Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ ছবি তোলার প্রযুক্তিতে যে বৈপ্লবিক পরিবর্তন আনছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 August 2021
আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ ছবি তোলার প্রযুক্তিতে যে বৈপ্লবিক পরিবর্তন আনছে অপো
Share on FacebookShare on Twitter

আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ প্রযুক্তি খাতের অভিনব সব ইনোভেশন নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অপোর ‘ফিউচার ইমেজিং টেকনোলজি-২০২১’। গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো অনলাইন এ ইভেন্ট আয়োজন করে যেখানে সেন্সর, মডিউল ও অ্যালগরিদম এর মতো স্মার্টফোন ইমেজিং টেকনোলজির নতুন নতুন বিষয় সবার সামনে তুলে ধরা হয়।

স্মার্টফোনের মাধ্যমে মানুষ সহজে যাতে চারপাশের সৌন্দর্য্যকে ধারণ করতে পারে সে লক্ষ্যে ছবি ধারণের এসব প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। অপো প্রদর্শিত প্রযুক্তির মধ্যে রয়েছে পরবর্তী প্রজন্মের আরজিবিডব্লিউ সেন্সর, ৮৫-২০০ মিলিমিটার (মিমি) কনটিউনিয়াস অপটিক্যাল জুম, ফাইভ-এক্সিস ওআইএস টেকনোলজি, আন্ডার স্ক্রিন ক্যামেরা এবং বেশকিছু এআই অ্যালগরিদম। ভবিষ্যতে এসব উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে অপোর ফোনগুলোতে ছবি তোলার ক্ষেত্রে লাইট-সেনসিটিভিটি, জুম ক্যাপাবিলিটি, স্টাবিলাইজেশন’সহ নানা সুবিধা পাওয়া যাবে।
ইভেন্টে অপো উদ্ভাবিত নানা প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপোর পরবর্তী প্রজন্মের আরজিবিডব্লিউ সেন্সর ক্যামেরায় প্রচলিত রেড, গ্রিন, ব্লু (আরজিবি) এর সাথে যুক্ত করা হয়েছে অতিরিক্ত হোয়াইট সাব পিক্সেল (ডব্লিউ) যার ফলে বেড়েছে পিক্সেলের লাইট-সেনসিটিভিটি। ক্যামেরায় আরো আনা হয়েছে ডিআইটি প্রযুক্তি এবং অপোর ৪-ইন-১ পিক্সেল অ্যালগরিদম। এসব প্রযুক্তি সংযোজনের ফলে নিউ সেন্সর আগের সেন্সরের চেয়ে ৬০ ভাগ বেশি লাইট বেশি ধারণ করতে পারে। আর ৩৫% পর্যন্ত নয়েজ দূর করতে পারে। ফলে অল্প আলোতে বা রাতের বেলাতেও ছবির মান হবে ঝকঝকে। ২০২১ সালের শেষার্ধ্বে আরজিবিডব্লিউ প্রযুক্তি সমৃদ্ধ ফোন বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে অপোর।

এছাড়া, কনটিউনিয়াস অপটিক্যাল জুম কে সুপার স্মুথ জুম এ পরিণত করতে অপো নিয়ে এসেছে ৮৫-২০০ মিমি আর এর সাথে যুক্ত হওয়া ফাইভ-এক্সিস অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) আগের চেয়ে স্পষ্ট স্ন্যাপশট নিশ্চিত করে। প্রথমবারের মতো এটিতে ব্যবহার করা হয়েছে জি+পি (গ্লাস+প্লাস্টিক) লেন্স প্রযুক্তি। এর দুটি অতি-পাতলা ও সূক্ষ্ম গ্লাস অপটিক্যাল ইফেক্ট বৃদ্ধি করে। ফলে স্ট্রে লাইট কমে গিয়ে ছবির অরিজিনাল মান বজায় রাখে। যা ক্রপ ছাড়াই ক্লোজআপ বা পারসোনাল পোর্ট্রেট প্রতিটি শট’কে চমৎকার করে।

ইভেন্টে অপোর আরো একটি নতুন প্রযুক্তি দেখানো হয় যার নাম ফাইভ-অক্সিস ওআইএস প্রযুক্তি। এটি মূলত সিস্টেম প্রসেসরের জাইরোস্ক্রোপ থেকে মুভমেন্ট ডাটা নিয়ে সেই ডাটা আবার স্ব স্ব অ্যালগরিদম এর মাধ্যমে বিশ্লেষণ করে ক্ষুদ্র অংশে ভেঙ্গে ফেলে। যখন ডাটা মুভমেন্টের আকার বড় হয় তখন সেন্সর-শিফট ওআইএস ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়াটি এভাবে চলতে থাকে। আর এসব কিছুই করা হয় ছবির মান বজায় রাখার জন্য। ২০২১ সালের প্রথমার্ধ্বে ক্যামেরার জন্য অপো ফাইভ অক্সিস ওআইএস প্রযুক্তি উন্মুক্ত করা হবে।

এবার আসা যাক, আন্ডার স্ক্রিন ক্যামেরার দিকে। অপোর ক্যামেরার এ প্রযুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। এটি ক্যামেরা কোয়ালিটি ও স্ক্রিনের মধ্যে যুঁতসই ভারসাম্য নিয়ে আসে। এতদিন ওয়াটার ড্রপ নচ, পা হোল, সিঙ্গেল পা হোল ডিসপ্লে পর আন্ডার ডিসপ্লে ক্যামেরা সলিউশন প্রদর্শনের মাধ্যমে আন্ডার ডিসপ্লে ক্যামেরার যুগে অগ্রগামী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো অপো। আর শুধু আন্ডার স্ক্রিন ক্যামেরা দিয়েই নয় বরং ৪০০ পিপিআর হাই কোয়ালিটি ডিসপ্লে দিয়ে ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে সুপার স্মুথ করার নিশ্চয়তা নিয়ে কাজ করে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে অপোর ইউএস রিসার্চ ইনস্টিটিউট আন্ডার-স্ক্রিন ক্যামেরার মান উন্নয়নে আরো বেশকিছু এআই অ্যালগরিদম এর কথা তুলে ধরে। অনুষ্ঠানে বলা হয়, বিশ্বব্যাপী পরিবর্তনশীল ছবির চাহিদা পূরণে অপো ভবিষ্যতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতকে আরো শক্তিশালী করবে। মানুষকে আরো উন্নত ছবির অভিজ্ঞতা দিতে নিজ উদ্ভাবিত ও সহযোগী শিল্পের সাথে একসাথে কাজ করবে।

অপোর ইমেজিং ডিরেক্টর সাইমন লিউ উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশ থেকে আগ্রহীরা যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ থেকে কয়েকজন সাংবাদিক অনলাইনে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেলের আই নাইন প্রসেসরসহ আসবে অ্যাসার প্রিডেটর হেলিওস ১৬
নির্বাচিত

ইন্টেলের আই নাইন প্রসেসরসহ আসবে অ্যাসার প্রিডেটর হেলিওস ১৬

গ্রামীণফোনের মামলা
টেলিকম

ফেসবুকে পোস্ট করায় সাবেক কর্মীদের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

নির্বাচিত

ছবির সত্যতা যাচাইয়ে হোয়াটসঅ্যাপ আনল ‘সার্চ বাই ইমেজ’

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি
টেলিকম

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি

শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি মাউশির
নির্বাচিত

শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি মাউশির

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক
নির্বাচিত

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2021

আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ ছবি তোলার প্রযুক্তিতে যে বৈপ্লবিক পরিবর্তন আনছে অপো

Techzoom.TV |
TechzoomTV