Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপের বাজারে শাওমির উত্থানের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 August 2021
ইউরোপের বাজারে শাওমির উত্থানের নেপথ্যে
Share on FacebookShare on Twitter

ইউরোপের বাজারে শাওমির সাম্প্রতিক উত্থানের বিষয়টি অস্বীকারের উপায় নেই। স্মার্টফোন বিক্রির দিক থেকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে শীর্ষস্থান দখল করে শাওমি। ২০১৭ সালের নভেম্বরে ইউরোপের বাজারে প্রবেশ করে এমন অর্জন বেশ চিত্তাকর্ষক হলেও সংশ্লিষ্ট উপাত্ত বিশ্লেষণ করে কাউন্টারপয়েন্ট রিসার্চ বলছে, ইউরোপের তিনটি অঞ্চলে শীর্ষ তিন স্মার্টফোন নির্মাতা কোম্পানির আধিপত্য।

প্রাথমিক উপাত্তে মনে করা হচ্ছিল, পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত (কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস) দেশগুলোতে শীর্ষস্থানে রয়েছে শাওমি। কিন্তু চূড়ান্ত উপাত্তে দেখা যাচ্ছে পূর্ব ইউরোপে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। শীর্ষ তিন স্মার্টফোন ব্র্যান্ড তিনটি অঞ্চলে শীর্ষস্থান অর্জন করেছে; পশ্চিম ইউরোপে অ্যাপল, পূর্ব ইউরোপে স্যামসাং এবং রাশিয়া ও সাবেক সোভিয়েতভুক্ত সিআইএস দেশগুলোতে শাওমি।

আকারের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি ইউরোপেরও বৃহত্তম স্মার্টফোন বাজার। ইউরোপে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার জার্মানির চেয়ে প্রায় দ্বিগুণ স্মার্টফোন বিক্রি হয় রাশিয়ায়। রাশিয়া ও সিআইএসকে ধরলে ইউরোপে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রেতা শাওমি। কিন্তু রাশিয়াকে হিসাব থেকে বাদ দিলেও এখনো শীর্ষস্থান স্যামসাংয়ের।

কাউন্টারপয়েন্ট রিসার্চের অ্যাসোসিয়েট ডিরেক্টর জ্যান স্ট্রাইজ্যাক বলেন, ইউরোপ খুব বৈচিত্র্যময় অঞ্চল। এখানে খুবই অগ্রসর বাজারের সঙ্গে সঙ্গে উদীয়মান বাজারও রয়েছে। এজন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্র্যান্ডের আধিপত্য দেখা যায়। স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে বিস্তৃত পোর্টফোলিওর স্যামসাং এতদিন ইউরোপের বাজারে নেতৃত্বের আসনে ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে স্যামসাংয়ের বিভিন্ন কারখানা বন্ধ থাকায় চলতি বছরের মে ও জুনে স্মার্টফোন সরবরাহ বিঘ্নিত হয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়লেও ইউরোপের বাজারে বেশ শক্তিশালী স্যামসাং। উদাহরণস্বরূপ, দ্বিতীয় প্রান্তিকে পোল্যান্ডের বাজারে বিক্রি হওয়া ৪২ শতাংশ স্মার্টফোনই ছিল স্যামসাংয়ের। ইতালি, গ্রিস, নেদারল্যান্ডও, নরওয়ে, পর্তুগাল ও রোমানিয়ার মতো দেশগুলোতেও শীর্ষ ব্র্যান্ড এটি।

দামি ব্র্যান্ড হিসেবে পশ্চিম ইউরোপে বেশ শক্তিশালী অবস্থান আইফোনের। যেমন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে বিক্রি হওয়া স্মার্টফোনের ৪৪ শতাংশই ছিল অ্যাপলের। অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, সুইডেন ও সুইজারল্যান্ডের মতো ধনী দেশগুলোতে শীর্ষ ব্র্যান্ড অ্যাপলের আইফোন।

গত ১২ থেকে ১৮ মাসের মধ্যে শাওমির উত্থানের পেছনে আসলে বড় অবদান হুয়াওয়ের পতন। মূলত দাম সংবেদনশীল বাজারগুলোতে শক্তিশালী অবস্থান নিয়েছে শাওমি। দ্বিতীয় প্রান্তিকে স্পেনে বিক্রীত মোট স্মার্টফোনের ৪০ শতাংশ ছিল শাওমির। এছাড়া বেলজিয়াম, ডেনমার্ক, রাশিয়া ও ইউক্রেনের বাজারে শীর্ষস্থান চীনা স্মার্টফোন জায়ান্টটির।

তৃতীয় প্রান্তিক নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের স্ট্রাইজ্যাকের পূর্বাভাস, ভিয়েতনামে কারখানা পুরোদমে সচল হওয়ায় ইউরোপে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে স্যামসাং। মাঝারি দামের এ সিরিজের ফোনগুলো ইউরোপে বেশ ভালো অবস্থান অর্জন করেছে। নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনার মাধ্যমে প্রিমিয়াম ফোনের বাজারেও শক্তিশালী অবস্থান পাবে স্যামসাং। তদুপরি স্পেন ও রাশিয়ার মতো বাজারগুলোতে শীর্ষস্থান থাকবে শাওমির। পশ্চিম ইউরোপেও সহসাই শীর্ষস্থান হারাবে না অ্যাপল। সব মিলিয়ে আগামী দিনগুলোতে ইউরোপে শীর্ষ তিন স্মার্টফোন বিক্রেতা কোম্পানির মধ্যকার লড়াই বেশ জমে উঠবে বলেই মনে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বরখাস্ত হলে কত পাবেন টুইটারের সিইও
নির্বাচিত

বরখাস্ত হলে কত পাবেন টুইটারের সিইও

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে
কিভাবে করবেন

এক মিনিটে মোবাইলে পর্নসাইট বন্ধ করুন

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

তারবিহীন ইয়ারফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

তারবিহীন ইয়ারফোন আনল ওয়ানপ্লাস

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

১৮ ওয়াট ফাস্ট চার্জিং-সহ সি সিরিজের ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

১৮ ওয়াট ফাস্ট চার্জিং-সহ সি সিরিজের ফোন আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2021

ইউরোপের বাজারে শাওমির উত্থানের নেপথ্যে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix