Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো এক্স ৬০ প্রো প্লাস বনাম ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 August 2021
ভিভো এক্স ৬০ প্রো প্লাস বনাম ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
Share on FacebookShare on Twitter

ভিভো এবং ওয়ানপ্লাস দুইটিই জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এবং বাজারে এদের চাহিদা ব্যাপকহারে বাড়ছে। আজকে আমরা আলোচনা করব এদের বিখ্যাত দুটি মোবাইল নিয়ে এবং মোবাইল দুইটি হচ্ছে ভিভো এক্স ৬০ প্রো প্লাস ও ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি। এই ফোনগুলোর মধ্যে দুইটি ফোনেই দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার যা আপনাকে মনোমুগ্ধ করবে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। অসাধারণ হতে চলেছে ফোন দুইটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।

প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
ভিভো এক্স ৬০ প্রো প্লাসঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৫৬ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৭৬ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৮। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। নিরাপত্তার জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ১৪৪০X৩২১৬ পিক্সেল। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ ও এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫২৫। উক্ত ফোনটির সাথে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস এর নিরাপত্তা।

এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
ভিভো এক্স ৬০ প্রো প্লাসঃ এই মোবাইলটির আয়তন হবে ১৫৮.৫৯X৭৩.৩৫X৯.১০ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯০ গ্রাম।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.২X৭৩.৬X৮.৭ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯৭ গ্রাম।

এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
ভিভো এক্স ৬০ প্রো প্লাসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,২০০ এম এ এইচ এর ব্যাটারি, ৫৫ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।

ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,৫০০ এম এ এইচ এর ব্যাটারি এছাড়া আরো দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।

এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
ভিভো এক্স ৬০ প্রো প্লাসঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ও অপরটি দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, বোকেশ ও ৮কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অন্যটি হবে ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে গাইরো- ই আই এস, এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, ও আই এস, স্লো মোশন, এবং ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
ভিভো এক্স ৬০ প্রো প্লাসঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০,১৪৯ টাকা।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪,৪৩৩ টাকা।

এখানে ২ টি ফোনই উন্নত কনফিগারের। তবে আমার ব্যক্তিগতভাবে ভিভো এক্স ৬০ প্রো প্লাস ফোনটিই বেশি ভাল লেগেছে। কারণ এর ক্যামেরা সেকশন ও র‍্যাম, স্টোরেজ বেশি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাসভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘কুইক ডিলিট’ ফিচার
নির্বাচিত

গুগল ক্রোমে যুক্ত হচ্ছে ‘কুইক ডিলিট’ ফিচার

আজ থেকে বিপিএল ম্যাচ বিনামূল্যে দেখুন সরাসরি দারাজ অ্যাপে
নির্বাচিত

আজ থেকে বিপিএল ম্যাচ বিনামূল্যে দেখুন সরাসরি দারাজ অ্যাপে

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন
নির্বাচিত

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

রিরাইটিং, ট্রান্সলেট আর্টিকেলে কি এডসেন্স পাওয়া যায়?
কিভাবে করবেন

রিরাইটিং, ট্রান্সলেট আর্টিকেলে কি এডসেন্স পাওয়া যায়?

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স
নির্বাচিত

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের এক্স

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ই৬২
নির্বাচিত

বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি ই৬২

Load More

ট্রেন্ডিং টপিক

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2021

ভিভো এক্স ৬০ প্রো প্লাস বনাম ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

Techzoom.TV |
TechzoomTV