Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিতে পাওয়া যাবে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 July 2021
ইভ্যালিতে পাওয়া যাবে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি
Share on FacebookShare on Twitter

দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি লঞ্চ করেছে দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি। পাশাপাশি, উন্মোচন করা হয়েছে রিয়েলমি ওয়াচ ২ এবং ওয়াচ ২ প্রো । জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিতে রিয়েলমি ৮ ৫জি বিশেষ অফারে পাওয়া যাবে।

শনিবার (১০ জুলাই) আয়োজিত এক অনলাইন আয়োজনের মাধ্যমে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ডিভাইসগুলো উন্মোচন করা হয়। ফাইভ-জি পপুলাইজার হিসেবে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় বাজারে ডিজিটাল বিবর্তনকে ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে ফাইভ-জি’র জন্য প্রস্তুত করবে রিয়েলমি ৮ ৫জি।

বাংলাদেশে রিয়েলমি ৮ ৫জি’র বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা। তবে ইভ্যালিতে বিশেষ মূল্যছাড়ে ডিভাইসটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি রঙ এ পাওয়া যাবে রিয়েলমি ৮ ৫জি। ৮ গিগাবাইট (জিবি) র‍্যাম ও ৫ জিবি ডায়নামিক র‍্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা থাকছে ডিভাইসটিতে। কেনার জন্য ক্লিকঃ – https://cutt.ly/Buy_realme8_5G ।

এছাড়াও রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে চার হাজার ২৯৯ টাকা এবং পাঁচ হাজার ৪৯৯ টাকা। যা খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে।

সবার জন্য ফাইভজি প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে রিয়েলমি ৮ ফাইভ জি’তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ফাইভ জি প্রসেসর। ৮.৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি বাজারের সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর কোলাবরেশন থাকায়, এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পিছনে ব্যবহার করে তরুণদের জন্য ডায়নামিক স্পিড লাইট ডিজাইন তৈরি করা হয়েছে। এই ফোনে আরও রয়েছে ৯০ হার্জ ফুল এইচডি + আলট্রা-স্মুথ ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।

৫জি সম্পর্কে সচেতনতা তৈরি করতে, রিয়েলমি ৫জি একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রথম পর্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেক উদ্যোক্তা রিসালাত সিদ্দিক, আমাদের জীবনের প্রতিটি খাতে ৫জি প্রযুক্তি যেসব সুবিধা নিয়ে আসছে সেগুলো তুলে ধরেছেন। এছাড়াও, তারুণ্যের আইকন এবং শিক্ষার্থীদের নিয়ে ৫জি’র বিভিন্ন দিক আলোচনা ছাড়াও, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ এর সাথে একযোগে ৫জি’র স্পিড এবং পারফরমেন্সের বিভিন্ন দিক তুলে ধরবে রিয়েলমি। সম্প্রতি রিয়েলমি আয়োজিত একটি ওয়েবিনারে ইভ্যালি, ইনস্পিরা কনসাল্টিং এবং খ্যাতনামা টেক রিভিউয়ার এটিসি’র তুষার ৫জি প্রযুক্তির সম্ভাবনা এবং তাঁদের প্রত্যাশা নিয়ে আলোকপাত করেন।

রিয়েলমি ওয়াচ ২ প্রো আকর্ষণীয় সব স্পোর্টস ফিচারে ভরপুর। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চির বড় কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। তাছাড়া, রিয়েলমি ওয়াচ ২ প্রো দিয়ে ব্যবহারকারীরা সঠিক জিপিএস, রক্তে অক্সিজেন ও হৃদস্পন্দন শনাক্তকরণের মতো আরও অনেক স্মার্ট ফাংশন অনায়েসে উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ২.৫ সেন্টিমিটার রঙিন টাচস্ক্রিন সম্বলিত রিয়েলমি ওয়াচ ২ দিয়ে ব্যবহারকারী ১২ দিনের ব্যাটারি লাইফ, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস এবং স্মার্ট এআইওটি নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই ফিচারগুলো ব্যবহারকারীদের জীবনকে রাঙিয়ে তুলবে। এই স্মার্টওয়াচ দিয়ে অক্সিজেনের স্তর এবং হার্টের রেট পর্যবেক্ষণ করাও সম্ভব।

আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, তরুণদের পছন্দের ব্র্যান্ড ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে রিয়েলমি । রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি (ইন্টারনেট অব থিংস) ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালিরিয়েলমিরিয়েলমি ৮ ৫জিরিয়েলমি ওয়াচ ২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?
নির্বাচিত

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি
নির্বাচিত

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2021

ইভ্যালিতে পাওয়া যাবে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix