Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং গ্যালাক্সি এম০২এস: বাজেটের ভেতর সর্বাধুনিক স্মার্টফোন সমাধান!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ জুন ২০২১
স্যামসাং গ্যালাক্সি এম০২এস: বাজেটের ভেতর সর্বাধুনিক স্মার্টফোন সমাধান!
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের পছন্দ, ফিচার এবং বাজেটের বিবেচনায় দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের রয়েছে বিস্তৃত পরিসরের স্মার্টফোন। যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্টফোন কিনতে আগ্রহী, তাদের জন্য স্যামসাং সম্প্রতি নিয়ে এসেছে তাদের ‘এম’ সিরিজের স্মার্টফোনগুলো। অসাধারণ ক্যামেরার সাথে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এম সিরিজের ফোনগুলোতে রয়েছে ঝকঝকে ডিসপ্লে এবং ফাস্ট-চার্জিং, অধিক স্টোরেজ ইত্যাদির মতো সময়োচিত ফিচার। স্যামসাং গ্যালাক্সি এম০২এস স্যামসাংয়ের এম সিরিজের সর্বশেষ সংযোজন, যা দাম অনুযায়ী আকর্ষণীয় ফিচারের জন্য ইতিমধ্যে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

প্রথম দেখায় গ্যালাক্সি এম০২এস এর নান্দনিক ডিজাইন ও প্রিমিয়াম লুক নজর কাড়বে যেকোন মানুষের। ডিভাইসটি সহজে ধরে রাখার জন্য গ্লসি ফিনিশের সাথে এর রয়েছে থ্রিডি কার্ভড এজ। ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে (৭২০ x ১৬০০) ২০:৯ রেশিও’র স্ক্রিনে যেকোন বস্তু আরও স্পষ্টভাবে দেখা যাবে, যা চোখে দিবে স্বস্তি। গ্যালাক্সি এম০২এস ১৩ মেগা পিক্সেলের (এফ ২.২) প্রাইমারি ক্যামেরা, ২ মেগা পিক্সেলের (এফ ২.৪) ডেপথ ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের (এফ ২.৪) ম্যাক্রো ক্যামেরার ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আকর্ষণীয় সেলফি তোলার জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পছন্দমতো বিষয়বস্তুকে আরও সঠিকভাবে ফোকাস করে ফুটিয়ে তোলার জন্য ব্যবহারকারীরা ডেপথ-অফ-ফিল্ড সামঞ্জস্য করতে পারবেন। হালের স্মার্টফোন ব্যবহারকারী, বিশেষ করে তরুণদের মাঝে একটি জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে নিত্যদিনের আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা। এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এই চাহিদা পূরণে এবং আমাদের সুন্দর মুহূর্তগুলো ভার্চুয়াল গ্যালারীতে সুনিপুণভাবে বন্দি করতে সক্ষম।

দুর্দান্ত পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এম০২এস -এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টা কোর ১.৮ গিগাহার্টজ প্রসেসর। অ্যাড্রেনো ৫০৬ জিপিইউ থাকায় গ্যালাক্সি এম০২এস-এ সাধারন ওয়েব ব্রাউজিং এবং মিউজিক শোনা থেকে শুরু করে পাবজি’র মতো গেম খেলতে ব্যবহারকারীরা হতাশ হবেন না। বাজারে স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের (৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়) একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে।

স্মার্টফোনের ক্রমবর্ধমান বিস্তৃত ব্যবহারের ফলে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এখন আমাদের হাতের নাগালে এতো বেশি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে যে ভালো ব্যাটারির ফোন ছাড়া সারাদিন কর্মক্ষম থাকা কঠিন হয়ে পড়ে। গ্যালাক্সি এম০২এস এর ১৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহারকারীকে হ্যান্ডসেটের ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তামুক্ত রাখে। যাদের অনেক মানুষের সাথে যোগাযোগ করতে হয়, সেসব ব্যস্ত মানুষদের জন্য স্মার্টফোনটিতে দু’টি সিম স্লট ও একটি এসডি কার্ড স্লট রয়েছে।

এছাড়াও, যে সকল ফিচার গ্যালাক্সি এম০২এস কে সকলের পছন্দের ফোনে পরিণত করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – এর ডলবি অ্যাটমস ফিচার, যা ব্যবহারকারীদের অডিও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে; মজাদার পার্সনালাইজড ইমোজি তৈরির জন্য স্মার্টফোনটিতে রয়েছে এআর ইমোজি; গেমিংয়ে সেরা অভিজ্ঞতা প্রদানে মেশিন লার্নিংয়ের সাথে গেম লঞ্চার এবং গেমিংয়ের সময় আরও অংশগ্রহণমূলক কথোপকথনের জন্য রয়েছে প্রি-বিল্ট ডিসকর্ড। গ্রাহকদের সুবিধার্থে স্যামসাং একটি প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করেছে, যার আওতায় ১১,৯৯৯ টাকা (আসল মূল্য ১২,৯৯৯ টাকা) বাজারদরে স্মার্টফোনটি কেনা যাবে। গ্যালাক্সি এম০২এস এর সামগ্রিক পারফরমেন্স এবং আউটলুকের সাথে এই অফার ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কালো, নীল ও লাল – এই তিনটি ভিন্ন রঙে সারাদেশের সকল স্যামসাং ব্র্যান্ড আউটলেটে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এম০২ এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল
নির্বাচিত

স্মার্টফোনের জগতে ঝড় তুলবে গুগল

ইয়ামাহা আনল নতুন স্কুটার
অটোমোবাইল

ইয়ামাহা আনল নতুন স্কুটার

শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে
নির্বাচিত

শাওমির প্রথম বাটনলেস স্মার্টফোন আসতে পারে ২০২৫ সালে

নচ ডিজাইন ছাড়াই আসবে আইফোন ১৪
নির্বাচিত

আসছে নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন

ইকুরিয়ারে পণ্য বিমার আওতায় এলো
ই-কমার্স

ইকুরিয়ারে পণ্য বিমার আওতায় এলো

গ্রামে ৫জি নেটওয়ার্ক দিতে ব্যয় ২২০৪ কোটি টাকা
টেলিকম

গ্রামে ৫জি নেটওয়ার্ক দিতে ব্যয় ২২০৪ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?
মতামত ও বিশ্লেষণ

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুন ২০২১

স্যামসাং গ্যালাক্সি এম০২এস: বাজেটের ভেতর সর্বাধুনিক স্মার্টফোন সমাধান!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix