Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এয়ারপডের ডিজাইন নিয়ে রেডমি বাডস ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
এয়ারপডের ডিজাইন নিয়ে রেডমি বাডস ৩
Share on FacebookShare on Twitter

অ্যাপল এয়ারপডের ইন-ইয়ার ডিজাইনসহ বাজারে নতুন ইয়ারবাডস নিয়ে এসেছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। ইন-এয়ার ডিজাইন ছাড়াও ইয়ারবাডসটি ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। অন্যান্য ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের মতো রেডমি বাডস ৩-এও টাচ কন্ট্রোল দেয়া হয়েছে।

রেডমি বাডস ৩-তে ১২ মিলিমিটারের বড় আকৃতির ড্রাইভার দেয়া হয়েছে। সেই সঙ্গে এতে কোয়ালকম কিউসি ৩০৪০ প্রসেসরও দেয়া হয়েছে। ইয়ারবাডস গুলোতে কোয়ালকমের অ্যাপ্টএক্স অডিও ডিকোডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ব্লুটুথের মাধ্যমে উন্নত শাব্দিক অভিজ্ঞতা পাবেন। শাওমির দাবি রেডমি কে৪০ প্রোসহ অন্যান্য ফ্ল্যাগশিপ ডিভাইসের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ৯৫ মিলিসেকেন্ডের কম ল্যাটেন্সি সরবরাহ করে থাকে।

রেডমি বাডস ৩-তে টাচ কন্ট্রোলও দেয়া হয়েছে। এর মাধ্যমে ইয়ারবাডসের পেছনে ট্যাপ করার মাধ্যমে ব্যবহারকারীরা গান বাজানো, ট্র্যাক পরিবর্তনসহ ফোনকল গ্রহণ করতে পারবেন। যেসব ফোনে এমআইইউআই ১২ ও তার পরবর্তী ভার্সন রয়েছে, সেসব ফোনে ওয়ান ট্যাপ কুইক পেয়ারিং অপশন রয়েছে।

দুটি ইয়ারবাডসে আলাদাভাবে দুটি করে মাইক্রোফোন রয়েছে। সব মাইক্রোফোনেই কোয়ালকমের সিভিসি প্রযুক্তি রয়েছে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবহারকারী ভয়েস কলিংয়ের ক্ষেত্রে দূষণমুক্ত শাব্দিক অভিজ্ঞতা পাবেন। সিঙ্গেল চার্জে প্রতিটি ইয়ারবাডসই টানা ৫ ঘণ্টা প্লেব্যাক সাপোর্ট দেবে বলে দাবি প্রতিষ্ঠানটির। অন্যদিকে বান্ডেলড চার্জিং কেসের মাধ্যমে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রেডমি বাডস ৩-তে কুইক চার্জিং প্রযুক্তিও রয়েছে। টাইপ সি পোর্টের মাধ্যমে মাত্র ১০ মিনিটের চার্জে দেড় ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে।

বর্তমানে শুধু চীনের বাজারে এ ইয়ারবাডসটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ২ হাজার ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে হতে পারে। বৈশ্বিক বাজারে কবে নাগাদ এ ইয়ারবাডস উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি বাডস ৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে চলছে কোটি টাকার দেন দরবার
নির্বাচিত

আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে চলছে কোটি টাকার দেন দরবার

শাওমি ১১ টি বনাম আইকিউওও ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

শাওমি ১১ টি বনাম আইকিউওও ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

৬৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড

ইভ্যালিতে যুক্ত হলো মুন্নু সিরামিক
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো মুন্নু সিরামিক

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
ই-কমার্স

ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব
নির্বাচিত

শপিং চ্যানেল চালু করবে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে

দারুণ পারফরম্যান্স, ক্যামেরা ও ডিসপ্লে সত্ত্বেও প্রসেসরে পিছিয়ে ‘হুয়াওয়ে পিউরা ৯০এস প্রো ম্যাক্স
নির্বাচিত

দারুণ পারফরম্যান্স, ক্যামেরা ও ডিসপ্লে সত্ত্বেও প্রসেসরে পিছিয়ে ‘হুয়াওয়ে পিউরা ৯০এস প্রো ম্যাক্স

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে
প্রযুক্তি সংবাদ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ সেপ্টেম্বর ২০২১

এয়ারপডের ডিজাইন নিয়ে রেডমি বাডস ৩

Techzoom.TV |
TechzoomTV