Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 November 2021
ওয়ালটন উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ওয়ালটন স্টেট-অব-দি আর্ট; সফিস্টিকেটেড শিল্প-প্রতিষ্ঠান। ওয়ালটন উদীয়মান নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ওয়ালটন কারখানার পরিবেশ ইউরোপ-আমেরিকার চেয়েও উন্নত।

শনিবার (২৭ নভেম্বর, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ এবং পরিচালক সাবিহা জারিন অরনা।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদুল হক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী ভুঁইয়া, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম, উদয় হাকিম, ইউসুফ আলী, ইয়াসির আল ইমরান, নির্বাহী পরিচালক আব্দুলাহ আল মামুন, শাহজাদা সেলিম প্রমুখ।

কারখানা পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বড় ভাই প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আমাকে বলেছিলেন, তুমি ওয়ালটন দেখলে বাংলাদেশে কি হচ্ছে সেটা বুঝতে পারবে। এমার্জিং বাংলাদেশ, নিউ বাংলাদেশ যদি তুমি দেখতে চাও, তবে তোমাকে অবশ্যই ওয়ালটন ভিজিট করতে হবে। অনেকদিন ধরেই ওয়ালটন কারখানায় আসার ইচ্ছা ছিলো। আমি খুবই আনন্দিত যে আজ ওয়ালটনে আসতে পেরেছি।

তিনি আরো বলেন, ওয়ালটন দেখে গর্ব করে বলতে পারি আমরা শুধু অবকাঠামো গড়ে তুলে নি, বরং স্টেট-অব-দি আর্ট ও সফিস্টিকেটেড শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি। আমি আমেরিকা, জাপানসহ অনেক দেশের ফ্যাক্টরি দেখেছি। কিন্তু ওয়ালটনের মতো এ রকম উন্নত পরিবেশ খুব কম দেখেছি। ভবিষ্যত কেমন হতে পারে ওয়ালটনের উদ্যোক্তারা আগে-ভাগেই সেটা বুঝতে পেরেছিলেন। এটা অন্যান্য উদ্যোক্তাদের জন্য অনুকরণীয়।

কারখানা পরিদর্শন করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হিসেবে থাকবে ওয়ালটন।

এর আগে কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের মেটাল কাস্টিং, কম্প্রেসর, রেফ্রিজটারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টেলিভিশন, কম্পিউটার-ল্যাপটপ, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ব্যবসা প্রসারে শেয়ার বিক্রিসহ বিকল্প খুঁজছে উবার’
অটোমোবাইল

‘ব্যবসা প্রসারে শেয়ার বিক্রিসহ বিকল্প খুঁজছে উবার’

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার
নির্বাচিত

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

চলতি মাসে বাজারে আসবে যেসব ফোন
ই-কমার্স

মোবাইল উইকে চলছে ছাড়ের ছড়াছড়ি!

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
নির্বাচিত

প্রবাসীদের অবৈধ লেনদেনের মাধ্যম হুন্ডি ও বিকাশ

সবচেয়ে কমদামী ৫জি ফোন লেনোভো জেড৬ প্রো
নির্বাচিত

সবচেয়ে কমদামী ৫জি ফোন লেনোভো জেড৬ প্রো

কোটি এমজিএম গ্রাহকের তথ্য বেহাত
নির্বাচিত

কোটি এমজিএম গ্রাহকের তথ্য বেহাত

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 November 2021

ওয়ালটন উদীয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি: পররাষ্ট্রমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV