিকায় রয়েছে আর ঠিক কতটি ফোন তাদের দ্বারা হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছে এনএসও গ্রুপ।

গ্রুপটি জানায়, তাদের সফটওয়্যার শুধু দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা। এসব সফটওয়্যার বিভিন্ন দেশের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সরবরাহ করা হয়। তারা আরো জানায়, এসব বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের মানবাধিকারবিরোধী কোনো অভিযোগ না থাকলে কেবল তখনই তারা এসব যন্ত্রাংশ সরবরাহ করে। প্যারিসভিত্তিক এনজিও ফরবিডেন স্টোরিজ ও মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত তদন্ত প্রতিবেদন সম্পর্কে এনএসও জানায়, এ প্রতিবেদন সম্পূর্ণ অসত্য ধারণা ও অসমর্থিত তত্ত্ব দ্বারা পরিপূর্ণ।

রোববার ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, লে মন্ডে এবং আরো ১৪টি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যারের কার্যক্রম সম্পর্কে জানা যায়। সেখানে উল্লেখ করা হয়, সফটওয়্যারটি আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ধরনের ফোনকেই আক্রান্ত করতে পারে। এর মাধ্যমে আক্রান্ত ফোনের বার্তা, ইমেইল, কল রেকর্ড, মিডিয়া ফাইল, মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ নেয়া যায়।

প্রতিবেদনে জানা যায়, ঠিক কতগুলো ফোন এ সফটওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে তা ধারণা করা যায় না। তবে ৫০টি দেশের হাজারের বেশি মানুষের ফোন এটির মাধ্যমে আক্রান্ত হয়েছে বলে গণমাধ্যমগুলো নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রের প্রধান, ব্যবসায়ী, অধিকার কর্মী এবং বেশ কয়েকটি আরব দেশের রাজপরিবারের সদস্য রয়েছেন। এছাড়া সিএনএন, নিউইয়র্ক টাইমস ও আল জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের অন্তত ১৮০ জন সাংবাদিকের ফোন এ সফটওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, সবচেয়ে বেশি মুঠোফোন নম্বর আক্রান্ত হয়েছে বিশ্বের ১০টি দেশে। এ দেশগুলো হলো আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এদিকে ইসরায়েলি এক গ্রুপের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও। বৃহস্পতিবার প্রযুক্তিসংক্রান্ত মানবাধিকার গ্রুপ সিটিজেন ল্যাব জানায়, একটি ইসরায়েলি গ্রুপ মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট হ্যাকিংয়ের জন্য বিভিন্ন টুল বিক্রি করেছে।

সিটিজেন ল্যাব জানায়, ক্যান্ডিরো নামে হ্যাকিং টুল বিক্রেতা এসব সফটওয়্যার তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। এসব সফটওয়্যার উইনডোজে প্রবেশের মাধ্যমে তথ্য চুরি করতে সহায়তা করে। উইন্ডোজের অনেক গ্রাহকের কম্পিউটারে একটি গোপন প্রতিষ্ঠানের তৈরি গোয়েন্দা সরঞ্জাম প্রবেশের আলামত পাওয়া গেছে।

সিটিজেন ল্যাব ও মাইক্রোসফট জানায়, প্রযুক্তি বিশেষজ্ঞরা দেখতে পান যে ক্যান্ডিরো কীভাবে অসংখ্য নামহীন গ্রাহকের কম্পিউটারে প্রবেশের মাধ্যমে তথ্য চুরি করছে। এটি ব্যবহার করে সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী গ্রুপ ও ইন্দোনেশিয়ার বামপন্থী গণমাধ্যমের ওপর নজরদারির প্রমাণ মিলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শরীরে অক্সিজেনের পরিমান জানাবে নতুন অ্যামাজফিট
নির্বাচিত

শরীরে অক্সিজেনের পরিমান জানাবে নতুন অ্যামাজফিট

সাত বছরে পা রাখলো দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা
নির্বাচিত

সাত বছরে পা রাখলো দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা

প্রযুক্তি সংবাদ

পছন্দসই চাকরি পেতে এআইয়ের ব্যবহার

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা
নির্বাচিত

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা

শাওমির ফোনে কোনো সেন্সরশিপ টুলের প্রমাণ পায়নি জার্মান ওয়াচডগ
নির্বাচিত

স্মার্টফোনে ইউএসবি ৩ ব্যবহার করবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

চলতি বছরেই কি আসছে আইফোন ১৮?
নির্বাচিত

চলতি বছরেই কি আসছে আইফোন ১৮?

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুলাই ২০২১

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে

Techzoom.TV |
TechzoomTV