Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন ৪ মডেলের পাওয়ার সাপ্লাই বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
ওয়ালটনের নতুন ৪ মডেলের পাওয়ার সাপ্লাই বাজারে
Share on FacebookShare on Twitter

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে একের পর এক চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে নিজস্ব কারখানায় বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও এক্সেসরিজ তৈরি এবং বাজারজাত করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ৪ মডেলের পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ বাজারে ছাড়লো ওয়ালটন। কম্পিউটার বা ডেস্কটপ পিসির অন্যতম গুরুত্বপূর্ণ এ যন্ত্রাংশে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। যার মধ্যে একটি মডেলের রয়েছে ৮০ প্লাস গোল্ড সার্টিফাইড এফিশিয়েন্সি এবং আরজিবি।

উল্লেখ্য, যে কোনো ইলেকট্রিক কিংবা ডিজিটাল ডিভাইস চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়। আর কম্পিউটারে বিদ্যুত সরবরাহ করে থাকে পাওয়ার সাপ্লাই ইউনিট। এটি অল্টারনেটিং কারেন্ট বা এসি কে লো-ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট বা ডিসিতে রূপান্তর করে। এরপর কম্পিউটারের মাদারবোর্ড, র্যা ম, হার্ডড্রাইভসহ বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী বিদ্যুত সরবরাহ করে থাকে।

কম্পিউটার প্রকৌশলীরা জানান, সঠিক মানের পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার না করা হলে কম্পিউটার থেকে সেরা পারফর্মেন্স পাওয়া যায় না। ভোল্টেজ আপ-ডাউন করলে নিম্নমানের পাওয়ার সাপ্লাই ইউনিট সহজেই জ্বলে যায় এবং সম্পূর্ণ কম্পিউটার অকেজো করে ফেলে। ক্ষতি করতে পারে মাদারবোর্ডসহ অন্যান্য হার্ডওয়্যারেরও। সেজন্য বিল্ট পিসিতে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউনিট খুবই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে পিসির কাজের ধরণ ও প্রয়োজন অনুযায়ী সঠিক ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউনিট বেছে নেয়া জরুরি। পিসির চাহিদামতো পাওয়ার সাপ্লাই না হলে পুরো কম্পিউটারই ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ খাতের প্রকৌশলীরা জানান, বাজারে থাকা পাওয়ার সাপ্লাই ইউনিটের বেশিরভাগই নন-ব্র্যান্ডের। এগুলোর গায়ে হাই স্পেক লেখা থাকলেও প্রকৃতপক্ষে মিল থাকে না। এসবে উচ্চ ওয়াটের কনফিগারেশন উল্লেখ থাকলেও আসলে পাওয়ার সাপ্লাই দেয় অনেক কম। আবার ক্যাপসিটরও থাকে নিম্নমানের। পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে ধারণা না থাকায় অনেক ক্রেতাই নিম্নমানের এসব যন্ত্রাংশ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সবার উচিত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্রেতাদের চাহিদা বিবেচনায় তারা ৪ মডেলের পিএসইউ বাজারে ছেড়েছে। ওয়ালটনের পাওয়ার ডিভাইস ব্র্যান্ড ‘আর্ক’ এর প্যাকেজিং-এ নিজস্ব কারখানায় তৈরি পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো ইতোমধ্যে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসে ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে ডিজিটাল ডিভাইসসহ ওয়ালটনের সব ধরনের পণ্য কিনতে পারছেন গ্রাহক।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. লিয়াকত আলী জানান, নিজস্ব কারখানায় কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি ওয়ালটন পাওয়ার সাপ্লাই ইউনিট অত্যাধুনিক। নতুন আসা ৮০ প্লাস গোল্ড সার্টিফাইড এফিশিয়েন্সির ৭৫০ ওয়াটের ওয়ালটন পিএসইউ’র মূল্য ৭,৮৫০ টাকা। এআরজিবি মডিউলার এটিএক্স ১২ ভোল্টের ওই পিএসইউতে রয়েছে ১৪০ মিলিমিটারের স্মার্ট থার্মাল কন্ট্রোল ফ্যান। একটিভ পিএফসি সম্পন্ন ওই পিএসইউ গ্রাফিক্স ও গেমিং পিসির জন্য আদর্শ।

এছাড়া রয়েছে ৩ মডেলের ৮০ প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এফিশিয়েন্সির ৪৫০, ৫৫০ এবং ৬৫০ ওয়াটের এটিএক্স ১২ ভোল্টের পিএসইউ। মডেলভেদে দাম ৩,৪৫০ টাকা থেকে ৪,৭৫০ টাকা পর্যন্ত। একটিভ পিএফসি সম্পন্ন ওই পিএসইউগুলোতে রয়েছে ১২০ মিলিমিটারের ফ্যান।

মডেলভেদে ওয়ালটন পাওয়ার সাপ্লাই ইউনিটে ২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গ্রাহকরা।

বর্তমানে নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র্যা ম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন যশোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন যশোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ
নির্বাচিত

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ

অপোর এনকো ফ্রি টু ইয়ারবাডস
নির্বাচিত

অপোর এনকো ফ্রি টু ইয়ারবাডস

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫

ইউটিউব ভিডিও স্লো লোডিং হলে যা করবেন
কিভাবে করবেন

ইউটিউব ভিডিও স্লো লোডিং হলে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix