Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন ডিজিটাল রাইটিং প্যাড বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
ওয়ালটনের নতুন ডিজিটাল রাইটিং প্যাড বাজারে
Share on FacebookShare on Twitter

আকর্ষণীয় তিনটি রঙে ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্ল্যাক, স্কাই ব্লু ও পিংক-এই তিন রঙের ডিজিটাল রাইটিং প্যাড শিশুদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর।

উল্লেখ্য, বছরখানেক আগে ‘মাইপেইজ’ ব্র্যান্ডের প্যাকেজিং-এ ‘ডিজিটাল রাইটিং প্যাড’ বাজারে ছাড়ে ওয়ালটন। শিশুদের জন্য পরিবেশবান্ধব ও রেডিয়েশন মুক্ত ওই প্যাড দারুণ জনপ্রিয়তা পায়। তখন মাত্র একটি রঙে (ব্ল্যাক) রাইটিং প্যাডটি বাজারে এসেছিলো। এবার আরো নতুন দুটি রঙে (স্কাই ব্লু ও পিংক) অত্যাধুনিক ফিচারের রাইটিং প্যাডটি বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সব মিলিয়ে বর্তমানে ৩টি রঙে আকর্ষণীয় এই রাইটিং প্যাড বাজারে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ৮৯৫ টাকা।

জানা গেছে, মাইপেইজ ডিজিটাল রাইটিং প্যাডে ব্যবহৃত হয়েছে ১০ ইঞ্চির ‘এন্টি ড্যাজলিং’ স্ক্রাচ রেজিস্টেন্ট এলসিডি ফ্লিম স্ক্রিন, যা শিশুদের চোখের কোনো ক্ষতি করে না। এর সঙ্গে থাকা স্টাইলাস পেন যা দিয়ে শিশুরা সহজেই ছবি আঁকতে বা লিখতে পারে। পরিবেশবান্ধব এই ডিজিটাল রাইটিং প্যাডে মেলে স্মুথ রাইটিং এক্সপেরিয়েন্স। এতে ব্যবহৃত হয়েছে প্রেসার সেন্সিং টেকনোলজি।

২৫৪ মিলিমিটার উচ্চতা এবং ১৬৪ মিলিমিটার প্রস্থের সহজে বহনযোগ্য ওই ডিজিটাল রাইটিং প্যাডের ওজন মাত্র ১৫৮ গ্রাম। রাইটিং প্যাডটির সুরক্ষার জন্য রয়েছে এবিএস প্রোটেকশন ফ্রেম। ওয়ান ক্লিক ফুল ইরেজ বাটন ও লক স্ক্রিন সুবিধা থাকায় ব্যবহার খবুই সহজ। প্যাডের অভ্যন্তরে স্টাইলাস পেন রাখার জায়গা থাকায় এটি হারানোর শঙ্কা থাকে না। ব্যাটারিতে চলা এই ডিভাইসটিতে চার্জ শেষ হয়ে গেলে সহজেই ব্যাটারি পরিবর্তনের সুবিধা রয়েছে।

এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিগত উন্নয়ণের বিকল্প নেই। বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রাহকদের সর্বোচ্চ মানের ডিভাইস দিয়ে আসছে। শিশুদের শিক্ষার হাতেখড়িটাও যাতে প্রযুক্তির মাধ্যমে হয়, সেজন্যই এই রাইটিং প্যাড বাজারে ছাড়া হয়েছে। এর ফলে শিশুরা থাকবে ডিজিটাল ডিভাইসের রেডিয়েশনের ক্ষতিকর প্রভাবমুক্ত। আবার কাগজের ব্যবহার কমবে। সুরক্ষিত থাকবে পরিবেশ।

বর্তমানে ওয়ালটনের অসংখ্য স্মার্ট ডিভাইস ও এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে নানা মডেল ও ফিচারের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ফিটনেস স্কেল, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমের পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে পণ্যগুলো কেনা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি নিয়ে আসছে রেডমি নোট ৯টি
নির্বাচিত

স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরী

এআই নিয়ে চুক্তি সম্প্রসারণ মাইক্রোসফট ও অনরের
নির্বাচিত

এআই নিয়ে চুক্তি সম্প্রসারণ মাইক্রোসফট ও অনরের

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নির্বাচিত

পুলিশ কোথায় জরিমানা করছে তা জানা যাবে গুগল ম্যাপে

গেমিংয়ে অনন্য ফোন ভিভো
নির্বাচিত

গেমিংয়ে অনন্য ফোন ভিভো

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন
নির্বাচিত

সিম্ফনি জেড ৩০ প্রো রিভিউ ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ডিসেম্বর ২০২১

ওয়ালটনের নতুন ডিজিটাল রাইটিং প্যাড বাজারে

Techzoom.TV |
TechzoomTV