Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যা আছে অ্যাপলের নতুন দুই ম্যাকবুক প্রো’তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 October 2021
যা আছে অ্যাপলের নতুন দুই ম্যাকবুক প্রো’তে
Share on FacebookShare on Twitter

অধিক শক্তিশালী প্রসেসরসহ বাজারে নতুন ম্যাকবুক এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এম১ প্রো ও এম১ ম্যাক্স নামে দুটো শক্তিশালী প্রসেসরসহ ১৮ অক্টোবর বাজারে এসেছে ম্যাকবুক প্রো। খবর গিজমোচায়না।

সোমবার দুটো ম্যাকবুক প্রো ল্যাপটপের পাশাপাশি এয়ারপড ও বর্ণিল হোমপড বাজারে এনেছে অ্যাপল। গত বছর রেকর্ড ম্যাকবুক বিক্রির বিষয়টি মাথায় নিয়ে এবারের ভার্চুয়াল পণ্য উন্মোচনে জোর দেয়া হয়েছে এ পণ্যটিতেই। দুটি শক্তিশালী চিপসেটকে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ বলে দাবি তাদের। এম১ প্রো ব্যবহূত ম্যাকবুক গত বছরের এম১ মডেলের চেয়ে ৭০ গুণ শক্তিশালী, যাতে ৩২ জিবি র‌্যাম ব্যবহার করা যাবে। অন্যদিকে একই সিপিইউ সক্ষমতার এম১ ম্যাক্সে ৬৪ জিবি র‌্যাম সাপোর্ট করবে। ফলে গ্রাফিকস ও ভারী কাজ আয়াসেই করা যাবে নতুন ম্যাকবুকে।

আগের নকশায় ‘ত্রুটিপূর্ণ কিবোর্ড ডিজাইন’ থেকে শুরু করে ‘ইউএসবি সি’ বাদে পোর্ট না থাকা ইত্যাদি অনেক সমস্যাই ভুগিয়েছে ব্যবহারকারীদের। কিন্তু নতুন নকশায় হয়তো মুক্তি মিলবে সেগুলোর হাত থেকে।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, আগের মডেলের তুলনায় উন্নত রেজুলিউশনে ১৪.২ ইঞ্চি ও ১৬.২ ইঞ্চি আকারে পাওয়া যাবে নতুন ম্যাকবুক প্রো। এর মধ্যে ১৪ ইঞ্চি মডেলটির রেজুলিউশন হবে ৩,০২৪ X ১,৯৬৪। অন্যদিকে, ১৬ ইঞ্চি মডেলটির রেজুলিউশন হবে ৩,৪৫৬ X ২,২৩৪।

এ ছাড়াও দেখা মিলবে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অপশনের প্রো মোশন হাই রিফ্রেশ রেট। আইফোনের মতোই ল্যাপটপে রয়েছে ‘ক্যামেরা নচ’। এনগ্যাজেট বলছে, নচটি মেনু বার আকৃতির। তবে, আগের তুলনায় ডিসপ্লের জায়গা বেড়েছে। দুটো মডেলেই মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করেছে অ্যাপল। বর্তমানের ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো’র সঙ্গে মিল রয়েছে প্রযুক্তিটির।

এবারের ম্যাকবুক প্রো দুটিতে অ্যাপলের নিজস্ব সিলিকন ‘এম১ প্রো’ ব্যবহার করা হয়েছে। গুজবে যা শোনা গিয়েছিল বাস্তবেও তা-ই দেখা গেছে। এটির আকার পাঁচ ন্যানোমিটার, সবমিলিয়ে দশ কোর যার মধ্যে আটটি ‘হাই-পারফরম্যান্স’ এবং দুটি ‘এফিশিয়েন্সি’ কোর। এম১ এর তুলনায় এটি ৭০ শতাংশ দ্রুতগতির এবং এতে রয়েছে ১৬ গ্রাফিক্স কোর।

এই সিলিকন বাদেও ৩২ গ্রাফিক্স কোরের নতুন ‘এম১ম্যাক্স’ নিয়েও ঘোষণা দিয়েছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্টের ওই সিলিকনে এম১প্রো’র তুলনায় দ্বিগুণ মেমোরি ব্যান্ডউইথ থাকবে। বলে রাখা ভালো, এম১ প্রো’র মেমোরি ব্যান্ডউইথ চারশ’ গিগাবাইট প্রতি সেকেন্ড।

এম১ ম্যাক্স ৬৪ গিগাবাইট মেমোরি সমর্থন করবে। অথচ আগের এম১ চিপ সমর্থন করতো ১৬ গিগাবাইট মেমোরি। সে হিসেবে মেমোরি সমর্থন বাড়ছে অনেকটাই।

নতুন ম্যাকবুক প্রো-তে দেখা যাবে ‘ইউএসবি সি/ থান্ডারবোল্ট পোর্টস’। ফিরে এসেছে এইচডিএমআই সকেট ও এসডি কার্ড স্লট।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, কোনো ‘ইউএসবি-এ পোর্ট’ না থাকলেও বিদ্যমান এসডি কার্ড স্লট ও এইচডিএমআই পোর্ট মানুষের ‘ডঙ্গলের’ উপর নির্ভরতা কমাবে। ম্যাকবুক প্রো’তে ‘ম্যাগসেফ কানেক্টর’-ও ফিরিয়ে এনেছে অ্যাপল। ডিভাইসে দেখা মিলবে নতুন সংস্করণের ম্যাগসেফ কানেক্টরের। ২০১৬ সালের আগে ল্যাপটপে ম্যাগসেফ কানেক্টর ব্যবহার করতো মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

ম্যাগসেফ কানেক্টরের নতুন সংস্করণ পুরোনোটি থেকে ভিন্ন। ফলে পুরোনো চার্জার ব্যবহার করার চেষ্টা করে কাজ হবে না। তবে, চাইলে ইউএসবি-সি ব্যবহার করে চার্জ দেওয়া যাবে।

ক্যামেরা সিস্টেমকেও উন্নত হয়েছে আগের তুলনায়। দেখা মিলবে কমপিউটেশনাল ভিডিও এবং ১০৮০পি রেজুলিউশনের। থাকবে এফ/২.০ চার এলিমেন্ট লেন্সও। এ ছাড়াও ১৬ ইঞ্চি মডেলটিতে রয়েছে ছয়-স্পিকার সিস্টেমও।

নতুন কিবোর্ড নকশায় দেখা যাবে ‘সিজর সুইচ মেকানিজম’। সরিয়ে দেওয়া হয়েছে ‘টাচ বার’। এর বদলে সেখানে দেওয়া হয়েছে ‘স্ট্যান্ডার্ড ফাংশন কি রো’।

ল্যাপটপগুলোর ব্যাটারি লাইফ অনেকটাই ভালো হওয়া উচিত বলে মনে করছে এনগ্যাজেট। অ্যাপল বলেছে, ১৪-ইঞ্চি মডেলে টানা ১৭ ঘণ্টা ভিডিও চালানো যাবে। অন্যদিকে, ১৬ ইঞ্চি মডেলে ভিডিও চলতে পারবে টানা ২১ ঘণ্টা। এ ছাড়াও মডেল দুটিতে রয়েছে ফার্স্ট চার্জিং সুবিধা। ফলে প্রায় ৩০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ করা যাবে।

দুটো ম্যাকবুক প্রো-ই দামী বলে উল্লেখ করেছে এনগ্যাজেট। অ্যাপল ১৪-ইঞ্চি মডেলটির দাম ধরেছে এক হাজার নয়শ’ ৯৯ ডলার। অন্যদিকে, ১৬-ইঞ্চি সংস্করণের দাম ধরা হয়েছে দুই হাজার চারশ’ ৯৯ ডলার।

একদম প্রাথমিক ধাপে ১৪ ইঞ্চি মডেলের দাম পড়বে এক হাজার নয়শ’ ৯৯ ডলার। সঙ্গে মিলবে আট সিপিইউ কোরের এম১ প্রো, ১৪ গ্রাফিক্স কোর, ১৬ গিগাবাইট র‌্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ। অন্যদিকে, পুরো দশ কোরের এম১ প্রো সিপিইউ এবং ১৬ কোরের গ্রাফিক্স পেতে ক্রেতাকে খরচ করতে হবে দুই হাজার চারশ’ ৯৯ ডলার। এই দামে বাড়তি হিসেবে মিলবে এক টেরাবাইট স্টোরেজ সুবিধা।

অন্যদিকে, ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো -এর প্রাথমিক পর্যায়ের দাম ধরা হয়েছে দুই হাজার চারশ’ ৯৯ ডলার। এই দামে ১৪ ইঞ্চি মডেলের মতোই প্রসেসর, গ্রাফিক্স কোর ও স্টোরেজ সুবিধা মিলবে। বাড়তি দুইশ’ ডলার খরচ করলেই মিলবে এক টেরাবাইট স্টোরেজ। আর এম১ ম্যাক্স চালিত ৩২ গিগাবাইট র‌্যাম ও এক টেরাবাইট স্টোরেজের ১৬ ইঞ্চি মডেল পেতে খরচ করতে হবে তিন হাজার চারশ’ ৯৯ ডলার।

বর্তমানে আগ্রহীরা প্রি-অর্ডার করতে পারছেন। অক্টোবরের ২৬ থেকে হাতে পাওয়া যাবে ল্যাপটপ দুটি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ম্যাকবুক প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা
নির্বাচিত

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

ফাইভজি চিপ পাওয়ার গুঞ্জন নাকচ হুয়াওয়ের
নির্বাচিত

ফাইভজি চিপ পাওয়ার গুঞ্জন নাকচ হুয়াওয়ের

২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যেসব বিষয়
নির্বাচিত

২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যেসব বিষয়

বিক্রি শুরু হয়েছে হুয়াওয়ের পি৫০ পকেট
নির্বাচিত

বিক্রি শুরু হয়েছে হুয়াওয়ের পি৫০ পকেট

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে
নির্বাচিত

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 October 2021

যা আছে অ্যাপলের নতুন দুই ম্যাকবুক প্রো’তে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix