Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫
Share on FacebookShare on Twitter

আসতে চলেছে স্যামসাংয়ের মধ্যম বাজেটের ‘এ সিরিজ’ লাইনআপের সর্বশেষ সংযোজন নতুন ‘গ্যালাক্সি এ৫৫’ ও ‘গ্যালাক্সি এ৩৫’। এ বাজেটের লাইনআপে অনেক সময়ই কোম্পানিটির সবচেয়ে বেশি বিক্রিত ফোন থাকে।

নতুন ‘এ৫৫’ ও ‘এ৩৫’ উভয় ফোনেই থাকছে স্যামসাংয়ের ‘নক্স ভল্ট’। এটি এমন এক নিরাপত্তা ফিচার যা ব্যবহারকারীর লক স্ক্রিনের তথ্য ও এনক্রিপশন কিগুলোকে ফোনের মূল প্রসেসর ও মেমরি থেকে আক্ষরিক অর্থেই আলাদা করে সফটওয়্যার ও হার্ডওয়্যার আক্রমণ থেকে রক্ষা করার জন্য নকশা করা হয়েছে। প্রথমবারের মতো এ সুরক্ষা ফিচার স্যামসাংয়ের ‘এ সিরিজের’ ফোনে আসায় কোম্পানিটি গর্ব করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

‘গ্যালাক্সি এ৫৫’ ফোনে রয়েছে মেটাল বা ধাতব ফ্রেম, যা গত বছরের গ্যালাক্সি এ৫৪-এ ব্যবহার হওয়া প্লাস্টিক ফ্রেম থেকে আপগ্রেড বলে উঠে এসেছে অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে।

স্যামসাং দুটি মডেলের জন্য ইউরোপীয় মূল্য ঘোষণা করেছে যা ২০ মার্চ বাজারে আসার কথা রয়েছে। এ ছাড়া, ভিন্ন সংস্করণের বাজারে থাকার বিষয়টি বাজার ভেদে পরিবর্তন হতে পারে বলে লিখেছে ভার্জ।

‘গ্যালাক্সি এ৫৫’ ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারিত হয়েছে প্রায় ৫২৪ ডলার। আর ২৫৬জিবি স্টোরেজের জন্য দাম পড়বে ৫৭৯ ডলার।

এদিকে, ‘গ্যালাক্সি এ৩৫’ ৬জিবি ১২৮জিবি সংস্করণের জন্য দাম ধরা হয়েছে ৪১৫ ডলার, ৮জিবি/১২৮জিবি সংস্করণের জন্য ৪৩৫ ডলার এবং ৮জিবি ও ২৫৬জিবি সংস্করণের দাম প্রায় ৪৯১ ডলার।

এ৫৫ ও এ৩৫-এর অনেক ফিচারেই দুটি ডিভাইসের মধ্যে মিল রয়েছে। উভয় ফোনেই রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ও সঙ্গে রয়েছে এক হাজার নিট পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। দুটি ফোনেই থাকছে চার বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট।

অ্যান্ড্রয়েডপুলিশের তথ্য অনুসারে, উভয় ফোনেই ধুলো ও পানি প্রতিরোধের জন্য রয়েছে আইপি৬৭ রেটিং। পাশাপাশি, রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্প ব্যাটারি যা ২৫ ওয়াটের চার্জারে দ্রুত চার্জ করা যাবে। এ ছাড়া, দুটি ফোনই ১টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে৷

দুটি ফোনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রসেসর ও ক্যামেরা ফিচারে। গ্যালাক্সি এ৫৫ চলবে নতুন ‘এক্সিনস ১৪৮০’ প্রসেসরে। অন্যদিকে, এ৩৫ ফোনটিতে থাকছে ‘এক্সিনস ১৩৮০’ প্রসেসর যা গত বছরের গ্যালাক্সি এ৫৪ সংস্করণে দেখা গেছে।

দুটি ফোনের ক্যামেরায় মিল থাকলেও পার্থক্যও রয়েছে সেলফি ও আল্ট্রাওয়াইড লেন্সে। উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। তবে, এ৫৫ ফোনে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে, এ৩৫ সংস্করণে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং গ্যালাক্সি এ৫৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!
নির্বাচিত

সবচেয়ে দামি মার্কিন চিপ নির্মাতা এখন এনভিডিয়া!

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে মানা, আইফোন দেবে মাইক্রোসফট
নির্বাচিত

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে মানা, আইফোন দেবে মাইক্রোসফট

ফেসবুক ইউটিউব ইমোতে প্রচারিত বিজ্ঞাপনের তথ্য চায় বিটিআরসি
নির্বাচিত

ফেসবুক ইউটিউব ইমোতে প্রচারিত বিজ্ঞাপনের তথ্য চায় বিটিআরসি

নারীদের জন্য স্মার্টওয়াচ আনল কিসিলেক্ট
নির্বাচিত

গুগল ম্যাপ দেখা যাবে এই স্মার্টওয়াচে

দেশজুড়ে রবির ১১ হাজার ফোরজি বিটিএস
টেলিকম

দেশজুড়ে রবির ১১ হাজার ফোরজি বিটিএস

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ
নির্বাচিত

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?
প্রযুক্তি সংবাদ

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

চলতি বছরের শুরুতে বাজারে আসা ‘রেডমি ১৫ ফোরজি’র...

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২৪

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫

Techzoom.TV |
TechzoomTV