Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান থাকছে কি স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা: ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বিক্রিতে দীর্ঘদিন ধরেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ধরে রেখেছে স্যামসাং। বলা যায়, ২০১২ সাল থেকেই আধিপত্য বিস্তার করে গেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি প্রান্তিকে শাওমি, ভিভো ও অপোর মতো চীনা কোম্পানি বেশ কয়েকটি বাজারে স্যামসাংকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এজন্য আর কতদিন স্মার্টফোন বাজারে স্যামসাং একক আধিপত্য ধরে রাখতে পারবে সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

 

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়, সম্প্রতি বেশকিছু দিক থেকে বড়সড় প্রতিযোগিতার মুখে পড়ছে স্যামসাং। তার মধ্যে স্যামসাংয়ের সবচেয়ে বড় প্রতিযোগী চীনভিত্তিক স্মার্টফোন জায়ান্ট, যেমন শাওমি, অপো ও ভিভো। সম্প্রতি শাওমি স্যামসাংয়ের খুব বেশি কাছাকাছি চলে এসেছে। এমনকি ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে সেরা স্মার্টফোন বিক্রেতা হিসেবে বিশ্বব্যাপী জায়গাও করে নিয়েছে তারা। যদিও অগ্রগতিটা বেশ বৃহত্তর, কিন্তু এর মানেই সেটা স্মার্টফোন বাজারে রাতারাতি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় না।

 

বেশ কয়েক বছর ধরে বিশ্বব্যাপী সেরা বার্ষিক প্রতিষ্ঠানের একটি স্যামসাং। কিন্তু চলতি বছরের সব প্রান্তিকে তাদের শীর্ষে দেখা যায়নি। উদাহরণস্বরূপ বলা যায়, ২০১৫ সালের প্রথম প্রান্তিক থেকে শুরু করে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত ২৬ প্রান্তিকের মধ্যে পাঁচ প্রান্তিকে শীর্ষস্থান হারিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্মার্টফোন জায়ান্টটি।

 

সাধারণভাবে চতুর্থ কোয়ার্টারে আইফোনের নতুন মডেল বাজারে আসার পর পরই স্যামসাংকে অ্যাপলের কাছে তার শীর্ষ জায়গা হারিয়ে ফেলতে দেখা যায়। ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে অনারকে নিয়ে হুয়াওয়ে স্যামসাংয়ের থেকে বেশি স্মার্টফোন বিক্রি করেছে। আইফোন ১৩-এর ওপর ভর করে চলতি বছরের শেষ প্রান্তিকে আয়ের দিক থেকে স্যামসাংকে ছাড়িয়ে যেতে পারে অ্যাপল।

 

 

কাউন্টারপয়েন্ট রিসার্চ বলছে, বেশ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে স্যামসাংকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে শাওমির মতো চীনা কোম্পানি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এশিয়া ও ইউরোপে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। এশিয়ায় এর আগেও বেশ কয়েকবার সর্বাধিক বিক্রির রেকর্ড গড়লেও ইউরোপে এটি ছিল প্রথম।

 

চীনের আরেকটি বড় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের পতনের সঙ্গে শাওমির বেড়ে ওঠার একটা সম্পর্ক দেখা যায়। অপো ও ওয়ানপ্লাসের সঙ্গে মিলে শাওমি হুয়াওয়ের সাশ্রয়ী বাজার, বিশেষ করে ইউরোপের একটি বড় অংশ নিয়ে নেয়। দাম-সচেতন বেশকিছু বাজার, যেমন রাশিয়ার মতো দেশে নেতৃত্ব দিতে শুরু করে শাওমি। উইম্বলডন ও ইউরো ২০২০-এর মতো ক্রীড়া ইভেন্ট স্পন্সর করে ইউরোপে নিজেদের বাজার তৈরি করেছে অপো।

 

তবে স্মার্টফোন বিক্রির সংখ্যায় চীনা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে শাওমি। তাদের উত্থানও একদিনে হয়নি। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে শাওমির শীর্ষে যাওয়ার কারণ হিসেবে বলা হয়, সে সময়ে কভিড-১৯-এর কারণে ভিয়েতনামে স্যামসাংয়ের সবচেয়ে বড় কারখানা বন্ধ হয়ে যায়। এতে ঠিকমতো স্মার্টফোন সরবরাহে ব্যর্থ হয় স্যামসাং। তবে তৃতীয় প্রান্তিকে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করে স্যামসাং। ফোল্ডেবল ফোন, সাশ্রয়ী ফোনসহ বিভিন্ন মডেলের ফিচার ফোন নিয়ে নিজেদের বাজার বিস্তৃত করেছে স্যামসাং। চতুর্থ প্রান্তিকে হয়তো অ্যাপল ও শাওমি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তবে বার্ষিক বিক্রিতে আগামী কয়েক বছর শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতে পারে স্যামসাং। অ্যাপল না পারলেও স্যামসাংকে   যেগুলো হুয়াওয়ের মতো চ্যালেঞ্জ ছুড়তে পারে, সেগুলো হতে পারে শাওমি, ভিভো ও অপোর মতো চীনা স্মার্টফোন কোম্পানি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন
নির্বাচিত

এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে
নির্বাচিত

আসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যা যা থাকছে

কর্মী কমাবে রবি
টেলিকম

কর্মী কমাবে রবি

বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ফোন!
নির্বাচিত

বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ফোন!

আলিশা মার্টের চেয়ারম্যানকে আটকে রাখলো গ্রাহকরা, উদ্ধার করলো পুলিশ
ই-কমার্স

আলিশা মার্টের চেয়ারম্যানকে আটকে রাখলো গ্রাহকরা, উদ্ধার করলো পুলিশ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
টেলিকম

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা...

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ডিসেম্বর ২০২১

স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান থাকছে কি স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix