Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আসছে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 March 2019
Share on FacebookShare on Twitter

গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড কিউ’। এ অপারেটিং সিস্টেমের বেটা বা ডেভেলপার সংস্করণ উন্মোচন করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড কিউতে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে গুগল। চলতি বছরের শেষ নাগাদ সাধারণ গ্রাহক পর্যায়ে নতুন ফিচারগুলো পৌঁছতে শুরু করবে।

উন্নত ওয়াই-ফাই সংযোগ সুবিধা
অ্যান্ড্রয়েড কিউতে ওয়াই-ফাই সংযোগ সুবিধা আরো উন্নত ও নিরাপদ করা হয়েছে। এখন পাসওয়ার্ড প্রদর্শন না করেই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা মিলবে। এছাড়া পার্সোনাল ওয়াই-ফাই নেটওয়ার্ক শেয়ার করতে চাইলে পাসওয়ার্ড দিতে হবে না। কিউআর কোড স্ক্যান করেই নেটওয়ার্ক আরো এক বা একাধিক জনের সঙ্গে শেয়ার করা যাবে।

উন্নত ক্যামেরা
তৃতীয় পক্ষের ডেভেলপারদের অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড কিউচালিত হ্যান্ডসেটের ক্যামেরায় উন্নত অভিজ্ঞতা মিলবে। অ্যান্ড্রয়েড কিউচালিত ডিভাইস ক্যামেরা লেন্স থেকে অবজেক্টের মধ্যবর্তী স্থানের বিভিন্ন তথ্য নিয়ে ধারণকৃত ছবিকে আরো প্রাণবন্ত ও উজ্জ্বল করে তুলবে। এ কাজে সহায়তা করবে তৃতীয় পক্ষের অ্যাপ।

নতুন অডিও-ভিডিও ফরম্যাট সমর্থন
বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে এখন মোবাইল ডিভাইস বেশি ব্যবহার হচ্ছে। যে কারণে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ওপেনসোর্স ভিডিও কোডেক এভি১ সমর্থন আনা হয়েছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন উচ্চমানের ভিডিও কন্টেন্ট কম ব্যান্ডউইডথ ব্যবহার করে স্ট্রিমিং করার সুবিধা মিলবে।

নতুন অ্যাপ অ্যালার্ট অপশন
অ্যান্ড্রয়েড ৯ পাই পর্যন্ত কোনো অ্যাপে একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে ‘স্টপ নোটিফিকেশন’ ও ‘কিপ শোয়িং’ অপশন দেখা যেত। তবে অ্যান্ড্রয়েড কিউতে অ্যাপ অ্যালার্ট অপশনে পরিবর্তন আনা হয়েছে। কিউচালিত ডিভাইসের অ্যাপের ওপর একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে এখন আরো বেশি অপশন দেখতে পারবেন। এ অপশন থেকে কোন অ্যাপ কী পরিমাণ ব্যাটারি অপচয় করছে, তা জানা ও ব্লক করা যাবে।

নতুন ডেস্কটপ মোড
অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে নতুন ‘ডেস্কটপ মোড’ ফিচার এনেছে গুগল। অর্থাৎ কিউচালিত হ্যান্ডসেট এখন সহজে এক্সটার্নাল ডিসপ্লের সঙ্গে যুক্ত করে ব্যবহারের সুবিধা মিলবে।

ফোল্ডেবল স্ক্রিন সমর্থন
পূর্বাভাস অনুযায়ী অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে ফোল্ডেবল স্ক্রিন সমর্থন এনেছে গুগল। অ্যান্ড্রয়েডের এ সংস্করণ ফোল্ডেবল ডিভাইসে ব্যবহার করা হলে ইউআই পজিশন এবং হোম স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো ফোনের দাম ২০২৩
নির্বাচিত

পোকো ফোনের দাম ২০২৩

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল
টেলিকম

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে

১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল
নির্বাচিত

১৬ জিবি র‌্যামের ফোন আনল আইটেল

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করল ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 March 2019

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আসছে নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix